২৫মার্চ গণহত্যা দিবস ঘোষনা সহজে হয়নি--দিবসটি অর্জনে বাঙ্গালী জাতিকে অনেক বন্ধুরপথ অতিক্রম করতে হয়েছে।
(রুহুল আমিন মজুমদার)

বাংলাদেশ তাঁর গৌরবের মুক্তিযুদ্ধের ৪৬ বছর ইতিমধ্যে অতিক্রান্ত করেছে। সময়টা খুব বেশী না হলেও মধ্য বয়স বলা যেতে পারে। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারি দল বাংলাদেশ আওয়ামীলীগ স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশকে কিছুই দিতে পারেনি সত্য। তবে পাকিস্তান শাষদের সম্মিলীত ২৩ বছরের শাষনে যাহা দিতে পারেনি, জাতির জনক মাত্র দশমাসের মধ্যে তাহাই দিতে পেরেছিলেন। জাতীর জনকের স্বল্প কালিন সময়ের শাষন ব্যবস্থায় মুক্তিকামী জনগনের আশা আকাংক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে '৭২ এর সংবিধান যথাযথভাবে জাতিকে উপহার দিতে পেরেছিলেন।মুক্তিযুদ্ধে বিরুধীতাকারি রাজাকার, আলবদর, আলশামস এর বিচার প্রক্রিয়া গ্রহন করে অনেককে শাস্তি এবং অনেককে জেলখানায় বন্দি করতে পেরেছিলেন। এমনিতর অবস্থায় ৭৫ এর ১৫ই আগষ্ট দেশী বিদেশী চক্রান্তে জাতির জনককে হত্যা করা হলে বাঙ্গালী জাতির গৌরবের ইতিহাসের চাকা থমকে যায়।

       তাঁর পরবর্তী ইতিহাস মিথ্যা, প্রবঞ্চনা, বাঙ্গালী জাতির ইতিহাস বিকৃতি, চরিত্রহনন, অপ-রাজনীতি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধে পরাজিত অ-শুভ শক্তির উত্থানের ইতিহাস।বাঙ্গালী জাতির সুদীর্ঘকালের বঞ্চনা, লাঞ্চনা,শোষন, শাষনের বিরুদ্ধে বিরত্বপুর্ণ লড়াই  সংগ্রামের ঐতিহ্যের ইতিহাসকে বাঙ্গালীর স্মৃতি থেকে মূছে দেয়ার অপচেষ্টার ইতিহাস। সুদীর্ঘকাল সংগ্রাম শেষে বিরত্বপূর্ণ মহান গৌরবের অর্জন সমূহ জাতিকে ভুলিয়ে দেয়ার নগ্ন, জগন্য, অমানবিক পদক্ষেপ গ্রহনের মাধ্যমে বাঙ্গালী জাতিকে অন্ধকার যুগে ফিরিয়ে নেয়ার ইতিহাস।
  একুশবছর একটানা বিভিন্ন নামে,বিভিন্ন বিশেষনে বিশেষায়ীত শাষনের যাঁতাকলে পিষ্ট করে প্রতারনা, জোচ্ছ্বরী, অপ-কৌশলের চাতুয্যতায় বীর বাঙ্গালী জাতির গৌরবের অর্জন মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে মূছে দিতে না পারলেও ম্লান করে দিতে তাঁরা সক্ষম হয়।দীর্ঘ ২১বছর জাতীর জনকের সাড়ে তিনবছরের শাষনামলকে বিকৃত, ধিকৃত, অপশাষনের কাল অধ্যায় এবং মুক্তিযুদ্ধের অঙ্গিকার সমূহকে বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে বীর জাতীর মেধামননে পঁচন ধরানোর সকল আয়োজন সমাপ্ত করে।বাঙ্গালী জাতিকে বিভ্রান্ত, অধ:পতিত, ধর্মাশ্রয়ী, জঙ্গিবাদী, অলস, ভিতু, কাপূরুষের জাতিতে পরিণত করে। তাঁদের প্রভূ পাকিস্তানীদের ধারায় নিয়ে যাওয়ার অপকৌশল গ্রহন করে অনেকটা পথ টেনে নিয়ে  যেতে সক্ষম হয়।

   জাতির জনকের কন্যার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, ত্যাগের অসীম নজির স্থাপন করে অবশেষে ৯০ এর গনভ্যুত্থানের মাধ্যমে স্বৈরচারের পতন ঘটাতে সক্ষম হয়। বৃহৎ তিন জোটের রুপরেখা অনুযায়ী '৯১এর সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সকল আয়োজন আওয়ামীলীগের পক্ষে থাকা সত্বেও দেশী-বিদেশী চক্রান্তে ক্ষমতায় আসতে পারেনি। তদস্থলে জেলা, মহানগর উপজেলা, ইউনিয়ন পয্যায় সাংগঠনিক কাঠামোবিহীন বিএনপি বিদেশী শক্তির গোপন আঁতাতে মোটভোটে আকাশচুম্ভি ব্যাবধান থাকা সত্বেও তুঘলুকি যাদুবলে সংসদ সদস্যের হিসেবে সামান্য বেশী আসনে জিতে যায়।অশুভ শক্তির প্রেতাত্বা মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুর সঙ্গে নির্বাচনপুর্ব গোপন আঁতাতের ভিত্তিতে তাঁদেরকে সরকারে অংশগ্রহনের সুযোগ দিয়ে অপূর্ণ সংসদ সদস্যের সমর্থন নিয়ে ক্ষমতায় বসে বিএনপি এবং তাঁর জোট।

     দেশী-বিদেশী পরিসংখ্যান, তথ্য, উপাত্ত সব আয়োজন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকা সত্বেও ক্ষমতায় আসতে পারেনি। দেশী-বিদেশী, বাংলাদেশের স্বাধীনতার পক্ষশক্তি সহ সকল মহল স্তম্ভিত,হতবম্ব, হৎচকিত হয়ে পড়েন। আচমকা হারে দেশবাসি সহ সবমহল স্তম্ভিত হলেও আওয়ামীলীগ নেতাকর্মীদের মনোবলে সামান্যতম চিড় ধরেনি। বরঞ্চ স্বৈরশাষনের কবল থেকে দেশকে মুক্ত করে ভোটের মাধ্যমে ক্ষমতার রদবদলের নন্যুন্নতম গনতান্ত্রিক ধারায় দেশকে নিয়ে আসতে পারায়, দলটির সংগ্রামের ইতিহাসে আর একটি বড় প্রাপ্তির ইতিবাচক মাইলফলক যুক্ত  হয়।

      সংগ্রামের সেই তেজোদিপ্ত ধারাবাহিকতায় ৯৫এর মাগুরা উপনির্বাচনে সরকার দল বিএনপি কতৃক ভোট ডাকাতির ন্যাক্কারজনক ইস্যুকে কেন্দ্র করে দেশব্যাপি গড়ে উঠে শেখ হাসিনার নেতৃত্বে ভোট ও ভাতের অধিকার আদায়ের ব্যাপক আন্দোলন। আন্দোলনে ভীত হয়ে অশুভ শক্তির চক্রান্তে বিএনপি তিনজোটের রুপরেখার অঙ্গিকারের প্রতি চরম বিশ্বাসঘাতকতার নজির স্থাপন করে। গনতান্ত্রিক আন্দোলনে শহীদের রক্তের সাথে চরম বেঈমানীর ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করে। ৯১ এর তত্বাবধায়ক সরকারের নীতিকে পদদলীত করে বিএনপি সরকার এবং তাঁদের সাজানো নির্বাচন কমিশনের অধিনে সাধারন নির্বাচনের উদ্যোগ গ্রহন করে। শেখ হাসিনার নেতৃত্বে ১৫ দলীয় জোট উক্ত নির্বাচন প্রত্যাখ্যান করে আন্দোলনের ঘোষনা দেয় এবং নির্বাচন বর্জন করে।

    জনগনের রক্তস্রোতের বাঁধার মুখে বিএনপি সরকার জোর পুর্বক সাধারন নির্বাচনের নামে প্রহসনের কলংকজনক আধ্যায় স্থাপন করে একতরফা জয়ী ঘোষনা করে সরকার গঠন করে। ততোদিনে শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন গনভ্যুত্থানে রুপপরিগ্রহ করে সারাদেশ অচল করে দিতে সক্ষম হয়। আন্দোলনের তিব্রতায় মাত্র তিনমাসের মধ্যে বিপুল সংখ্যাগরিষ্টতা নিয়ে গঠিত বিএনপি সরকারকে বাংলাদেশের জনগন ক্ষমতাত্যাগে বাধ্য করে। একই বছর অনুষ্ঠিত সাধারন নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্টতা নিয়ে সরকার গঠন করে।

       সরকার গঠন করে প্রথমেই মুক্তিযুদ্ধের বাংলাদেশের সারা অঙ্গে দীর্ঘ দুই যুগের অধিক স্বাধীনতাবিরুধী, বাংলাদেশবিরুধী, মুক্তিযুদ্ধবিরুধী অ-শুভশক্তির লেপন করা কালিমা মোঁছনের উদ্যোগ গ্রহন করেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। পাকিস্তানী শাষকদের অনুকরনে দীর্ঘবছর ক্ষমতা কুক্ষিগত করে রাখার মানসে তাঁরা গড়ে তুলেছিল শক্তিশালী ইস্পাতকঠিন ভীত। সাধারন মানুষকে অতিসহজে বিভ্রান্ত করার অন্যতম সহজ মাধ্যম দেশের অভ্যন্তরে  জাতিগত বিরোধ এবং প্রতিবেশী রাষ্ট্রের আন্তসীমান্ত বহবিদ অথছ সহজে সমাধানযোগ্য স্বাভাবিক সমস্যাকে কৌশলে অমিমাংসীত বিরুধে পরিণত করে সময়মত ব্যবহারের উপযোগী হাতিয়ারে রুপান্তর করে।কৌশলটি ব্যবহার করে সফলভাবে ২৩ বছর পাকিস্তানী শাষক গোষ্টি শাষন শোষন অব্যাহত  রেখেছিল বাঙ্গালী জাতিকে--সেই একই পথ অনুসরন করে ২১ বছর স্বৈরচারি সকল সেনা শাষক সরকার অবিশ্বাস, হিংসা, বিদ্বেসের লৌহপ্রাচির নির্মান করে রাখতে চেয়েছিল।

     উদ্দেশ্য সাধনে প্রতিবেশি দেশকে শত্রু হিসেবে চিহ্নিত করে জনগনের মনমানষিকতাকে বিষিয়ে তোলার অপচেষ্টায় বাঙ্গালীজাতি, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতির সোপান সমুহকে জটিল ও কঠিন, অমিমাংসীতের পয্যায় ঠেলে দিয়েছিল। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির মুলসোপান সমূহকে জিম্মি করে তাঁদের ক্ষমতার ভীত মজবুতের প্রতি ছিল তাঁদের মূল লক্ষ।প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা সমূহ সমাধান দুরের কথা বরঞ্চ দেশের অভ্যন্তরে জাতিগত বিভাজনের মাধ্যমে পাহাড়ি জনগোষ্টিকে অস্ত্রহাতে নিতে বাধ্য করেছিল। ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্টি সমুহকে বাংলাদেশের অভ্যন্তরে ঘাঁটি করার অবাধ সুযোগ দিয়ে আন্তসিমান্ত সমস্যাকে আরো জটিল ও কঠিন করে তুলেছিল। ঘন ঘন ভারত সফরে গেলেও অতীতের সরকার গুলি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি লজ্জাজনক ভাবেই বলতে শুনেছি, অমিমাংসীত ইস্যুগুলী দ্বিপক্ষিয় অনুষ্ঠিত বৈঠকে তুলতেই তিনি ভুলে গিয়েছিলেন।

       ৯৬ ইং সালে সরকার গঠন করে অ-শুভশক্তি যে সমস্ত ইস্যু ব্যবহার করে জনগনকে বারবার বিভ্রান্তের পথে নিতেন সেই সমস্ত  ইস্পাতকঠিন ভীতকেই প্রথমে চুরমার করার উদ্যোগ গ্রহন করেন। জাতির জনকের কন্যা পাহাড়িদের সমস্যা সমাধান করার উদ্যোগ গ্রহন করে তাঁদের সাথে শান্তিচুক্তি সম্পাদন করেন এবং তাঁদেরকে অস্ত্র জমা দিতে উদ্ভোদ্ধ করতে সক্ষম হন। ভারতের সঙ্গে গঙ্গার পানিচুক্তি সম্পাদনের উদ্দেশ্যে গেলে তৎসময়ের বিরুধীনেত্রী বিবৃতি দিয়ে বলেছিলেন দশহাজার কিউসেক পানি আনতে না পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায়ই নামতে দেয়া হবেনা।শেখ হাসিনা ঐ সফরেই ৪০ হাজার কিউসেক পানি প্রাপ্যতা নিশ্চিত করে গঙ্গার পানিচুক্তি সম্পাদন করেন।
   উক্ত চুক্তির সুফলের বিনিময়ে দেশের উত্তরবঙ্গ সহ ব্যাপক এলাকাকে নিশ্চিত মরুভূমি হওয়ার হাত থেকে তিনি রক্ষা করেছিলেন। বর্তমানে গঙ্গার পানিচুক্তির অন্যতম সুফলগুনে উত্তরবঙ্গের সাংবাৎসরিক মঙ্গা দূর হয়েছে এবং শষ্যশ্যামল করে তুলেছে অত্র এলাকার বিস্তিন্ন এলাকা। উত্তরবঙ্গের আপামর জনগন স্বাবলম্বিতার ক্ষেত্রে অনেকদুর এগিয়েছে।,পদ্মা সেতুর কাজ সমাপ্তির পর তাঁদের সমৃদ্ধি গানিতিক হারে বাড়বে বলে অর্থনীতি বিশারদদের অভিমত।
    জাতীয় ও আন্তজাতিক বৈরিতাপূর্ণ কর্মকান্ড, দেশবিরুধী অশুভ শক্তির চক্রান্ত চিহ্নিত করার পাশাপাশি তথাকথিত মানবতাবিরুধী রাষ্ট্রীয়আইন 'ইনডেমনিটি অধ্যাদেশ' বাতিল করে  জাতির জনক হত্যার বিচার প্রক্রিয়া বিদ্যমান আদালতের মাধ্যমে অনুষ্ঠানের প্রক্রিয়া গ্রহন করে খুনীদের বিচারের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।উক্ত বিচার অনুষ্ঠান সফলভাবে করতে পারায় অশুভ ষড়যন্ত্রকারীদের দুর্গে চরম আগাতের সুত্রপাত ঘটিয়ে হৃদয়ের কাঁপন ধরাতে সক্ষম হন।
    এই পয্যায় সাংবিধানিক ধারাকে সমূন্নত রাখার স্বার্থে বিনা আন্দোলনে মেয়াদ শেষে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ গ্রহন করেন শেখ হাসিনার সরকার।ক্ষমতা হস্তান্তরের পূর্ব নির্ধারীত তারিখে অ-শুভচক্র এবং তাঁদের প্রেতাত্বা, দেশী-বিদেশী শক্তির পুর্বপরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্যে দেশব্যাপি তাঁদের আন্দোলনের বিজয় উৎসবের কর্মসূচি প্রদান করে। অথছ সরকার মেয়াদ শেষে স্বাভাবিক নিয়মেই গঠিত তত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করার উদ্যোগ গ্রহন করেছিল।

      অশুভ শক্তির ঘোষিত কর্মসূচি বিজয় উল্লাসতো নয়--এটা ছিল ,আওয়ামী নিধন, হত্যা, লুটপাট, সংখ্যালুঘু হিন্দুদের উপর পাশবিক নিয্যাতনের মধ্যযুগীয় বিজয় উল্লাসের মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করে নির্বাচনী বৈতরনী পার হওয়ার অপ-কৌশল।চক্রান্তের তত্বাবধায়ক সরকারে প্রত্যক্ষ সহযোগীতায় ক্ষনিকের মধ্যে দেশের প্রশাসন, সরকারের বিশেষায়ীত বাহিনী, ছাত্রদল, যুবদল, জামায়াত শিবির একযোগে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের উপর।

    নিমিষেই আওয়ামী লীগের নেতাদের এলাকা ছাড়া, দেশছাড়া, জেলখানা, গুপ্তহত্যা, গুমের মাধ্যমে একটানা তিনমাস নারকীয় উৎসব পালন করে।-তত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের নেতাকর্মীশুন্য মাঠে সাধারন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশী-বিদেশী অশুভ শক্তির চক্রান্তের পরিপূর্ণতা দিতে কোনপ্রকার কার্পন্য করেনি। বিদেশী এজেন্ডা অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা বিরুধী অশুভশক্তি, মানবতা বিরুধী, যুদ্ধাপরাধী এবং তাঁদের রক্ষক প্রেতাত্বা   সমন্বয়ে সরকার গঠন করে বিএনপি।
   তারপরের ইতিহাস আপনাদের সকলের জানা, ক্ষমতা কুক্ষিগত করে রাখার চক্রান্তে হেন কোন কাজ নেই যা খালেদা, তারেক, কোকো করেনি বা বাকি রেখেছে।এমন কোন অপকর্ম নেই মা ছেলে তিনজন মিলে করার বাকি রেখেছে। খালেদার সরকার গনভবনে, তারেকের সরকার হাওয়া ভবনে, কোকোর সরকার গাঁজা ভবনে---তিন সরকার মিলে বাংলাদেশকে নৈরাজ্যের দেশ, ভিক্ষুকের দেশ, দুর্নীতির দেশ, লুটের দেশ, জঙ্গির দেশ অবশেষে ব্যর্থ দেশে পরিণত করার দ্বারপ্রান্তে নিয়ে এসেছিল।একই চক্রান্তের বৃত্তের আবর্তে অবশেষে তথাকথিত ১/১১ এর সেনা সমর্থিত  সরকার ক্ষমতা দখল করে।খালেদা জিয়া তাঁদের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে তাঁর লুটেরা দুই পুত্রকে বিদেশে পাঠিয়ে দিতে সক্ষম হন।

      ষড়যন্ত্রের সেনাসমর্থিত তিনমাসের সরকার দুইবছর ক্ষমতা কুক্ষিগত করে রাখে। উক্ত সময়ে তাঁরা বাংলাদেশকে ভীতির জলন্ত নরকে পরিণত করে।জাতিরজনকের কন্যাকে পয্যন্ত তাঁরা জেলে নিতে দ্বিধাবোধ করেনি, তাঁদের বুকে সামান্য কাঁপন সৃষ্টি হয়নি।তারপরও তাঁরা বাংলাদেশের জনগনের মন থেকে মুজিবকন্যার নাম মুছে দিতে পারেনি। অবশেষে ২০০৮ইং সালে সাধারন নির্বাচন ঘোষনা করে ২০০৯ ইং সালে ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়। বঙ্গবন্ধুকন্যা ভুমিধ্বস জয় নিয়ে বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসেন।

     এবারের ক্ষমতা গ্রহনের পর অনেকটা ভিন্ন প্রকৃতির শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ আবিষ্কার করেছে।বিরুধীরা যতই ভাঙ্গার জন্যে নাড়ে, শেখ হাসিনাও নড়ে। বাঁকা করে ফেলে, তিনি আবার সোজা হয়ে যান।ভাঙ্গবে ভাঙ্গবে মনে করে কেবলই আঘাত করে কিন্ত্যু ভাঙ্গেনা-শুধু মচকে।
     আজব এক শেখ হাসিনার উদয় হল বাঙ্গালী জাতির ভাগ্যাকাশ থেকে কালমেঘ দুর করে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিতে। নিরলস পরিশ্রমী, সিদ্ধান্তে স্থীর, লক্ষে অটল ও স্থীর, উদ্দেশ্য পরিষ্কার।বাংলাদেশকে জাতিরজনক বঙ্গবন্ধুর আরধ্য সুখী, সমৃদ্ধশালী,উন্নত বাংলাদেশে রুপান্তর করবেন।তাঁর পিতার আদর্শ ধর্মনিরপেক্ষ,বাঙ্গালী জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে তুলবেন। মুক্তিযুদ্ধের অঙ্গিকার অক্ষরে অক্ষরে পুর্ণ বাস্তবায়ন করবেন।সেই লক্ষকে সামনে রেখে উদ্দেশ্যের প্রতি প্রতিনিয়ত ধাবিত তাঁর চিন্তাচেতনা। যতই ঝড় তুফান আসুকনা কেন লক্ষ বিচ্যুত হওয়ার পাত্রী নন।

     ইতিমধ্যে বাংলাদেশকে ভিখারীর দেশের বদনাম গুছিয়ে নিম্ন মধ্য আয়ের দেশে রুপান্তর করতে পেরেছেন।মুক্তিযুদ্ধের অঙ্গিকার পূরনের লক্ষে মানবতাবিরুধী বিচারের উদ্যোগ গ্রহন করে অনেক দূর এগিয়ে গেছেন। অনেকের শাস্তি নিশ্চিত করেছেন, অনেকেই শাস্তি ভোগ করার অপেক্ষায় জেলে আছেন।নতুন নতুন মানবতাবিরুধী অপরাধির তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছেন।ইতিমধ্যে তাঁর দুরদর্শীতা, রাজনৈতিক বিচক্ষনতায় অ-শুভ শক্তি এবং তাঁদের পাহারাদার প্রেতাত্বাদের রাজপথে নামার সকল নৈতিক অধিকার হারিয়ে বিবৃতি সর্বস্ব কাগুজে বাঘে পরিণত করেছেন।

     জঙ্গি অভিযান অব্যাহত রেখেছেন, যেখানেই জঙ্গির সন্ধান সেখানেই প্রতিরোধের মানষিকতায় জনগনকে উদ্ভোদ্ধ করতে পেরেছেন।সর্ব উচ্চ আদালতের রায়ে স্বাধীনতার প্রত্যক্ষ বিরুধীতাকারি দল জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। সরকারি ভাবে নিষিদ্ধের আতংকে ভুগছে তাঁরা। একদা সম্মিলীত অশুভ শক্তির ব্যাঘ্রের হুমকিকে শিয়ালের মেউ মেউতে রুপান্তর করে জনসমক্ষে ছেড়ে দিয়েছেন। জনগনও মুখের থু থু ফেলার ডাষ্টবিন পেয়ে যারপরনাই খুশি।

এবার আর একটা বড় উদ্যোগ তিনি নিয়েছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মানের পথে অনেকটা পথ এগিয়ে গেল বাংলাদেশ। ক্ষমতার মেয়াদের দ্বিতীয়বারের তৃতীয় বছরের শেষ প্রান্তে এসে ২৫শে মার্চকে জাতীয় গনহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে জাতীয় সংসদে বিল পাশ করেছেন।

গত ২৫ বছর ধরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ সরকারিভাবে পালনের জন্য আন্দোলন করেছে। এ পরিপ্রেক্ষিত হোক বা অন্যকোন কারনে প্রয়োজনীয়তা দেখা দেয়ার কারনে হোক  সংসদে বিল উত্থাপনের পর সর্বসম্মতিক্রমে উক্ত বিল পাশ হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হবে। এত দিন গণহত্যা দিবস পালিত না হওয়ায় মুক্তিযুদ্ধ, গণহত্যা নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতিতে অবস্থান নিয়েছে। সর্বশেষ আইএসআই প্রযোজিত পাকিস্তানের জুনায়েদ আহমদের বইয়ের প্রকাশ ঘটানোর সাহষ ও দেখিয়েছে।

      মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মানের ক্ষেত্রে স্বাধীনতা পরবর্তি সময় থেকে এখন আরো বেশী কষ্টসাধ্য, ঝুকিপূর্ণ। কারন দীর্ঘযুগ অশুভ শক্তি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশ, বাঙ্গালী জাতি বিরুধীশক্তি রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা পেয়ে ফুলে ফেঁপে মোটাতাজা হয়েছে।অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক শক্তিতে বলিয়ান হয়েছে।তাঁদের অনুসারি সৃষ্টির উদ্দেশ্যে গ্রামে গ্রামে একাধিক ইয়াজিদি কারখানা সৃষ্টি করে রেখেছে।ঐসমস্ত কারখানায় প্রতিনিয়ত ধর্মের নামে, ইসলামের নামে উগ্রতার বীজবপন করে চলেছে।

প্রতিনিয়ত সেখান থেকে চারা গজাতেই থাকবে। এই ইয়াজিদি বংশটি ৭১এর আগে কখনও ছিলনা। মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে নীরবে, নির্বিত্তে পাকিস্তানী সেনাদের সহযোগীতায় পটিয়ার জঙ্গলে এই কারখানার ভিত্তিপ্রস্তর স্তাপিত হয়।আজ বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলে তাঁদের লাখ লাখ কারখানার অবস্থান।লাখ লাখ শিশু, তরুন,  যুবক তাঁদের খপ্পরে অলস, জাতির বোঝা হয়ে সেখান থেকে বের হয়ে আসছে।দেশের উৎপাদনী যন্ত্রের সঙ্গে তাঁদের আদৌ কোন সম্পর্ক নেই।
সম্পুর্ণ নবী বিরুদ্ধ শক্তি--সাধারন মুসলমানদের বিভ্রান্ত করে তাঁদের রুটি রুজির ধান্ধায় লিপ্ত রয়েছে।এই শক্তিকে কৌশল ছাড়া অন্যকোন উপায় দমন করার শক্তি রাষ্ট্রের আদৌ আছে বলে মনে করিনা। তাঁদেরকে নিস্তেজ করা ব্যাতিরেকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মান আদৌ সহজও হবেনা।

     উল্লেখিত খোদাদ্রোহি শক্তি---পরম করুনাময়ের কৃপায় খাঁছায় বন্দি হওয়ার পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে বলে মনে হয়। আর একটু পথ এগুলে সহজেই তাঁদের নিস্তেজ করা সম্ভব হতে পারে। অতীতেও দেখা গেছে শক্তিটি চরম আঘাতের উদ্দেশ্যে সাধারন মসুলমানদের বিভ্রান্ত করতে পদক্ষেপ নিয়েছে কিন্ত্যু আল্লাহর হুকুমেই চরম ভাবে লাঞ্চিত, ধিকৃত হয়ে অনির্দিষ্টকালের জন্যে নিস্তেজ হতে বাধ্য হয়েছে। আশা করি তেমনি এবারও আল্লাহর লানৎ তাদের উপর নাজিল হবে, এই বিশ্বাস একজন মুসলমান হিসেবে অবশ্যই রাখতে পারি।

   মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মানে জাতি অনেক দুর এগিয়েছে।২৫ শে মার্চকে আন্তজাতিক গনহত্যা দিবসে পরিণত করা গেলে পৃথিবী ধ্বংস পয্যন্ত মানব জাতি জানবে বিশ্বের বৃহত্তম একরাতের হত্যাযজ্ঞ হয়েছিল বাঙ্গালী জাতির উপর।প্রজম্ম থেকে প্রজম্ম চলে যাবে ইতিহাস থেকে যাবে অক্ষত, অমলিন। বর্তমানে ৯ই ডিসেম্বরকে জাতি সংঘ আন্তজাতিক গনহত্যার প্রতিকি দিবস পালন করে।ঐদিনে বিশ্বের কোথাও গনহত্যা হয়নি।যদিও জাতিসংঘের উক্ত ঘোষিত তারিখ পরিবর্তন করা খুব সহজকাজ হবে না--তথাপি আশা করা যায়, জাতির জনকের আন্তরিক প্রচেষ্টায় হয়তো বা তাও সহজ হতে পারে।সেদিনের অপেক্ষায় থাকা ছাড়া গত্যান্তর নেই।

      আর একটি বিনীত দাবী জানাতে চাই---যাহা ইতিমধ্যে গনদাবীতে পরিণত হচ্ছে বলে অনুমেয়। জাতির জনকের কন্যা জীবিতাবস্থায় "জয়বাংলা  জয়বঙ্গবন্ধু" শ্লোগানটিকে জাতীয় শ্লোগানের মায্যদায় অভিষিক্ত করার লক্ষে মহান সংসদে আইনপাশ এবং সংবিধানে যথাযথ সম্মানের সাথে সংযোজন করার দাবী জানাই। রক্তের সাগরে জম্মনেয়া, বাংলার মীরজাপরের মুখে প্রথম উচ্চারীত, বাঙ্গালী জাতির সঙ্গে চরম বেঈমানীর প্রতিক "বাংলাদেশ জিন্দাবাদ" শ্লোগানটিকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহন করা একান্ত প্রয়োজন।যদিও শ্লোগানটি বাংলাদেশের গুনগান সমৃদ্ধ তথাপি খুনীর গর্ভে জম্ম নেয়ায় অপবিত্র শব্দের ভাণ্ডারে উক্ত শ্লোগান ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে।বাংলাদেশ, বাঙ্গালী জাতির উন্নতি, সমৃদ্ধি নিশ্চিত করা, মুক্তিযুদ্ধের ইতিহাস,ঐতিহ্য সুরক্ষা টেকসই করার নিমিত্তে অপবিত্র শ্লোগানটি নিষিদ্ধ করা সময়ের অন্যতম দাবী এবং একান্ত প্রয়োজন।
     ruhulaminmujumder27@gmail.com

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

ছবি

বিশ্ব রাজনীতির জাদুকর জাতির জনক বঙ্গব্বন্ধু শেখ মজিবুর রহমান।===<=========================১৯৭২ ইং ১০ই জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্হানের কারাগার থেকে মুক্তিপেয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।সাম্রাজ্যবাদি এবং তাঁদের এদেশীয় দোষর চক্র প্রমাদ গুনলেন। মুক্তি দেয়ার আগে জনাব ভূট্রু বিভিন্ন ভাবে বঙ্গবন্ধুর সাথে এবং তাদের এদেশীয় দালালদের সাথে কমপক্ষে একটা কনফেডারেশন গঠন করার যে চেষ্টা করে যাচ্ছিলেন।জেল গেটে মার্কিন রাষ্ট্রদূত প্রস্তাব নিয়ে গেলে বঙ্গবন্ধু তাঁর সাথে দেখাও করেননি।পাকিস্তান থেকে মুক্তি পেয়ে বিদায়লগ্নে সাংবাদিকদের এহেন এক প্রশ্নের জবাবে পরিস্কার ভাবে বলে দিলেন,আমার বাঙ্গালী ভাইদের সাথে আলোচনা করা ছাড়া এই মুহুর্তে কোন মন্তব্য আমি করতে পারি না।তাঁর আগে ইয়াহিয়া বিভিন্ন ভাবে চেষ্টা করে ৬দফার ক্ষেত্রে বঙ্গবন্ধকে নমনীয় করতে না পেরে সাজানো বিচারের নাটক মঞ্চস্থ করে ফাঁসির আদেশ দিলেন।সেনাবাহিনীর বদৌলতে ভুট্রু ক্ষমতায় আসার আগে ইয়াহিয়া সেই ফাঁসীর আদেশে শেষ অনুমোদনের সই করে দিতে পেরেছিলেন ফাসি দেয়ার সময় পাননি।এবার তারা নতুন ভাবে চক কষতে থাকে। কি করে জাতীর জনকের ভাব মূর্তি ক্ষুন্ন করে দেশে অরাজগতা সৃষ্টি করা যায়। যেমন ভাবনা তেমন করে শুরু হল নতুন আঙ্গিকে ষড়যন্ত্র। যুগে যুগে পরাধিন থাকা জাতি কি করে স্বাধীনতার স্বাদ বা মর্ম বুঝবে।হাজার বছর বিভিন্ন জাতি গুষ্টির শাসন শোষনে আমাদের অস্থি মজ্জাতো আগেই বিজাতীয় ভাব ধারায় পরিপুষ্ট হয়ে আছে। লোকবল সৃষ্টি করতে তাদের আর দেরী কেন। বঙ্গ বন্ধুর স্নেহভাজন চার খলিফার মধ্য হতে দুই খলিফা , বঙ্গবন্ধুর যাদের পুত্রের মত স্নেহ করতেন,মুক্তি যুদ্ধের অন্যতম সিপাহশালার এম,এ জলিল সহ আরও কতেক মুক্তি যোদ্ধাকে তারা বঙ্গবন্ধু থেকে আলাদা করতে সক্ষম হলেন।বৈজ্ঞানীক সমাজতন্ত্রের স্লোগান দিয়ে তারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন।"(এখানে একটা কথা বলে রাখি, সমাজ তন্ত্রের দর্শনতো বিজ্ঞান ভিত্তিক--আবার বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি? লাল পতাকাকে লাল পতাকা দিয়ে ঠেকানোর কৌশল)"শুরুতে গুটি কয়েক হলে কি হবে,অচিরে দলটি বিপ্লবী স্লোগানের কারনে, তরুনদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়। দেশের বৃহৎ একটা যুবক শ্রেনী আ,স,ম রব ও শাহাজাহান সিরাজের(দাদা ভাই) কারনে নতুন দলে ভিড়ে যায়। সাম্রাজ্যবাদী চক্র তাদের দাবার গুটি চালাতে আর দেরী করেনি। তাদের পুরাতন বন্ধু রাজাকার, আলবদর,আলশামস্, মুসলিম লীগের ঝানু নেতা,তল্পিবাহক বুদ্ধি বেশ্যাদের কৌশলে নতুন দলের সাথে একিভুত করে দিতে সক্ষম হয়। অচিরেই নতুন জম্ম নেয়া দলটি মহিরুহ আকার ধারন করে। নতুন দলের নতুন নেতা তো খুশিতে আটখানা। এই বুঝি সরকারের পতন ঘটিয়ে নিজেরাই সরকার গঠন করছে। বয়সের কারনে হোক বা রাজনৈতীক অনবিজ্ঞতার কারনে হোক, বুঝতেই পারেনি দেশ ও জনগনের তারা কতবড় ক্ষতি করছে। মুল নেতৃত্ব সবাই মুক্তিযোদ্ধা এবং মুক্তি যোদ্ধের চেতনা ধারনকারি মনেপ্রানে।এতে কোন সন্দেহ নাই।মূল সাম্রাজ্যবাদের এজেন্ট মেজর জলিল।সাম্রাজ্যবাদী চক্র এবং পরাজিত শত্রুদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই।জাসদ ক্ষমতায় যাক তারও প্রয়োজন নেই, প্রয়োজন জাতির জনকের ভাবমূর্তি দেশে বিদেশে ক্ষুন্ন করে, দেশে অরাজক পরিস্হিতি তৈরী করে ,তাদের বিশ্বস্হ মীর জাপরদের হাতে ক্ষমতা দিয়ে, বাংলাদেশকে তাঁদের তাবেদার রাষ্ট্রে পরিনত করা। রব জলিলদের ক্ষমতায় বসানো নয়। তাঁদের চক অনুযায়ী জাসদ রাজনৈতীক শক্তি হিসাবে মাঠে থেকে তাদের পরিকল্পিত কর্মসূচি পালন করবে।বিচ্ছিন্নতা বাদীরা দেশব্যাপি এলাকা ভিত্তিক জনপ্রিয় দেশপ্রেমিক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নেতাদের, শ্রনী শত্রু খতমের নামে হত্যা করবে।এই দায়িত্ব গ্রহন করে সিরাজ শিকদার,তোহা,আবদুল হক নিশিদ্ধ ঘোষিত সর্বহারা দলের নেতৃবৃন্দ এবং জাসদের নতুন সৃষ্ট গনবাহিনী।রাজাকার, আলবদর বাহীনি সারা দেশে লুটতরাজ,পাটের গুদামে আগুন,নাশকতা,ডাকাতি ইত্যাদি অপকর্ম করে জনজীবন অতিষ্ট করবে, জাসদ হঠকারী রাজনৈতিক কর্মসূচি দিয়ে বংগবন্ধুকে কঠোর প্রসাশনিক সিন্ধান্ত নিতে বাধ্য করবে। সেনা বাহিনির একটা ক্ষুদ্র অংশ সুযোগ বুঝে বঙ্গবন্ধুকে হত্যা করবে। পরিকল্পনা অনুযায়ি কাজ এগিয়ে যাচ্ছে। জাসদ সমাজতন্ত্র কায়েমের জন্য। গনবাহিনী গঠন করে হাতে অস্র তুলে দিল।রাজাকারেরা লুটপাট শুরু করে দিল,বুদ্ধি বেশ্যারা অপপ্রচার শুরু করে দিল,।আওয়ামী লীগের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা মীর জাফরেরা খমতায় বসার জন্য ষডযন্ত্র অব্যাহত রাখলো। সেনাবাহিনী সকল শৃংখলা বঙ্গ করে ষডযন্ত্রে লিপ্ত হলো।সেনাবাহিনীর প্রধান সফি উল্লা এবং ডেপুটি চীপ মেজর জিয়া সব দেখেও না দেখার অভিনয় করে চলেছেন।বিশ্ব রাজনীতির জাদুকর জাতির জনক বঙ্গবন্ধুর সাম্রাজ্যবাদী কুচক্রের রাজনৈতীক অভিলাস বুঝতে সামান্যতম বেগ পেতে হয়নি। তিনি যেমনি ভাবে যুদ্ধ বিধস্হ দেশকে পুর্নগঠনের জন্য দেশের শাসন ভার হাতে নিয়েই সবুজ বিপ্লবের ডাক দিয়ে কৃষি প্রধান দেশকে স্বনির্ভর করার প্রয়াস নিয়েছিলেন তেমনি ভাবে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী সাম্রাজ্যবাদী শক্তিকে চিরতরে নির্মুল করার মানষে এবার দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন। এতে দেশী বিদেশী ষড়যন্ত্র কারিরা প্রমাদ গুনলেন।তারা বুঝতে দেরী করেন নাই বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে কি সংকেত দিতে চেয়েছেন। জাতীর জনক বুঝতে পেরেছিলেন স্বাধিনতা বিরোধী শক্তিকে শুধু রাজনৈতিক ভাবে বা নৈতিক ভাবে পরাজিত করলেই হবেনা, এদের চিরতরে নিচ্ছিন্ন না করলে যখনি তাঁরা সুযোগ পাবে বিষধর সর্পের ন্যায় ফনাতুলে দাঁড়াবে। তারা বাংলাদেশকে মেনে নেয়নি,ভবিষ্যতেও নিবে না। পদে পদে বাংলাদেশেকে বিপদের সম্মুখিন করছে ভবিষ্যতে ও করতে থাকবে। এদের ছোবল থেকে রক্ষা করতে না পারলে বাংলা দেশের অস্হিত্বই তাঁরা বিলীন করে দেবে।জাতীর জনক দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে বসে রইলেন না। তিনি প্রথমেই জাতীয় ঐক্যের দিকে মনোযোগ দিলেন। দেশের সকল শ্রেনীর কৃষক,মজুর,পেশাজীবি, সাংবাদিক,শ্রমিক কুলি সকল শ্রেনীপেশার মানুষকে এক কাতারে আনার জন্য একটা জাতীয় প্লাটফমের প্রয়োজনীয়তা অনুভব করলেন।যেই ভাবা সেই কাজ।তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের পোষিত আকাঙ্ক্ষা বাঙ্গলী জাতীর অর্থনৈতিক মুক্তি সনদ মৌলিক গনতান্ত্রিক সমাজ তন্ত্রের দর্শন।পশ্চিমা শোষনের গনতন্ত্র নয় আবার সৌভিয়েত ইউনিয়নের সমাজ তান্ত্রিক ব্যবস্থা ও নয়।পরিপক্ষ রাজনীতিবিদের পোষন করা একান্ত নিজস্ব মতবাদ।তিনি জানতেন সংখ্যা গরীষ্ট মুসলিম অধ্যুষিত দেশে ইসলামের আলোকে দেশ শাষনের নীতি না হলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।তাই তিনি খোলাফায়ে রাশেদীনের সময়কার নির্বাচনী রীতিকে সামান্য পরিবর্তন করে "বৈঠকের স্থলে ব্যালটের" মাধ্যমে নির্বাচনের বিধান গ্রহন করেন।তৎকালীন অব্জারভার পত্রিকা তাঁর এই নতুন নীতির নাম দিলেন (বাকশাল) বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। সব রাজনৈতিক দল শ্রমজীবি পেশাজীবি ব্যক্তি ও সংগঠনকে নিয়ে গঠন করলেন ""বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামক জাতীয় দল সংক্ষেপে বাকশাল""। উদ্দেশ্য(১)স্বাধীনতা বিরুধী রাজাকার আলবদরের রাজনৈতিক উত্থানের উৎসমুখ চিরতরে বন্ধ করে সমাজ থেকে নিচ্ছিন্ন করা। মুক্তি যুদ্ধের চেতনা সমৃদ্ধ দেশ গঠনে ভবিষ্যত প্রজম্মের পথ মসৃন করা(২)সাম্রাজ্য বাদের কালো হাতকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে শোষন মুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গিকারের পথে বাঁধা অপসারন(৩) সকল ধর্মের জন্য সমান সুযোগ দিয়ে স্ব স্ব ধর্ম পালনের অধিকার প্রতিষ্ঠিত করা।(৪) ব্যক্তি মালিকানার বড় বড় শিল্প কারখানা, ব্যাংক, বীমা, জাতীয়করন করে জনগনের সম্পত্তিতে রুপান্তরীত করা। জনগনের মালিকানার অধিকার প্রতিষ্ঠিত করা(৫) রাজনীতিকে এলিট শ্রেনীর কবল থেকে মুক্ত করে স্ব-স্ব শ্রেনী ও পেশা ভিত্তিক প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সকল জনগোষ্টিকে রাষ্ট্রিয় ক্ষমতার অংশিদারিত্ব প্রদান করে প্রভুত্ব বাদী রাজনীতির চির অবসান করা। (৬)তৃনমুল পয্যায় প্রশাসনিক বিকন্দ্রিকরনের মাধ্যমে সম্পদের সুসম বন্টন নিচ্ছিত কল্পে প্রতিটি জেলায় নির্বাচিত জেলা গভর্নর প্রথা চালু করা।প্রশাসনকে জনগনের দৌড়্গোড়ায় নিয়ে এসে, সকল সরকারি সেবা, উন্নয়ন নিচ্ছিত করা।(৭)দেশের সকল কল কারখানা সেতু ব্রিজ রাস্তা ঘাট পুনগঠন পূননির্মান,নির্মান ওমেরামত করে অথনৈতিক চাকা সচল করা। স্বল্প সময়ে স্বাবলম্বি অর্থনীতি অর্জন। (৮) আটক যুদ্ধ অপরাধিদের বিচার কাজ বাধাহীন করে, পলাতক যুদ্ধ অপরাধিদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা।(৯) ভোগ নয় ত্যাগের মহিমায় জাতিকে উৎবুদ্ধ করে আত্ম নির্ভর শীল বাংলা দেশ গঠন। (১০)জমির মালিকানা স্ব-স্ব মালিকের নিকট রেখে সমবায় ভিত্তিতে চাষাবাদের ব্যাবস্থা করা,উদ্দেশ্য সমাজের প্রত্যেক কর্মক্ষম মানুষকে উৎপাদনে শরিক করে দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নেয়া। তিনি তাঁর একাদিক বক্তৃতা বিবৃতিতে "বাকশাল একটি সাময়িক ব্যবস্থা"বলে উল্লেখ করেছেন।সংবিধানের আলোকে সবাই মিলে দেশ শাষনের নীতি জাতীয় দল বাকশাল।তিনি একাদিক বার বলেছেন,আর নয় দলবাজি,এবার সবাই মিলে দেশ গড়ার পালা।দেশের উন্নতি হলে সবাই রাজনীতি করার সুযোগ থাকবে। দলে দলে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বাকশালে যোগ দেয়ার জন্য হুমড়িখেয়ে ফুলের তোড়া নিয়ে ৩২নম্বরে লাইন ধরে যোগ দিয়ে এলেন।নাটের গুরু জিয়া চিঠি দিয়ে আমলাদের বাকশালে যোগ দেয়ার আহব্বান জানালেন।তিনি নিজেও যোগ দিয়েছেন চিঠিতে উল্লেখ করলেন। বাংলার এই অবিসংবাদিত নেতাকে হত্যা করে ঘাতকেরা বাংলার মাটি থেকে তাঁর নাম-নিশানা, আদর্শ মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু ঘাতকের ষড়যন্ত্র সফল হয়নি। বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জাতির পিতা আজ জীবন্ত। প্রতিটি বাঙালির হূদয়ে তিনি বেঁচে আছেন, থাকবেন। তিনি সার্বজনীন। তিনি অমর। তিনি আমাদের জাতির জনক।জাতির পিতা বলেছিলেন, ‘সাত কোটি বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না।’ আসলেই বাঙালিকে দাবায়ে রাখা যায়নি, আর দাবায়ে রাখা যাবেও না। পদে পদে সে চেষ্টা করা হয়েছে, তবে বাংলার শত্রুদের জেনে রাখা প্রয়োজন আমাদেরকে দাবায়ে রাখার দিন শেষ। আমরা এখন অনেক পথ পাড়ি দিয়ে একটি অগ্রসরমান জাতিতে পরিণত হয়েছি। জাতির পিতার আদর্শ ধারণ করে তাঁরই কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা তরুণ প্রজন্ম একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সক্ষম হব ইনশাল্লাহ। "" জয়বাংলা জয়বঙ্গবন্ধু জয়তু দেশরত্ম শেখহাসিনা"

মুখস্ত বিদ্যার অর্থই হল, জোর করে গেলানো---- লিখেছেন--Nipa Das ________________________________________________ দশম শ্রেণির পাঠ্যবইয়ে প্রমথ চৌধুরীর " বই পড়া " নামক একটা প্রবন্ধ রয়েছে ! প্রবন্ধ টিতে মুখস্থ বিদ্যার কুফল তুলে ধরা হয়েছিল , সেখানে বলা হয়েছিল , পাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় , পাঠ্যবই মুখস্থ করে পাস করে শিক্ষিত হওয়া যায় না , পাঠ্যবইয়ের বাইরেও অনেক কিছু শেখার আছে ! আমি সবসময় এই প্রবন্ধটা পড়তাম ! এই প্রবন্ধটি আমার প্রিয় ছিল কারণ এতে আমার মনের কথাগুলো উল্লেখ করা ছিল ! মুখস্থ বিদ্যা সম্পর্কে আমি একটা উদাহরণ দিতে চাই -- মুখস্থ বিদ্যা মানে শিক্ষার্থীদের বিদ্যা গেলানো হয় , তারা তা জীর্ণ করতে পারুক আর না পারুক ! এর ফলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শক্তি হীন হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে ! উদাহরণ :: আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বলবৃদ্ধির উপায় মনে করেন ! কিন্তু দুধের উপকারিতা যে ভোক্তার হজম করবার শক্তির ওপর নির্ভর করে তা মা জননীরা বুঝতে নারাজ ! তাদের বিশ্বাস দুধ পেটে গেলেই উপকার হবে ! তা হজম হোক আর না হোক ! আর যদি শিশু দুধ গিলতে আপত্তি করে তাহলে ঐ শিশু বেয়াদব , সে বিষয়ে কোনো সন্দেহ নেই ! আমাদের স্কুল - কলেজের শিক্ষা ব্যবস্থাও ঠিক এরকম , শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যা হজম করতে পারুক আর না পারুক , কিন্তু শিক্ষক তা গেলাবেই ! তবে মাতা এবং শিক্ষক দুজনের উদ্দেশ্যেই কিন্তু সাধু , সে বিষয়ে কোনও সন্দেহ নেই ! সবাই ছেলেমেয়েদের পাঠ্যবইয়ের শিক্ষা দিতে ব্যস্ত , পাঠ্যবইয়ের বাইরেও যে শেখার অনেক কিছু আছে তা জেনেও , শিক্ষার্থীদের তা অর্জনে উৎসাহিত করে না , কারণ পাঠ্যবইয়ের বাইরের শিক্ষা অর্থ অর্জনে সাহায্য করে না , তাই পাঠ্যবইয়ের বাইরের শিক্ষার গুরুত্ব নেই ! শুধু পাঠ্যবই পড়ে কেবল একের পর এক ক্লাস পাস করে যাওয়াই শিক্ষা না ! আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে ! পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় , এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই ! বিঃদ্রঃ মাছরাঙা টেলিভিশনের সাংবাদিকের জিপিএ ফাইভ নিয়ে প্রতিবেদনের সাথে আমার পোস্টের কোনো সম্পর্ক নেই ! http://maguratimes.com/wp-content/uploads/2016/02/12743837_831291133666492_4253143191499283089_n-600x330.jpg