সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
বিশ্বের শীর্ষ দেশের তালিকায় উঠে আসছে বাংলাদেশ---------
______কার্টেসি:--Rashida Haque Konika____
জঙ্গী ও সন্ত্রাসবাদ দমন , ধর্মনিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন , অবকাঠামো নির্মাণ , বিনিয়োগের উন্নত পরিবেশ সৃষ্টি ইত্যাদি বিষয়ে অগ্রগতির ক্ষেত্রে ধীরে ধীরে বিশ্বের শীর্ষ দেশের তালিকায় উঠে আসছে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানের জরিপে বলা হচ্ছে , বাংলাদেশ এখন সঠিক পথে এগিয়ে চলছে। বর্তমান সরকারের প্রতিও মানুষের আস্থা বাড়ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৌশলী হিসেবেও মূল্যায়ন করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন,রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে পারলে অচিরেই বাংলাদেশ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে।ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) , পিউ রিসার্চ সেন্টার, গ্যালাপ ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন , কোফেস , ফরচুন সাময়িকীসহ বিশ্বের শীর্ষ প্রভাবশালী গবেষণা ও গণমাধ্যম প্রতিষ্ঠানের জরিপে বলা হচ্ছে ; বাংলাদেশ সঠিক পথে এগিয়ে চলছে। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে আশাবাদী দেশের তালিকায় রয়েছে। বিনিয়োগের জন্যও উত্তম পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে। এছাড়া বাংলাদেশ অন্যতম নিরাপদ দেশ হিসেবেও বিভিন্ন জরিপে উঠে এসেছে।পহেলা এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জরিপের ফলে দেখা গেছে , বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের সমর্থন বেড়েছে। অধিকাংশ মানুষই মনে করে, বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। তবে দুর্নীতি ও রাজনৈতিক চরমপন্থাকে তারা চিহ্নিত করেছেন বাংলাদেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে। দেশের ৭৩ শতাংশ মানুষ মনে করেন সঠিক পথে এগিয়ে চলেছে দেশ।
বিশ্বের বিভিন্ন জরিপের ফলে শেখ হাসিনা সরকারের জন্য একটি বিশেষ অগ্রগতি হিসেবে উঠে আসছে। জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি -জামায়াত জোটের সংঘাত থেকে দেশকে বেরিয়ে এনে সঠিক পথে পরিচালিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। বিভিন্ন জরিপে সেই বিষয়টিই উঠে এসেছে। এছাড়া বর্তমান সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপে তাদের প্রতি সমর্থন বেড়েছে। তিনি বলেন , মার্কিন যুক্তরাষ্ট্রের আইআরআই একটি বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান। তাদের সর্বশেষ জরিপের ফলে আমি আনন্দিত। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে পারলে আরও অগ্রগতি হবে বলে তিনি মনে করেন।
জয়বাংলা
জয়বঙ্গবন্ধু
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন