সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
ডিজিটাল বাংলাদেশের এনালগ অপ-প্রচার
----------------------------------
এবার অপ-প্রচার চলছে ভিন্নমাত্রায়,ভিন্ন কৌশলে। বাংলাদেশ আগামী কিছুদিনের মধ্যে "ইহুদী রাষ্ট্রি "হয়ে যাবে। বালাদেশ অচিরেই ভারতকে দিয়ে দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন।
আজকে আমার জেলা শহর থেকে সিএনজিতে আসার পথে দুই লোকের কথোপকথন এটি।আগামী কাল ফেনীর প্রান কেন্দ্রে সফি হুজুর আসবেন, সম্মেলনে প্রধান অতিথি হয়ে হেফাজতে ইসলামের। শহরময় সরগরম-শহরের অর্ধেকাংশে মাইক লাগানো হচ্ছে। উনারা কথাটি ফেনীতে শুনে এসেছেন।বলাবলি করছিলেন দুইজনে। আমরা আরও কয়জন ছিলাম কেউ কথা বলছিলনা।
আমি আর নীজকে স্থীর রাখতে পারিনি। আমি বলে উঠলাম, আহারে -মুক্তিযুদ্ধারা কতকষ্ট করে দেশটারে স্বাধীন করল,এখন বুঝি ইহুদী রাষ্ট্র হইয়া যাইব। ও- ভাই ইন্ডিয়াতো ইহুদী রাষ্ট্রনা,সংখ্যাগরিষ্ট হিন্দু,তবে ৩৬ জাতির বসবাস আছে শুনি।কেমনে ইহুদী হইব। আমারে বলে আপনি শুনেন নাই -হাসিনা রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিছে,আমি বললাম নাতো শুনিনি তো! কবে রে ভাই?ঐ সেদিন কা আর কি। আমি বললাম -- শুনছিলাম আদালতে কি মামলা নাকি হইছিল, আদালত রাষ্ট্র ধর্ম থাকব বলছে -বাদ দিছে এইটাতো শুনলামনা, এটাতো খারাপ কথা,আমরা এত গুলা মসুলমান --সরকার এটা ভাল কাজ করনি।আর একটা কথা শুনলাম আমি-ঐদিন একটা লোকে কইছিল-পাকিস্তানে ছাড়া আর কোন দেশে নাকি "রাষ্ট্র ধর্ম" ইসলাম নাই? এইটা আপনারা কেউ জানেন? মনেহয় পাকিস্তান বানাইবার লাইগ্যা বাংলাদেশেও এক্কই রকম রাষ্ট্র ধর্ম করবার চাইছিল এরশাদ কাকু। ভালই হইত পাকিস্তান হইলে-আমাদের তো এখন আর অভাব নাই,হেরাও মসুলমান আমরাও মসুলমান-আর কোন দেশে এইরহম সাচ্ছা মসুলমান নাই।ওরা যাই করে আমরাও তাই করি-খুব মিল মহব্বত আছে আমাগো লগে-কি কন ভাই--? একজন বলে উঠে-হ-বে -- রে --ভা--ই--হ--বে --আর কিছু দিন অপেক্ষা করেন দেখ--বেন----!!
আমি বললাম ভাই বেচাকেনা কি শেষ? ঐ দিন না শুনলাম ইন্ডিয়ার বিরুদ্ধে কোথায় নাকি মামলা কইরা সরকারে সাগরে সিমানা নাকি কি পাইছে। পাকিস্তানের এত বছর গেল, বাংলাদেশের এত গুলান বছর গেল-- আমাগো সাগর -তারা দখল কইরা রাখছে শুনি নাই, শেখ হাসিনা কেমনে জানল-মামলাও করল-আবার নাকি জিতছেও কয়। এবার চুপ করে কিছুক্ষন পরে একজন বলে উঠে বাঙ্গালী বেঈমান রে ভাই। আমি বললাম তা ঠিক কইছেন, বঙ্গবন্ধুরে মাইরা পেলাই-লো-না। এখন-তো আর বাঙ্গালী নাই-বেইমানও নাই।মেজর জিয়ায় আমাগোরে বাংলাদেশী বানাইল না, আমরা কি আর বাঙ্গালী আছি?নামটাও মনে হয় ঐ বেইমানির কারনেই জিয়া বদলাইছে, কি কন। এবার নিশ্চুপ উভয়ে,বুঝে গেছে এখানে "নোয়াখাইল্যা" একজন আছে।আর তর্ক করা যাইবনা "গোমর ফাঁস হয়ে যাবে।"
বন্ধুগন, দেশের পরিবর্তন হল,উন্নয়ন হল, অগ্রগতি হল,জিডিপি উধ্বমুখি হল-সব ঠিক আছে। আওয়ামী লীগ কি মানুষের মন পরিবর্তন করতে পেরেছে?
কেন পারেনি তা কি নেতৃবৃন্দ চিন্তা করেছেন? হাজারে হাজারে নেতা দেখি -কোথাও একটা জনসভার খবর পাইনা কেন? নেতাদের কি বক্তৃতা দেয়ার শখ নাই -না সময় নেই?একটা মাধ্যমিক স্কুলে কমিটি নাই কেন ছাত্রলীগের? খমতা চলে গেলে হবে? তখন প্রধান শিক্ষক সাহেব স্কুলে মিটিং করতে দেবেন?
আপনাদের কি মনে হয় আমি জানিনা-আমার মনে হয় উন্নয়ন, জিডিপি ইত্যাদির চাইতে- জনগনের মোটিভেকেশন বেশী প্রয়োজন।অন্যদলের হাজার হাজার নেতাকর্মী যোগ দেয়ার চাইতে -মাধ্যমিক বিদ্যালয়ে একটা কমিটি বেশি প্রয়োজন। নেতাদের প্রত্যহ মহড়া দেয়ার চাইতে-- ছোট একটা সভা বেশি প্রয়োজন। আপনারা কি মনে করেন?
----------------------
জয়বাংলা জয়বঙ্গবন্ধু
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন