বহুল আলোচিত আই,সি,টি ও সাইবার অপরাধ দমন আইনে শিথিলতা বিড়ম্বনার কারন হতে পারে================================== নব্বইয়ের দশকে বি,এন,পি ক্ষমতায় এসে মাত্র ২/৩টি মোবাইল কোম্পানীকে ব্যবসার অনুমতি দিয়ে মোনোপলি ব্যবসার সুযোগ করে দেয়।ইউনুস সাহেবের পল্লিফোনের এক একটা সিমের দাম এক লক্ষ বিশ /ত্রিশ হাজার টাকায় গ্রামের গরীব মহিলাদেরকে লোনের উপর ব্যবসা করার জন্য দেয়।প্রতি মিনিট দশ টাকা ইনকামিং এবং আউট গোয়ীং পাঁচ টাকা করে গ্রামের বাজারে ব্যবসা শুরু করে।কত কোটি টাকা জাল জালিয়াতির মাধ্যমে গ্রামীন ব্যাংক পাবলিক থেকে নিয়ে গেছে তাঁর হিসেব আজ পয্যন্ত কোন বিশেষজ্ঞ অংক করে বের করতে পারেননি।পরবর্তিতে সিটি সেল ও একটেল বাজারে এলে দাম কমে ৪০/৪৫হাজার টাকায় স্থির হয়।ঐ সময়ে অপটিক্যাল ক্যবল বিনে পয়সায় বাংলাদেশকে অপার করলেও খালেদা সরকার তা গ্রহন করেননি। কারন হিসেবে বলা হয়েছিল দেশের গুরুত্ব পুর্ন তথ্য বাহিরে প্রকাশ হয়ে যাওয়ার কথা।তখন যদি অপটিক্যাল ফাইবার স্থাপন করা সম্ভব হত দেশ ডিজিটালাইজেসনের পথে আরও অগ্রগামী থাকতো নিদ্ধিদায় বলা যায়।ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই ক্ষেত্রে সকল নিশেদাজ্ঞা প্রত্যাহার করে বাজারের বন্ধ দরজা খুলে দেয়।ফলে মোবাইল এবং সিমের দাম কমতে থাকে।বর্তমানে সীম মোবাইলের সাথে ফ্রি পাওয়া যায়,অনেক ক্ষেত্রে আরও অগ্রগামি হয়ে ১০০/টাকা রিসার্জ করলে সীম বিনাপয়সায় পাওয়া যায়।এই সহজলভ্যতার ও খারাপ দিক লক্ষনীয় ভাবে ফুটে উঠেছে।অল্পবয়স্ক ছেলে মেয়েদের হাতে মোবাইল চলে যাওয়ার কারনে সমাজে অস্থিরতাও সৃষ্টি হয়েছে,অপব্যায়তো বেড়েছেই।এমন ও দেখা যায় দিনরাত চব্বিশ ঘন্টা কানের কাছে মোবাইল ধরে বসে আছে। ব্যবসা বানিজ্য যোগাযোগে যেমন বৈপ্লবিক পরিবর্তন এসেছে অন্যদিকে ছেলে মেয়েরাও তাঁদের যাহা করার বয়স এখনও হয়নি তাহাই করে যাচ্ছে।যৌবনে যাহা প্রযোজ্য তাহাই কিশোর বয়সে ঘটে যাচ্ছে অবলীলায়।মোবাইলই হলো প্রথম ডিজিটাল প্রযুক্তি যেটি আমাদের দৈনন্দিন জীবনে প্রবেশ করে জীবন মান দ্রুত পরিবর্তন করে দিয়েছে। সমাজের সব স্তরে এভাবে আর কোনো ডিজিটাল প্রযুক্তি প্রবেশ করেনি। আমরা রেডিও-টিভির কথা বলতে পারি। সে সমস্ত প্রযুক্তি অনেক আগেই এসেছে কিন্তু মানুষের জীবন মানের উপর তেমন প্রভাব পড়েনি। যেভাবে মোবাইল এসেছে সেভাবে আর কোন প্রযুক্তি আসেনি। রেডিও-টিভি একপক্ষীয়। এসব থেকে আমরা তথ্য পেতাম। কিন্তু মোবাইল হলো দ্বিপক্ষীয়, ইন্টার এ্যাকটিভ যোগাযোগ মাধ্যম। ফলে এটি কেবলমাত্র ফোনের প্রযুক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। এটি এসএমএসের সহায়তায় ডাটা আদান-প্রদানে আমাদের যুক্ত করেছে। এতে সাউন্ড ও ভিডিও যুক্ত হয়েছে এবং ইন্টারনেটের সহায়তায় ডিজিটাল সভ্যতা বা জ্ঞানভিত্তিক সভ্যতার মাঝেআমরা প্রবেশ করেছি।ভাব চক্করে মনে হচ্ছে, মোবাইলের মতো একটি যন্ত্র যাতে ইন্টারনেট ও কথা বলার সুযোগ থাকবে সেটিই হবে আগামী দিনের ডিজিটাল যন্ত্র। যাহোক ইন্টারনেটই যে সব প্রযুক্তির কেন্দ্র, সেটি নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়।ফেইজ বুক বর্তমানে সবচাইতে বড় ও গভীর সামাজিক যোগাযোগ মাধ্যম।বর্তমানে বাংলাদেশে ষোল কোটি মানুষ তম্মধ্যে তের কোটি মোবাইল ব্যাবহারকারী রয়েছে।ফোন ব্যবহারের ক্ষেত্রে মোবাইলের বদৌলতে টেলিঘনত্বের মাপকাঠিতে অনেক ওপরে আছে বাংলাদেশ। আমাদের মোবাইলের ব্যবহারও অবিশ্বাস্য গতিতে বেড়েছে। কোনো সন্দেহ নেই যে, উভয়ক্ষেত্রেই আমাদের অল্প বয়সের মানুষরা এতে বেশি করে যুক্ত হচ্ছেন বিশেষ করে স্কুল কলেজ গামী ছেলে মেয়েরা। মোবাইল ও ইন্টারনেট নামক ডিজিটাল যুগের দুটি যোগাযোগ মাধ্যমের প্রসারের ফলে দেশেরর সার্বিক অগ্রগতি হবে এবং হচ্ছে এটি অর্থনীতিবিদদের ধারনা।সার্বিকভাবে ইন্টারনেটের প্রভাব এখন আর আগের মতো ই-মেইল, ফেসবুক, টুইটার বা গুগল সার্চের মধ্যেই সীমিত নয়। বিশেষ করে থ্রিজি বা ৪জি প্রযুক্তির বদৌলতে ইন্টারনেট একটি ডিজিটাল জীবনধারা গড়ে তুলছে। মানবসভ্যতা এর আগে আর কখনো এমন গভীর প্রভাব বিস্তারকারী প্রযুক্তির মুখোমুখি হয়নি।এর পরবর্তিতে আরও উন্নত প্রযুক্তি ৫/৬/৭জি আসবেনা তা কি বলা যায়? আগামী দিনের রাজনীতি, আন্দোলন,জনমত সংঘটন,ভোটের ব্যরোমিটার উঠানামা সব কিছুই ফেইজ বুক,গুগল,ইন্টারনেটের মাধ্যমে হবে ইহা নিশ্চিত ভাবেই বলা যায়।শাহবাগের জমায়েত এবং সফল আন্দোলন তাঁরই প্রকৃষ্ট প্রমান।মোবাইল ও ইন্টারনেট জীবনধারায় কি প্রভাব ফেলবে সেই আলোচনা করতে হলে প্রথমেই বুঝতে হবে এসব প্রযুক্তি মানুষের জীবনযাপনে কি পরিবর্তন এনেছে। উনিশ শতকের আশির দশকের মাঝামাঝিতে আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন এবং ১৯৬০ সালে পরস্পরের তথ্য বিনিময়ের নেটওয়ার্ক কালক্রমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হয়ে এখন যখন মোবাইল ও ইন্টারনেটের সভ্যতা তৈরি করেছে তখন বস্তুত এটি জীবনের প্রায় সব অলিন্দ্যে প্রবেশ করে জীবনের অংশ হয়ে বসে আছে। মোবাইল তো বটেই ইন্টারনেট এখন জীবনের সব যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, ভাব বিনিময়, তথ্য-উপাত্ত বিনিময় ও সামাজিক-ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম। এটি এখন কেবল কথা বা লেখা বিনিময় করে না, সাউন্ড, ভিডিও-এর পাশাপাশি একটি চমৎকার ইন্টারএ্যাকটিভ মাধ্যম হিসেবে এই প্রযুক্তি গড়ে উঠেছে। থ্রিজি প্রযুক্তির মোবাইল থেকেই আমরা বাংলাদেশ টেলিভিশনসহ স্যাটেলাইট টিভিগুলো মোবাইল ফোনে দেখি। ইন্টারনেট মাধ্যমটি এখন টিভি দেখার, ভিডিও দেখার, গান শোনার, সিনেমা দেখার এবং লেখাপড়া করার শ্রেষ্ঠতম মাধ্যম। এই মাধ্যমটি এখন ব্যবসা-বাণিজ্যের বা শিল্প কলকারখানার কেন্দ্রবিন্দু। এমনকি ইন্টারনেট এখন রাজনীতির সবচেয়ে বড় মাধ্যম। রাজনীতিবিদ-মন্ত্রী, সংসদ সদস্যরা এখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মনের ভাব তাঁর নির্বাচনী এলাকার মানুষকে জানান দিচ্ছেন।ঐ এলাকার মানুষ ও পোষ্ট বা স্টেটাস দিয়ে তাঁর এলাকার সমস্যাদির কথা এম,পি মহোদয়কে জানিয়ে দিচ্ছেন। গণজাগরণ মঞ্চের জন্ম, বিস্তার ও বিকাশ এবং হেফাজতে ইসলামসহ নানা প্রকৃতির মানুষের ডিজিটাল অপরাধ বিষয়ক বক্তব্য প্রত্যহ প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। এখন বাংলাদেশ সম্ভবত এই বিষয়টি নিয়েই অনেক বেশি আলোড়িত,আলোচিত,সমালোচিত।অনেকেই ইতিমধ্যে এই সমস্ত মাধ্যমের খারাপ দিক গুলীর নেশায় আসক্ত হয়ে সব ভুলে একাকিত্বতায় ভুগছেন।মোবাইলের সুবিধা যেমন অবারীত হচ্ছে,তাঁর সাথে যুক্ত হচ্ছে ডিজিটাল অপরাধ বিষয়ক নানাবিদ কর্মকান্ড।বর্তমানে যে সকল অপরাধ কর্ম সংঘটিত হচ্ছে মোবাইলের ব্যবহার সেখানে না থেকে পারে না।এমন ও দেখা যায় কোন অপরাধি চির্হিত হলে তাঁর দখলে একাধিক মোবাইল সিম পাওয়া যাচ্ছে।এতেই বুঝা যাচ্ছে সিমের অপব্যবহার হচ্ছে যথেচ্ছ ভাবে।মোবাইল কোম্পানীগলী ব্যবসার উদ্দেশ্যে যত্রতত্র ভাবেই সিম বিক্রি করে দিচ্ছে।বর্তমান সরকার সিম নাম্বার অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।নি:সন্দেহে এটা একটি ভাল উদ্যোগ হতে পারে।কলরেটের ক্ষেত্রে আর ও একধাপ প্রতিযোগিতা সৃষ্টি হলে ব্যাবহার কারিরাই উপকৃত হবে।যাহাই সিদ্ধান্ত নেয়া হোক না কেন, মন্দদিক থাকবে।অপরাধ প্রক্রিয়ায় যুক্ত হবে অন্য আর এক প্রকার কৌশল। অদোপান্ত বিশ্লেষন করলে দেখা যায় ক্ষেত্রটি যেহারে প্রসারীত হচ্ছে, ব্যক্তিজীবন,রাজনীতি,সামাজিক জীবন,অপরাধ প্রবনতা ইত্যাদি, সেমত কিরে উহাকে নিয়ন্ত্রন বা সৃষ্ট অপরাধ প্রবনতা নিয়ন্ত্রন করার মত তেমন কোন আইন বা বিধি বিধান গড়ে উঠেনি।যেটুকু গড়ে উঠেছে সেইটুকু আবার অপব্যাবহার হতেও দেখা গেছে।যেমন ৫৭ধারায় সাংবাদিক প্রবির শিকদারকে গ্রেপতার করে রিমান্ড দেয়া হল।আবার ফেইজবুকের কল্যানে রিমান্ড বাতিল করে মুক্তি ও পেল।মুলত আই,সি,টি আইন গড়ে উঠে নাই বলে প্রবির শিকদার ৫৭ ধারার অপব্যাবহারের শিকার হলেন।আইসিটি আইন প্রণীত না হওয়া পর্যন্ত তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও ব্যবহারকারী এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান সময়ের তাগিদে এ রকম একটি আইন প্রণয়ের জন্য সোচ্চার ছিলেন। ২০০৬ সালে প্রণীত হওয়ার পর থেকে দুবার কয়েকটি ধারায় সংশোধনী এনে এই আইনকে কঠোর করা হয়েছে। তারপর থেকেই মূলত একেকটি ঘটনা ঘটে আর মাঝে মাঝে আইসিটি আইন নিয়ে শোরগোল পড়ে যায়। কোনো কোনো ধারা বাতিলের দাবি ওঠে, আদালতে রিট হয়, পত্রপত্রিকা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। আইন অপপ্রয়োগের সুযোগ থাকলে এবং সেই সুযোগ ব্যবহৃত হলে এরকমটি ভবিষ্যতেও ঘটবে এটি নিঃসন্দেহে বলা যায়। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারাসহ যেসব ধারায় শাস্তির বিধান রয়েছে সে সবের চেয়ে যেসব ধারা, বিশেষত ৭৬ ও ৮৬ ধারাসহ অন্যান্য ধারায় বর্ণিত বিধান বলে প্রথমোক্ত ধারাগুলোকে বিপজ্জনক করা হয়েছে, সেগুলোতে রদবদল এনে এই আইনে ভারসাম্য নিয়ে আসার প্রয়োজন।অন্যদিকে, সরকার ইতোমধ্যে ‘সাইবার সিকিউরিটি আইন’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ আইনের একটি খসড়া প্রণয়ন করে আইসিটি ডিভিশনের সংশ্লিষ্ট সংস্থা, সংগঠন, পেশাজীবী, আইনজীবী প্রমুখের মধ্যে বিতরণ পূর্বক তাদের সঙ্গে পর্যালোচনা সভা করে একটি চূড়ান্ত প্রস্তাব দেয়ার দ্বারপ্রান্তে রেয়েছে। অচিরেই মন্ত্রিপরিষদে অনুমোদনের পর সংসদে বিল আকারে উত্থাপন ও পাস হয়ে তা চূড়ান্ত আইনে রূপলাভ করবে। মূলত সাইবার জগতের কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের জন্যই ‘সাইবার সিকিউরিটি আইন’ প্রণয়ন করা হচ্ছে। তবে প্রশ্নের উদ্রেক ঘটা অস্বাভাবিক নয় যে, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ক কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে দেশে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন’ বিদ্যমান আছে। এই প্রযুক্তির মধ্যেই সাইবার জগতের জন্য কঠোর বিধান প্রয়োজন অনুভুত হচ্ছে। ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন’ এবং প্রণীতব্য ‘সাইবার সিকিউরিটি আইন’-আলাদা আলাদা বাঞ্চনীয়।আপাত দৃষ্টে উভয়ের ধরন একই মনে হলেও অপরাধ প্রবনতার মধ্যে স্পষ্টতই ব্যবধান লক্ষনীয়। খসড়া ‘সাইবার সিকিউরিটি আইন’-এর মধ্যে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন’-এর বেশ কিছু বিধানাবলি এক রকম হওয়ার কারনে সমালোচনা হতে পারে।কিন্তু ভেবে দেখা প্রয়োজন যে অপরাধের ধরন এক নহে।কোন কোন মহল থেকে বিধানাবলীর পুনরোক্তি রদের জন্য দাবি উত্থাপিত হচ্ছে।তাঁদের যুক্তি হচ্ছে যে, আইন দুটির মধ্যে একই ধরনের বিধান বিদ্যমান থাকলে, কোন আইন কখন কোন অপরাধের বেলায়, কার জন্য প্রয়োগ করা হবে বা কে কোন আইনের আশ্রয় গ্রহণ করবেন তা নিয়ে জটিলতা বা দ্বিধা-দ্বন্ধের সৃষ্টি হতে পারে। তাই এই দুটি আইনের মধ্যে সমন্বয় সাধন করা আবশ্যক। সে ক্ষেত্রে সাইবার সিকিউরিটি আইন প্রণয়নের প্রাক্কালে আইসিটি আইনেও প্রয়োজনীয় সংশোধনী এনে দুটি আইনে সার্বিক ভারসাম্য রক্ষাপূর্বক সম্ভাব্য জটিলতা এড়ানোর ব্যাবস্থা গ্রহণ করার জন্য বলছেন।যুক্তি কেবলই মন্দ নহে,তবে ভেবে দেখা প্রয়োজন সাইবার অপরাধে যারা জড়িত হওয়ার সম্ভাবনা আই,সিটি এ তদ্রুপ অপরাধের সম্ভাবনা নেই বললেই চলে।আমাদের মনে রাখা প্রয়োজন,গুটিকতক অপরাধির অপরাধের কারনে আই,সি,টির সুবিধা থেকে গনহারে বঞ্চিত করা ঠিক হবে কিনা।রাষ্ট্রীয় গুরুত্বপুর্ন সাইট হ্যাক করা আর মন্ত্রীর বিরুদ্ধে পোষ্ট দিয়ে বিরুদিতার মধ্যে অবশ্যই পার্থক্য আছে।যেহেতু পার্থক্য আছে সেহেতু আইনের মধ্যেও পার্থক্য রাখা উচিৎ আমি মনে করি। আই,সি,টি এবং সাইবার দুটি কে প্রয়োজনে আলাদা আলাদা নিয়ন্ত্রন সংস্থা সৃষ্টি করে আলাদা আলাদা আইন করা প্রয়োজন।নচেৎ এই দুটি প্রযুক্তি মানুষের জীবনের সাথে যেভাবে জড়িয়ে আছে এতে বিড়ম্বনার সম্ভাবনা আরো বেশী করে জড়িয়ে আছে।আইনের কঠোরতায় বিগ্ম ঘটলে,সেবা নেয়া দুষ্কর হবে।জননন্দিত ব্যাক্তিদের সম্মানহানীর সম্ভাবনা থেকেই যাবে।ক্ষেত্র বিশেষ অপপ্রয়োগের কারনে শিথিলতা কাম্য নহে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

ছবি

বিশ্ব রাজনীতির জাদুকর জাতির জনক বঙ্গব্বন্ধু শেখ মজিবুর রহমান।===<=========================১৯৭২ ইং ১০ই জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্হানের কারাগার থেকে মুক্তিপেয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।সাম্রাজ্যবাদি এবং তাঁদের এদেশীয় দোষর চক্র প্রমাদ গুনলেন। মুক্তি দেয়ার আগে জনাব ভূট্রু বিভিন্ন ভাবে বঙ্গবন্ধুর সাথে এবং তাদের এদেশীয় দালালদের সাথে কমপক্ষে একটা কনফেডারেশন গঠন করার যে চেষ্টা করে যাচ্ছিলেন।জেল গেটে মার্কিন রাষ্ট্রদূত প্রস্তাব নিয়ে গেলে বঙ্গবন্ধু তাঁর সাথে দেখাও করেননি।পাকিস্তান থেকে মুক্তি পেয়ে বিদায়লগ্নে সাংবাদিকদের এহেন এক প্রশ্নের জবাবে পরিস্কার ভাবে বলে দিলেন,আমার বাঙ্গালী ভাইদের সাথে আলোচনা করা ছাড়া এই মুহুর্তে কোন মন্তব্য আমি করতে পারি না।তাঁর আগে ইয়াহিয়া বিভিন্ন ভাবে চেষ্টা করে ৬দফার ক্ষেত্রে বঙ্গবন্ধকে নমনীয় করতে না পেরে সাজানো বিচারের নাটক মঞ্চস্থ করে ফাঁসির আদেশ দিলেন।সেনাবাহিনীর বদৌলতে ভুট্রু ক্ষমতায় আসার আগে ইয়াহিয়া সেই ফাঁসীর আদেশে শেষ অনুমোদনের সই করে দিতে পেরেছিলেন ফাসি দেয়ার সময় পাননি।এবার তারা নতুন ভাবে চক কষতে থাকে। কি করে জাতীর জনকের ভাব মূর্তি ক্ষুন্ন করে দেশে অরাজগতা সৃষ্টি করা যায়। যেমন ভাবনা তেমন করে শুরু হল নতুন আঙ্গিকে ষড়যন্ত্র। যুগে যুগে পরাধিন থাকা জাতি কি করে স্বাধীনতার স্বাদ বা মর্ম বুঝবে।হাজার বছর বিভিন্ন জাতি গুষ্টির শাসন শোষনে আমাদের অস্থি মজ্জাতো আগেই বিজাতীয় ভাব ধারায় পরিপুষ্ট হয়ে আছে। লোকবল সৃষ্টি করতে তাদের আর দেরী কেন। বঙ্গ বন্ধুর স্নেহভাজন চার খলিফার মধ্য হতে দুই খলিফা , বঙ্গবন্ধুর যাদের পুত্রের মত স্নেহ করতেন,মুক্তি যুদ্ধের অন্যতম সিপাহশালার এম,এ জলিল সহ আরও কতেক মুক্তি যোদ্ধাকে তারা বঙ্গবন্ধু থেকে আলাদা করতে সক্ষম হলেন।বৈজ্ঞানীক সমাজতন্ত্রের স্লোগান দিয়ে তারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন।"(এখানে একটা কথা বলে রাখি, সমাজ তন্ত্রের দর্শনতো বিজ্ঞান ভিত্তিক--আবার বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি? লাল পতাকাকে লাল পতাকা দিয়ে ঠেকানোর কৌশল)"শুরুতে গুটি কয়েক হলে কি হবে,অচিরে দলটি বিপ্লবী স্লোগানের কারনে, তরুনদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়। দেশের বৃহৎ একটা যুবক শ্রেনী আ,স,ম রব ও শাহাজাহান সিরাজের(দাদা ভাই) কারনে নতুন দলে ভিড়ে যায়। সাম্রাজ্যবাদী চক্র তাদের দাবার গুটি চালাতে আর দেরী করেনি। তাদের পুরাতন বন্ধু রাজাকার, আলবদর,আলশামস্, মুসলিম লীগের ঝানু নেতা,তল্পিবাহক বুদ্ধি বেশ্যাদের কৌশলে নতুন দলের সাথে একিভুত করে দিতে সক্ষম হয়। অচিরেই নতুন জম্ম নেয়া দলটি মহিরুহ আকার ধারন করে। নতুন দলের নতুন নেতা তো খুশিতে আটখানা। এই বুঝি সরকারের পতন ঘটিয়ে নিজেরাই সরকার গঠন করছে। বয়সের কারনে হোক বা রাজনৈতীক অনবিজ্ঞতার কারনে হোক, বুঝতেই পারেনি দেশ ও জনগনের তারা কতবড় ক্ষতি করছে। মুল নেতৃত্ব সবাই মুক্তিযোদ্ধা এবং মুক্তি যোদ্ধের চেতনা ধারনকারি মনেপ্রানে।এতে কোন সন্দেহ নাই।মূল সাম্রাজ্যবাদের এজেন্ট মেজর জলিল।সাম্রাজ্যবাদী চক্র এবং পরাজিত শত্রুদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই।জাসদ ক্ষমতায় যাক তারও প্রয়োজন নেই, প্রয়োজন জাতির জনকের ভাবমূর্তি দেশে বিদেশে ক্ষুন্ন করে, দেশে অরাজক পরিস্হিতি তৈরী করে ,তাদের বিশ্বস্হ মীর জাপরদের হাতে ক্ষমতা দিয়ে, বাংলাদেশকে তাঁদের তাবেদার রাষ্ট্রে পরিনত করা। রব জলিলদের ক্ষমতায় বসানো নয়। তাঁদের চক অনুযায়ী জাসদ রাজনৈতীক শক্তি হিসাবে মাঠে থেকে তাদের পরিকল্পিত কর্মসূচি পালন করবে।বিচ্ছিন্নতা বাদীরা দেশব্যাপি এলাকা ভিত্তিক জনপ্রিয় দেশপ্রেমিক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নেতাদের, শ্রনী শত্রু খতমের নামে হত্যা করবে।এই দায়িত্ব গ্রহন করে সিরাজ শিকদার,তোহা,আবদুল হক নিশিদ্ধ ঘোষিত সর্বহারা দলের নেতৃবৃন্দ এবং জাসদের নতুন সৃষ্ট গনবাহিনী।রাজাকার, আলবদর বাহীনি সারা দেশে লুটতরাজ,পাটের গুদামে আগুন,নাশকতা,ডাকাতি ইত্যাদি অপকর্ম করে জনজীবন অতিষ্ট করবে, জাসদ হঠকারী রাজনৈতিক কর্মসূচি দিয়ে বংগবন্ধুকে কঠোর প্রসাশনিক সিন্ধান্ত নিতে বাধ্য করবে। সেনা বাহিনির একটা ক্ষুদ্র অংশ সুযোগ বুঝে বঙ্গবন্ধুকে হত্যা করবে। পরিকল্পনা অনুযায়ি কাজ এগিয়ে যাচ্ছে। জাসদ সমাজতন্ত্র কায়েমের জন্য। গনবাহিনী গঠন করে হাতে অস্র তুলে দিল।রাজাকারেরা লুটপাট শুরু করে দিল,বুদ্ধি বেশ্যারা অপপ্রচার শুরু করে দিল,।আওয়ামী লীগের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা মীর জাফরেরা খমতায় বসার জন্য ষডযন্ত্র অব্যাহত রাখলো। সেনাবাহিনী সকল শৃংখলা বঙ্গ করে ষডযন্ত্রে লিপ্ত হলো।সেনাবাহিনীর প্রধান সফি উল্লা এবং ডেপুটি চীপ মেজর জিয়া সব দেখেও না দেখার অভিনয় করে চলেছেন।বিশ্ব রাজনীতির জাদুকর জাতির জনক বঙ্গবন্ধুর সাম্রাজ্যবাদী কুচক্রের রাজনৈতীক অভিলাস বুঝতে সামান্যতম বেগ পেতে হয়নি। তিনি যেমনি ভাবে যুদ্ধ বিধস্হ দেশকে পুর্নগঠনের জন্য দেশের শাসন ভার হাতে নিয়েই সবুজ বিপ্লবের ডাক দিয়ে কৃষি প্রধান দেশকে স্বনির্ভর করার প্রয়াস নিয়েছিলেন তেমনি ভাবে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী সাম্রাজ্যবাদী শক্তিকে চিরতরে নির্মুল করার মানষে এবার দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন। এতে দেশী বিদেশী ষড়যন্ত্র কারিরা প্রমাদ গুনলেন।তারা বুঝতে দেরী করেন নাই বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে কি সংকেত দিতে চেয়েছেন। জাতীর জনক বুঝতে পেরেছিলেন স্বাধিনতা বিরোধী শক্তিকে শুধু রাজনৈতিক ভাবে বা নৈতিক ভাবে পরাজিত করলেই হবেনা, এদের চিরতরে নিচ্ছিন্ন না করলে যখনি তাঁরা সুযোগ পাবে বিষধর সর্পের ন্যায় ফনাতুলে দাঁড়াবে। তারা বাংলাদেশকে মেনে নেয়নি,ভবিষ্যতেও নিবে না। পদে পদে বাংলাদেশেকে বিপদের সম্মুখিন করছে ভবিষ্যতে ও করতে থাকবে। এদের ছোবল থেকে রক্ষা করতে না পারলে বাংলা দেশের অস্হিত্বই তাঁরা বিলীন করে দেবে।জাতীর জনক দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে বসে রইলেন না। তিনি প্রথমেই জাতীয় ঐক্যের দিকে মনোযোগ দিলেন। দেশের সকল শ্রেনীর কৃষক,মজুর,পেশাজীবি, সাংবাদিক,শ্রমিক কুলি সকল শ্রেনীপেশার মানুষকে এক কাতারে আনার জন্য একটা জাতীয় প্লাটফমের প্রয়োজনীয়তা অনুভব করলেন।যেই ভাবা সেই কাজ।তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের পোষিত আকাঙ্ক্ষা বাঙ্গলী জাতীর অর্থনৈতিক মুক্তি সনদ মৌলিক গনতান্ত্রিক সমাজ তন্ত্রের দর্শন।পশ্চিমা শোষনের গনতন্ত্র নয় আবার সৌভিয়েত ইউনিয়নের সমাজ তান্ত্রিক ব্যবস্থা ও নয়।পরিপক্ষ রাজনীতিবিদের পোষন করা একান্ত নিজস্ব মতবাদ।তিনি জানতেন সংখ্যা গরীষ্ট মুসলিম অধ্যুষিত দেশে ইসলামের আলোকে দেশ শাষনের নীতি না হলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।তাই তিনি খোলাফায়ে রাশেদীনের সময়কার নির্বাচনী রীতিকে সামান্য পরিবর্তন করে "বৈঠকের স্থলে ব্যালটের" মাধ্যমে নির্বাচনের বিধান গ্রহন করেন।তৎকালীন অব্জারভার পত্রিকা তাঁর এই নতুন নীতির নাম দিলেন (বাকশাল) বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। সব রাজনৈতিক দল শ্রমজীবি পেশাজীবি ব্যক্তি ও সংগঠনকে নিয়ে গঠন করলেন ""বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামক জাতীয় দল সংক্ষেপে বাকশাল""। উদ্দেশ্য(১)স্বাধীনতা বিরুধী রাজাকার আলবদরের রাজনৈতিক উত্থানের উৎসমুখ চিরতরে বন্ধ করে সমাজ থেকে নিচ্ছিন্ন করা। মুক্তি যুদ্ধের চেতনা সমৃদ্ধ দেশ গঠনে ভবিষ্যত প্রজম্মের পথ মসৃন করা(২)সাম্রাজ্য বাদের কালো হাতকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে শোষন মুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গিকারের পথে বাঁধা অপসারন(৩) সকল ধর্মের জন্য সমান সুযোগ দিয়ে স্ব স্ব ধর্ম পালনের অধিকার প্রতিষ্ঠিত করা।(৪) ব্যক্তি মালিকানার বড় বড় শিল্প কারখানা, ব্যাংক, বীমা, জাতীয়করন করে জনগনের সম্পত্তিতে রুপান্তরীত করা। জনগনের মালিকানার অধিকার প্রতিষ্ঠিত করা(৫) রাজনীতিকে এলিট শ্রেনীর কবল থেকে মুক্ত করে স্ব-স্ব শ্রেনী ও পেশা ভিত্তিক প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সকল জনগোষ্টিকে রাষ্ট্রিয় ক্ষমতার অংশিদারিত্ব প্রদান করে প্রভুত্ব বাদী রাজনীতির চির অবসান করা। (৬)তৃনমুল পয্যায় প্রশাসনিক বিকন্দ্রিকরনের মাধ্যমে সম্পদের সুসম বন্টন নিচ্ছিত কল্পে প্রতিটি জেলায় নির্বাচিত জেলা গভর্নর প্রথা চালু করা।প্রশাসনকে জনগনের দৌড়্গোড়ায় নিয়ে এসে, সকল সরকারি সেবা, উন্নয়ন নিচ্ছিত করা।(৭)দেশের সকল কল কারখানা সেতু ব্রিজ রাস্তা ঘাট পুনগঠন পূননির্মান,নির্মান ওমেরামত করে অথনৈতিক চাকা সচল করা। স্বল্প সময়ে স্বাবলম্বি অর্থনীতি অর্জন। (৮) আটক যুদ্ধ অপরাধিদের বিচার কাজ বাধাহীন করে, পলাতক যুদ্ধ অপরাধিদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা।(৯) ভোগ নয় ত্যাগের মহিমায় জাতিকে উৎবুদ্ধ করে আত্ম নির্ভর শীল বাংলা দেশ গঠন। (১০)জমির মালিকানা স্ব-স্ব মালিকের নিকট রেখে সমবায় ভিত্তিতে চাষাবাদের ব্যাবস্থা করা,উদ্দেশ্য সমাজের প্রত্যেক কর্মক্ষম মানুষকে উৎপাদনে শরিক করে দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নেয়া। তিনি তাঁর একাদিক বক্তৃতা বিবৃতিতে "বাকশাল একটি সাময়িক ব্যবস্থা"বলে উল্লেখ করেছেন।সংবিধানের আলোকে সবাই মিলে দেশ শাষনের নীতি জাতীয় দল বাকশাল।তিনি একাদিক বার বলেছেন,আর নয় দলবাজি,এবার সবাই মিলে দেশ গড়ার পালা।দেশের উন্নতি হলে সবাই রাজনীতি করার সুযোগ থাকবে। দলে দলে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বাকশালে যোগ দেয়ার জন্য হুমড়িখেয়ে ফুলের তোড়া নিয়ে ৩২নম্বরে লাইন ধরে যোগ দিয়ে এলেন।নাটের গুরু জিয়া চিঠি দিয়ে আমলাদের বাকশালে যোগ দেয়ার আহব্বান জানালেন।তিনি নিজেও যোগ দিয়েছেন চিঠিতে উল্লেখ করলেন। বাংলার এই অবিসংবাদিত নেতাকে হত্যা করে ঘাতকেরা বাংলার মাটি থেকে তাঁর নাম-নিশানা, আদর্শ মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু ঘাতকের ষড়যন্ত্র সফল হয়নি। বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জাতির পিতা আজ জীবন্ত। প্রতিটি বাঙালির হূদয়ে তিনি বেঁচে আছেন, থাকবেন। তিনি সার্বজনীন। তিনি অমর। তিনি আমাদের জাতির জনক।জাতির পিতা বলেছিলেন, ‘সাত কোটি বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না।’ আসলেই বাঙালিকে দাবায়ে রাখা যায়নি, আর দাবায়ে রাখা যাবেও না। পদে পদে সে চেষ্টা করা হয়েছে, তবে বাংলার শত্রুদের জেনে রাখা প্রয়োজন আমাদেরকে দাবায়ে রাখার দিন শেষ। আমরা এখন অনেক পথ পাড়ি দিয়ে একটি অগ্রসরমান জাতিতে পরিণত হয়েছি। জাতির পিতার আদর্শ ধারণ করে তাঁরই কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা তরুণ প্রজন্ম একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সক্ষম হব ইনশাল্লাহ। "" জয়বাংলা জয়বঙ্গবন্ধু জয়তু দেশরত্ম শেখহাসিনা"

মুখস্ত বিদ্যার অর্থই হল, জোর করে গেলানো---- লিখেছেন--Nipa Das ________________________________________________ দশম শ্রেণির পাঠ্যবইয়ে প্রমথ চৌধুরীর " বই পড়া " নামক একটা প্রবন্ধ রয়েছে ! প্রবন্ধ টিতে মুখস্থ বিদ্যার কুফল তুলে ধরা হয়েছিল , সেখানে বলা হয়েছিল , পাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় , পাঠ্যবই মুখস্থ করে পাস করে শিক্ষিত হওয়া যায় না , পাঠ্যবইয়ের বাইরেও অনেক কিছু শেখার আছে ! আমি সবসময় এই প্রবন্ধটা পড়তাম ! এই প্রবন্ধটি আমার প্রিয় ছিল কারণ এতে আমার মনের কথাগুলো উল্লেখ করা ছিল ! মুখস্থ বিদ্যা সম্পর্কে আমি একটা উদাহরণ দিতে চাই -- মুখস্থ বিদ্যা মানে শিক্ষার্থীদের বিদ্যা গেলানো হয় , তারা তা জীর্ণ করতে পারুক আর না পারুক ! এর ফলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শক্তি হীন হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে ! উদাহরণ :: আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বলবৃদ্ধির উপায় মনে করেন ! কিন্তু দুধের উপকারিতা যে ভোক্তার হজম করবার শক্তির ওপর নির্ভর করে তা মা জননীরা বুঝতে নারাজ ! তাদের বিশ্বাস দুধ পেটে গেলেই উপকার হবে ! তা হজম হোক আর না হোক ! আর যদি শিশু দুধ গিলতে আপত্তি করে তাহলে ঐ শিশু বেয়াদব , সে বিষয়ে কোনো সন্দেহ নেই ! আমাদের স্কুল - কলেজের শিক্ষা ব্যবস্থাও ঠিক এরকম , শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যা হজম করতে পারুক আর না পারুক , কিন্তু শিক্ষক তা গেলাবেই ! তবে মাতা এবং শিক্ষক দুজনের উদ্দেশ্যেই কিন্তু সাধু , সে বিষয়ে কোনও সন্দেহ নেই ! সবাই ছেলেমেয়েদের পাঠ্যবইয়ের শিক্ষা দিতে ব্যস্ত , পাঠ্যবইয়ের বাইরেও যে শেখার অনেক কিছু আছে তা জেনেও , শিক্ষার্থীদের তা অর্জনে উৎসাহিত করে না , কারণ পাঠ্যবইয়ের বাইরের শিক্ষা অর্থ অর্জনে সাহায্য করে না , তাই পাঠ্যবইয়ের বাইরের শিক্ষার গুরুত্ব নেই ! শুধু পাঠ্যবই পড়ে কেবল একের পর এক ক্লাস পাস করে যাওয়াই শিক্ষা না ! আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে ! পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় , এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই ! বিঃদ্রঃ মাছরাঙা টেলিভিশনের সাংবাদিকের জিপিএ ফাইভ নিয়ে প্রতিবেদনের সাথে আমার পোস্টের কোনো সম্পর্ক নেই ! http://maguratimes.com/wp-content/uploads/2016/02/12743837_831291133666492_4253143191499283089_n-600x330.jpg