স্থানীয় সরকার নির্বাচন,দলীয় মনোনয়নে,গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেয়ার সাহষী উদ্যোগ।

স্থানীয় সরকার নির্বাচন দলীয় মনোনয়নে-বর্তমান সরকারের গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানোর সাহষি উদ্যোগ।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


সরকার স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচন নির্দলীয় পদ্ধতিতে হওয়ার নিয়ম বাতিল করেছে। স্থানীয় নির্বাচন পদ্ধতির নতুন আইন তৈরি করেছে। সেই প্রেক্ষিতে স্থানীয় সরকারের আইনের সংশোধন করেছে মন্ত্রী সভা। মন্ত্রী সভায় সংশোধিত আইন সংসদে পাস হলে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনে প্রার্থীরা নিজ নিজ রাজনৈতিক পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তাছাড়া নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত দলীয় প্রতীকও মনোনীত প্রার্থীরা ব্যবহার করবেন। এ ধরনের আইনের সংশোধনের বিষয়টি মন্ত্রী সভায় অনুমোদনের পর পরই নানা আলোচনা সমালোচনায় মুখর রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা এবং বিশ্লেষকরা।রাজনৈতিক দল সমুহ বহু অভিধায় ভুষিত করার চেষ্টা করছেন ক্ষমতাসীন দলকে। দুই প্রধান শাসক দল বিষয়টি দেখছে নিজেদের দলীয় স্বার্থের লাভ-লোকসানের দিক বিবেচনার দিক বিবেচনায় নিয়ে। দলীয় নির্বাচনের পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচন হলে সর্বজনীনভাবে গণতন্ত্র এর কতটুকু লাভ বা ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু রাজনৈতিক দল গুলী মোটেই জনগনকে বিশ্লেশন করে বলছেন না।যদিও দল গুলীর নৈতিক দায়ত্ব জন্সম্পৃত্ত বিষয়াদি নিয়ে যখনি কোন প্রশ্নের উদ্রেক হয় তখনি ইহার ভাল মন্দ বিশ্লেষন পুর্বক জনগনকে ধারনা দেয়া।যেহেতু দেশের মানুষ পুর্বাপর দলগুলীর উপরই ভাল মন্দের দিকনির্দেশনার আশায় থাকে। ক্ষমতার বাইরে থাকা এক সময়ের শাসক দল যেভাবে বক্তব্য দিচ্ছে তাতে বোঝায় যায়, সংশোধনীটি কায়েমী স্বার্থে ব্যবহার করার উদ্দেশ্যেই সরকার তৈরি করেছে। এ ছাড়া তাদের বক্তব্যে এটা বোঝা যায় যে, তারা বিরোধী দলে থাকার কারণে সংশোধনীর সুফল ভোগ করতে পারবে না। বর্তমানে এই আলোচ্য বিষয়টি স্থান পেয়েছে কথিত সুশীলদের টকশোগুলোতে। ২০ দলীয় জোট বলছে, এটা নাকি বাকশাল কায়েমের একটি ব্যবস্থা। তবে ২০ দল বাকশাল সম্পর্কে যা বলছে তা যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যে কোন মানুষই তা অনুধাবন করতে পারবে।আর যদি সত্য সরকার বাকশাল কায়েমের উদ্যোগের জন্যই এটা করে থাকে তাহলে বলবো সোনায় সোহাগা।বাকশাল শাষনে যদি দারিদ্রতা কাটিয়ে মধ্যম আয়ের দেশ হওয়া যায় তবে  বিরুদীতাকারীরাই দেশ ও জনগনের শত্রু নিশ্চিত ভাবেই বলা যায়।দেশ বিদেশের সবাই জানে বর্তমান সরকারের রাজনৈতিক নিয়মনীতির সঙ্গে বাকশালের কোন অংশের কোন মিল নেই।
তাই যারা আজকের সরকারের নির্বাচনসহ রাজনৈতিক গৃহীত কৌশলকে বাকশাল বলছেন তারা বাকশালের সংজ্ঞাই জানেন না। কারণ বাকশাল ছিল একটি সর্বজনীন মৌলিক গনতান্ত্রিক রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধের আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাকশাল গঠিত হয়েছিল।দেশের সীমীত সম্পদকে সর্বচ্ছ কাজে লাগিয়ে দ্রুত স্বাবলম্ভি হওয়ার নয়া এক বিজ্ঞান ভিত্তিক কৌশল। তাই কোন একনায়ক বা স্বৈরপদ্ধতির সরকারকে যারা বাকশাল বলেন তারা আগে বাকশালের সংজ্ঞা জেনে নেয়া উচিৎ।জাতির জনকের সর্বশেষ কয়েকটি ভাষন এবং তাঁর সময়ের উদ্যোগ গুলী সম্পর্কে জেনে  নেয়া উচিত। এখানে বাকশালের বিষয়টি আলোচ্য বিষয় নয়, তবে যারা ধান ভানতে শিবের গীত গান তাদেরকে উদ্দেশ্য করে উপরোক্ত কথাটি সামান্য ব্যাখ্যা দেয়া প্রয়োজন মনে করে উল্লেখ করলাম মাত্র। আমাদের দেশে স্থানীয় সরকার নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হলেও এতে যে রাষ্ট্রীয় ভাবে এবং জাতিগত ভাবে শঠতা,মিথ্যা আর দায়িত্ব এড়ানোর কৌশল হিসেবে নির্দলীয় শব্দটি ব্যাবহার করেছেন এযাবৎ আমাদের চতুর রাজনৈতিক দল সমুহ, তা আমার একাদিক লিখায় উল্লেখ করেছি ইতিপুর্বে।এই যাবৎ অতীতে নির্বাচনে অংশ নেয়া একজনও প্রার্থীও পাওয়া যায়নি যাঁর রাজনৈতিক পরিচিতি নেই।আরো আক্ষেপের বিষয়টি হচ্ছে স্বাধীনতার পর থেকে এই পয্যন্ত কোন স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতি,মানূষ খুন,ব্যালট চিনতাইয়ের মত একটা নেতিবাচক ঘটনার দায় দলগত ভাবে কাঁধে তুলে নিয়েছেন।ভাল যা কিছু তা ক্ষমতাসীন দলের-মন্দ যা কিছু সব নির্বাচন কমিশনের অথবা সরকারের।এই রীতি নীতিই  চলে আসছিল আঘোষিত ভাবে প্রত্যেক সকারের সময়ে।একটা নির্বাচনের খবর কেউওই দিতে পারবেন না, যে নির্বাচনে প্রার্থীর যোগ্যতা অযোগ্যতার চাইতে রাজনৈতিক পরিচিতি প্রাধান্য পায়নি।প্রার্থীদের রাজনৈতিক পরিচয়টা ভোটারদের কাছে যোগ্যতার মাপকাঠির বিষয় হিসাবে উপস্থাপিত হয়েছে প্রতিটি নির্বাচনে। তাই এই নির্বাচনটা দলীয় ভিত্তিতে করাটাই যৌক্তিক হবে আমি মনে করি। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে স্থানীয় সরকারের প্রতিটি স্তরের প্রতিনিধি নির্বাচন দলীয় ভিত্তিক অনুষ্ঠিত হয়। ভারতের স্থানীয় সরকারের কর্মপরিধি এবং স্বাধীনভাবে কাজ করার যতটুকু ক্ষমতা আছে বাংলাদেশের স্থানীয় সরকারগুলোর তা নেই।
 বাংলাদেশের স্থানীয় সরকার বলি আর কেন্দ্রিয় সরকার বলি সব সরকারই আমলাদের দ্বারা পরিচালিত হয়ে আসছে এযাবৎ কাল।জাতির জনক বঙ্গবন্ধু ছাড়া আর কোন সরকার এই গুনে ধরা সমাজকে ভেঙ্গে নতুন সমাজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়নি।বৃটিশদের রেখে যাওয়া পরাধিনতার গ্লানির আইন দিয়ে স্বাধীন বাংলাদেশ চলতে পারে না।আগেকার লেখাপড়া ছিল কেরানী সৃষ্টির শিক্ষা,তা কি পরবর্তিত হয়ে ধীরে ধীরে তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় রুপান্তরীত করা হচ্ছে না। যাঁরা এই পরিবর্তনে বাধা দিয়ে সমাজকে পিছনের দিকে নিয়ে যেতে চায় তাঁরাই কায়েমী স্বার্থবাজ।তাঁরা কখনই চাইবে না এই জাতি সর্বক্ষেত্রে অগ্রসর হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক। আমলারা সর্বসময়ে তাঁদের  দ্বারা নিয়ন্ত্রিত হয়,আমলাদেরও সুবিধা তাঁদের নিয়ন্ত্রন করা।আমি তাঁদের সবিনয়ে জিজ্ঞাসা কতে চাই গনতন্ত্রে কি আমলাতন্ত্রের স্থান আছে।আমলারাই যদি দেশ পরিচালনা করতে পারতেন তবে এত রাজনৈতিক দলের প্রয়োজন কি,এত সম্পদ হানিরই বা প্রয়োজন কি?
 বর্তমানের স্থানীয় সরকারের যে সমস্ত বিধিবিধান বলবৎ আছে তা সম্পুর্ন আমলা নির্ভর।নির্বাচিত প্রতিনীধিদের পরিষদের তহবিল থেকে একটা কালভার্ট নির্মানের কোন ক্ষমতা নেই।
  স্থানীয় পরিষদের ক্ষমতা কি ভাবে বাড়ানো যায়,কোন পদ্ধতি অবলম্ভন করে স্বশাষিত করা যায় এই নিয়ে কোন কথা না বলে অধিকতর গনতান্ত্রিকতার দিকে ধাবিত কোন বিষয়ে নিয়ে পানি ঘোলা করার কারন কি তা উদ্ভুদ দেশের জনগন সবাই না জানলেও অনেকের বোধগম্যতার মধ্যেই আছে।নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ফর্মুলা না দিয়ে এবং এই বিষয়ে যথাযথ আইন পাশ করার আন্দোলন না করে পারিবার রক্ষার আন্দোলন করতে গিয়ে দলের অস্তিত্ব রক্ষা করাই দায় হয়ে দেখা দিয়েছে।সব বিষয় না না বলার ব্যাতিক পরিহার করা এখন সময়ের দাবী, এই সামান্য বিষয়টুকু যে দেশের রাজনৈতিক দলের মধ্যে নেই, দুর্ভাগ্য জাতির-- তাঁদের দ্বারাই এ দেশ বরাবরই শাষিত হয়ে আসছে।



 

সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এই প্রতিটি স্তরের স্বউদ্যোগে স্থানীয় সরকারের কাজ করার তেমন কোন ক্ষমতা নেই। এই প্রতিষ্ঠানগুলোর বাজেট বরাদ্দ এবং অর্থ ব্যায়ের বিষয়টি নিয়েও  মন্ত্রণালয়ের নির্দেশনার জন্য অপেক্ষায় থাকতে হয়। নির্দেশনা প্রদানের ক্ষেত্রে আমলারা বড় ভূমিকা পালন করেন।এই বিষয়গুলী জনসমক্ষে তুলে ধরা বিরুধি দলের নৈতিক দায়িত্ব।জনগন সব সময়ে চায় তাঁদের স্বার্থ নিয়ে রাজনৈতিক দল সমুহ কথা বলুক।তা না করে বাকশালের গন্ধ খুঁজে বেড়ান তাঁরা।বাকশাল প্রতিষ্ঠা করার মত মেধা সম্পর্ন্ন নেতা বাংলা দেশে হাজার বছরেও আর জম্মাবে কিনা জানিনা।ইংরেজ আর পাকিদের শোষনের আইন পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী আইন তৈয়ার করার সাহষ যে সমস্ত রাজনৈতিক দলের নেই তাঁরা বাকশালের সমালোচনা করে।ঘৃনা আর দুখ্য প্রকাশ করা ছাড়া আর কি বলার আছে বলুন।
 স্থানীয় সরকার আইন সংশোধন করে সকল স্তরে প্রশাসক নিয়োগের বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনের অনুমোদিত খসড়ায়। প্রশাসক যদি জন প্রতিনিধিত্বমূলক স্থানীয় সরকার চালাতে পারে তাহলে দেশ শাষন সেই প্রসাশকেরাই করুক।গনতন্ত্রের সজ্ঞার সাথে এবং ৭২এর সংবিধানের পরিপন্থি বিধানটি হতে পারেনা,যদি আওয়ামী লীগ সত্যিকারের গনতান্ত্রিক শাষন জাতিকে উপহার দিতে চান তবে বিধানটি অবশ্যই বাতিল করা প্রয়োজন।
স্থানীয় সরকারের আইনটি পূর্ণ গণতান্ত্রিকভাবে এখনি অনুমোদন করে রাখা দরকার। এই পদ্ধতির ফলে গণতান্ত্রিক রাজনীতির অনুশীলন দেশের তৃণমূল পর্যায়ে পৌছে যাবে, আর তৃণমূলের অনুশীলিত রাজনীতির প্রতিফলন ঘটবে জাতীয় স্তরে। তাই তৃণমূলের এই গণতন্ত্রকে সম্পূর্ণ স্বাধীন এবং আমলাতান্ত্রিকতার নাগপাশ থেকে মুক্ত করার এখনি সময়।
স্থানীয় সরকার নিয়ে ভোট কারচুপির আশঙ্কা অনেকের।  দেশের ইউপিসহ সকল স্থানীয় সরকার আমলাদের কব্জায় আগেই উল্লেখ করেছি। প্রশাসনিক রশিটাও থাকে আমলাদের হাতে যে কোন সময় টান দিলে স্থানীয় সরকারের প্রতিনিধিরা তৎক্ষনাৎ কপোকাত। বর্তমানে আমলরা রাজনৈতিক লেজুড়বৃত্তিতে সিদ্ধহস্ত তারাও ভালো করে জানে ক্ষমতাসীন দলের চাটুকারিতা না করলে ওএসডি হতে হবে, তাই আমলারা রাজনৈতিক কর্মীর চেয়ে এক ধাপ এগিয়ে ক্ষমতাসীন রাজনীতির বন্দনা গেয়ে থাকেন।মনের ভিতরে যাহাই থাকুক না কেন বাধ্যগত রুপ ধারন করতে তাঁদের সময় লাগেনা।
আমলাদের বন্দনার প্রভাব স্থানীয় সরকার নির্বাচনে পড়তে পারে সেই আশঙ্কায় এখন ভুগছে রাজনৈতিক দলসহ রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচন ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করবে প্রশাসন আর এই প্রশাসনে কর্মরত আমলারা ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের বন্দনায় লিপ্ত। তাই ক্ষমতাসীন নেতারা যাদের মনোনয়ন দিবেন স্থানীয় সরকারের প্রার্থী হিসাবে তখন আমলরা ঐ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে যে কোন পন্থা অবলম্ববন করতে পারেন। এই যদি মনের ভিতর থাকে আমলা নির্ভরতা কমানোর সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়ে রাজ পথে না থেকে, সংবাদ সম্মেলন করা কেন?কোন দেশের সকারকে সমালোচনা করে, বিবৃতি দিয়ে, সেমিনার করে, সংবাদ সম্মেলন করে দাবি মানানোর উদাহরন আছে বলতে পারবেন আমাদের বিরুদি রাজনৈতিক দল?

এখানে প্রশ্ন আসতে পারে ভারতেও আমলা রয়েছে সেখানেও স্থানীয় সরকার নির্বাচন হয় তাদের বেলায় তো এরকম ঘটনা ঘটে না। ভারতের নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা এবং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কর্মরতরা প্রশাসনের কাছে দায়বদ্ধ নয় বরং নির্বাচন চলাকালীন সময়ে প্রশাসন এই সংস্থার নিয়ন্ত্রণাধীন থাকে। বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচন চলাকালীন সময়ে প্রশাসনকে কাজে লাগাতে পারে তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক ক্ষেত্রে নির্বাচনের সময়ও কর্তৃত্বটা প্রশাসনের হাতে থেকে যায়। তাই নির্বাচনের স্বচ্ছতা অবাধ নিরপেক্ষতা নিয়ে বার বার প্রশ্ন উঠে। দেশের নির্বাচনগুলোতে প্রশাসনের কর্মকর্তারাই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে। কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সেই দায়িত্ব দেয়া হয় না। সরকার পরিচালনার জন্য প্রশাসনকে অবশ্যই ক্ষমতাসীন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের দেয়া প্রতিশ্রুতিগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। এর জন্যই নির্বাচন ব্যবস্থা থেকে প্রশাসনকে সম্পূর্ণ মুক্ত রাখতে হবে। রাজনৈতিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্দেশ প্রশাসনের আমলারা বাস্তবায়ন করে থাকে। স্থানীয় সরকারসহ যে কোন নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করার প্রয়োজন। নির্বাচনের সময় সংশ্লিষ্ট সবাই তাদের কাজের জন্য কমিশনের কাছে দায়বদ্ধ থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ২০ দলীয় জোট হরতাল অবরোধ করে কোটি কোটি টাকার সম্পদ এবং কয়েকশ' মানুষকে পুড়িয়ে মেরেছে, দেশের প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সম্ভব নয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হলে সর্বাগ্রে প্রয়োজন স্বাধীন এবং শক্তিশালী নির্বাচন কমিশনের। বাংলাদেশে সাংবিধানিকভাবে নির্বাচন চলাকালীন সময়ের জন্য নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেয়া হয়েছে তা যথেষ্ট নয়। মুলত আজ হোক বা কাল হোক নির্বাচন কমিশনকে ভারতের আদলে বা বৃটেনের আদলে সম্পুর্ন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।তবে এই কাজ অত্যান্ত দুরহ,আমলা নির্ভর দেশে সাহষি নেতা ছাড়া কেউ এই ঝুঁকি নিতে চাইবে না।দেশরত্ম আশা করি ধীরে হলেও সেই দিকেই আস্তে আস্তে ধাবিত হচ্ছেন ধরন দেখেই বুঝে নিতে বিজ্ঞ রাজনীতিবীদদের অসুবিধা হয়নি।
 বর্তমানে দেশের রাজনীতি মহল বিশেষের হাতে চলে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। দেশের সুশীল সমাজসহ বিশিষ্ট নাগরিকরা বলেছেন, রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে। ব্যবসায়ীদের কাছে যখন রাজনীতি চলে যাবে তখন আর জনকল্যাণ বলে কিছু থাকবে না, তা ব্যক্তির লাভেই ব্যবহৃত হবে। রাজনীতি থেকে লাভ পেতে তখন ব্যবসায়ীরা ছুটে আসবে। বর্তমানে এ ধরনের লক্ষণ প্রতীয়মান হচ্ছে। দশম জাতীয় সংসদের শতকরা ৭০ ভাগ সাংসদই ব্যবসায়ী। তাই অনেকেই শঙ্কায় আছেন দলীয় ভিত্তিতে স্থানীয় নির্বাচন হলে সেখানেও ব্যবসায়ীরা ঢুকে যাবে। জাতীয় নির্বাচনের সময় দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মনোনয়ন পেতে তদবির টাকা-পয়সা দেয়া-নেয়াসহ নানা কথা শোনা যায়। গণমাধ্যমগুলোতেও ব্যাপকভাবে প্রচারিত হয় মনোনয়ন বাণিজ্যর কথা। দেশের ভোটারদের কাছে মূলত দুটি প্রতীকই ব্যাপকভাবে পরিচিত। তাই জাতীয় নির্বাচনে ব্যক্তির চেয়ে প্রতীক অধিক গুরুত্ব বহন করে। এই কারণে দেখা যায় ভিন্ন পথে অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক আমলা, ব্যবসায়ী অর্থাৎ যারা কোনদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না তারা মনোনীত হয়ে যান। আর বিকল্প পথে মনোনীত হওয়ার পরও দেখা যায় প্রতীক পরিচিতির কারণে বিজয়ীও হয়ে যান। ফলে দেখা যায়, প্রধান দুটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেতে অর্থ ব্যয় করতে ব্যবসায়ীরা ও অরাজনৈতিক ব্যক্তিরা দ্বিধাবোধ করেন না। স্থানীয় সরকারের মনোনয়নের বেলায়ও অনুরূপ ঘটনাটি ঘটবে। কারণ যারা অর্থ ব্যয়ে জাতীয় স্তরের জন্য মনোনীত হয়েছেন এবং প্রতিনিধিত্ব করছেন তাদের হাতেই থাকবে স্থানীয় সরকারের প্রতিনিধি মনোয়ন দেয়ার ক্ষমতা, তখন তারা স্থানীয় স্তরে মনোনয়ন প্রদান করে নিজেদের অর্থ ব্যয় পুষিয়ে নিয়ে আগামীর মনোনয়ন প্রাপ্তির অর্থ জমা করবেন। এ ধরনের আশঙ্কা করছেন দেশের অনেক মহল। তাই এই আশঙ্কাকে একেবারেই অমূলক বলে উড়িয়ে দেয়া ঠিক না। জাতীয় স্তরের মনোনয়ন পদ্ধতির প্রভাব পড়বে স্থানীয় স্তরে এটাই স্বাভাবিক। দেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে এখনো গণতন্ত্রের চর্চা যথাযথ ভাবে নেই। আগামী স্থানীয় পরিষদের নির্বাচনকে সামনে রেখে তৃনমুল থেকে গনতান্ত্রিক চর্চায় নেতা কর্মীদের অভ্যস্থ করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বলে অভিজ্ঞরা মনে করেন।এই ধারাকে সাফল্যজনক ভাবে সামনে এগিয়ে নিতে হলে সকল দলের আনন্দঘন অংশ গ্রহন পুর্বশর্তাধীন  বলে আমি মনে করি।
 যেহেতু দলগুলোর নেতৃত্ব বিশেষ বিশেষ ব্যক্তির কাছে কুক্ষিগত তাই প্রতীকগুলোও তারা নিয়ন্ত্রণ করেন_,যেমনি করেন টেন্ডার বাজির মত আরো অনেক কিছুই।নির্বাচক মন্ডলীর হাতে প্রার্থী বাছাইয়ের অধিকার না দিলে মনোনয়ন বানিজ্য হবে সমালোচনা করার জন্য বিশ্লেষক হওয়ার প্রয়োজন নাই।নীজ নীজ দলের অভ্যন্তরীন প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া যে দল  যত স্বচ্ছ ভাবে করবে,  সেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেও ধারা অব্যাহত রাখবে,এই বিশ্বাস জনগন স্থাপন করবে আশা করা যায়। তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকাশ ঘটাতে পারলে দলগুলোর নেতৃত্ব ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না।দলীয় আদর্শের বিস্তৃতি ঘটবে দ্রুত আর দলীয় আদর্শের বিস্তৃতির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব অভ্যন্তরীণ গণতন্ত্র এর চর্চার মাধ্যমে নির্ধারিত হবে স্বাভাবিক গতিধারায়। বর্তমানে সকল রাজনৈতিক দলে ব্যক্তির স্তূতি প্রচারিত হয় দলের আদর্শটা এখানে মুখ্য থাকে না। তাই ব্যক্তির পছন্দের নির্ভরতায় গড়ে ওঠে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ের নেতৃত্ব। এ ধরনের রাজনৈতিক চর্চা রোধ করতে হলে তৃণমূল পর্যায়ে দলীয় আদর্শের রাজনীতির বিকাশ ঘটাতে হবে।স্থানীয় সরকারের নির্বাচন খুলে দিতে পারে প্রাতিষ্ঠানিক গনতন্ত্রের ভিত্তি রচনার বন্ধ দরজা।
সকল রাজনৈতিক দল সকল সময়ে বলে থাকে,প্রাতিষ্ঠানিক গনতন্ত্রের বিষয়টি।প্রত্যেক দলের গঠন্তন্ত্রেও বিষয়টির উল্লেখ আছে যথারীতি।বহুদলীয় গনিতন্ত্রের কথাও বলা হয় জোর গলায়।স্থানীয় সরকার কি প্রতিষ্ঠান নহে?দল ভিত্তিক নির্বাচন কি বহু দলীয় গনতন্ত্রের সংজ্ঞায় পড়েনা?অনেক সমালোচকের বলতে শুনা যায় বা লেখনিতে প্রকাশ পায়,এখনও বাংলাদেশে স্থানীয় নির্বাচন দলীয় ভিত্তিতে করার সময় হয়নি।তাঁদের প্রতি আমার সবিনয় জিজ্ঞাসা কত বছর বয়স হলে দেশের গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার কথা গনতন্ত্রে আছে।দেশের বাল্যকাল পেরিয়ে যুবকত্ব ও শেষ হয়ে এখন মধ্যবয়স পার করছে,তাঁরপরও গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিস্থাপন করার সময় হয়নি।আপনারা পারেননি বলে আর কেউ সাহষ করবে না? এই সমস্ত মৌলিক পরিবর্তন করার জন্য বিচক্ষন সাহষি নেতৃত্বের প্রয়োজন,আপনাদের নেই বলে আর কেউ সাহষ করে করতে পারবে না?
মুক্তবাজার অর্থনীতির জন্য সারা পৃথিবী একযোগে আমেরীকার প্ররোচনায় সংগ্রাম করেছেন।মুক্তবাজারের বিরুদ্ধে কথা বললেই কমিউনিষ্ট বলে গালি দিয়েছেন।মুক্ত বাজারের সুফল তড়িৎ গতিতে পুজিপতি সৃষ্টি,তাও কি জানা ছিল না?বাড়ীর পাশের আবুলের ছেলে রাতারাতি টাকার মালিক হয়ে গাড়ী হাঁকিয়ে বাড়ী আসে, তা এখন সহ্য হয়না।মুক্তবাজারের সুফল ভোগ করার জন্যইতো জাতির জনককে স্বপরিবারে হত্যা করলেন।এখন ব্যাবসায়ীরা রাজনীতি করা কেন সহ্য করবেন না।মুক্ত বাজার অর্থনীতির ধারাইতো নব্য কোটিপতি সৃষ্টি হওয়া,পুজিপতি সৃষ্টি হওয়া।ব্যাবসায়ীরা শুধু রাজনীতি কেন,গোটা দেশ গিলে খাওয়ার সময় আর বেশি দেরী নেই।বর্তমান সমাজ ব্যাবস্থায় টাকা যার ক্ষমতা তার।সুতারাং হায় হুতাশ করে লাভ নেই,চলমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য সকলে স্ব স্ব অবস্থান থেকে কাজ করাই হবে উত্তম।স্থানীয় সরকার ব্যাবস্থাকে আমলা মুক্ত করে, সার্বভৌম করার জন্য আন্দোলন করাই হবে জনগনের পক্ষে রাজনীতি করার কৌশল।নির্বাচন কমিশনকে স্বাধীন,স্বক্ষমতাবান,সর্বময় কতৃত্বের অধিকারি করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে রাজপথে আন্দোলন করার প্রস্তুতি নেয়াই হবে আপনাদের রাজনৈতিক কর্মসুচি।তবেই জনগন আপনাদের গ্রহন করার চিন্তা করবে,নচেৎ নেতৃত্বতো যাবেই,জনরোষের মুখে পড়ে কখন জীবন হানী ঘটার মত পরিস্থিতির উদ্ভব হয় বলা যায়না।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

ছবি

বিশ্ব রাজনীতির জাদুকর জাতির জনক বঙ্গব্বন্ধু শেখ মজিবুর রহমান।===<=========================১৯৭২ ইং ১০ই জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্হানের কারাগার থেকে মুক্তিপেয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।সাম্রাজ্যবাদি এবং তাঁদের এদেশীয় দোষর চক্র প্রমাদ গুনলেন। মুক্তি দেয়ার আগে জনাব ভূট্রু বিভিন্ন ভাবে বঙ্গবন্ধুর সাথে এবং তাদের এদেশীয় দালালদের সাথে কমপক্ষে একটা কনফেডারেশন গঠন করার যে চেষ্টা করে যাচ্ছিলেন।জেল গেটে মার্কিন রাষ্ট্রদূত প্রস্তাব নিয়ে গেলে বঙ্গবন্ধু তাঁর সাথে দেখাও করেননি।পাকিস্তান থেকে মুক্তি পেয়ে বিদায়লগ্নে সাংবাদিকদের এহেন এক প্রশ্নের জবাবে পরিস্কার ভাবে বলে দিলেন,আমার বাঙ্গালী ভাইদের সাথে আলোচনা করা ছাড়া এই মুহুর্তে কোন মন্তব্য আমি করতে পারি না।তাঁর আগে ইয়াহিয়া বিভিন্ন ভাবে চেষ্টা করে ৬দফার ক্ষেত্রে বঙ্গবন্ধকে নমনীয় করতে না পেরে সাজানো বিচারের নাটক মঞ্চস্থ করে ফাঁসির আদেশ দিলেন।সেনাবাহিনীর বদৌলতে ভুট্রু ক্ষমতায় আসার আগে ইয়াহিয়া সেই ফাঁসীর আদেশে শেষ অনুমোদনের সই করে দিতে পেরেছিলেন ফাসি দেয়ার সময় পাননি।এবার তারা নতুন ভাবে চক কষতে থাকে। কি করে জাতীর জনকের ভাব মূর্তি ক্ষুন্ন করে দেশে অরাজগতা সৃষ্টি করা যায়। যেমন ভাবনা তেমন করে শুরু হল নতুন আঙ্গিকে ষড়যন্ত্র। যুগে যুগে পরাধিন থাকা জাতি কি করে স্বাধীনতার স্বাদ বা মর্ম বুঝবে।হাজার বছর বিভিন্ন জাতি গুষ্টির শাসন শোষনে আমাদের অস্থি মজ্জাতো আগেই বিজাতীয় ভাব ধারায় পরিপুষ্ট হয়ে আছে। লোকবল সৃষ্টি করতে তাদের আর দেরী কেন। বঙ্গ বন্ধুর স্নেহভাজন চার খলিফার মধ্য হতে দুই খলিফা , বঙ্গবন্ধুর যাদের পুত্রের মত স্নেহ করতেন,মুক্তি যুদ্ধের অন্যতম সিপাহশালার এম,এ জলিল সহ আরও কতেক মুক্তি যোদ্ধাকে তারা বঙ্গবন্ধু থেকে আলাদা করতে সক্ষম হলেন।বৈজ্ঞানীক সমাজতন্ত্রের স্লোগান দিয়ে তারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন।"(এখানে একটা কথা বলে রাখি, সমাজ তন্ত্রের দর্শনতো বিজ্ঞান ভিত্তিক--আবার বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি? লাল পতাকাকে লাল পতাকা দিয়ে ঠেকানোর কৌশল)"শুরুতে গুটি কয়েক হলে কি হবে,অচিরে দলটি বিপ্লবী স্লোগানের কারনে, তরুনদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়। দেশের বৃহৎ একটা যুবক শ্রেনী আ,স,ম রব ও শাহাজাহান সিরাজের(দাদা ভাই) কারনে নতুন দলে ভিড়ে যায়। সাম্রাজ্যবাদী চক্র তাদের দাবার গুটি চালাতে আর দেরী করেনি। তাদের পুরাতন বন্ধু রাজাকার, আলবদর,আলশামস্, মুসলিম লীগের ঝানু নেতা,তল্পিবাহক বুদ্ধি বেশ্যাদের কৌশলে নতুন দলের সাথে একিভুত করে দিতে সক্ষম হয়। অচিরেই নতুন জম্ম নেয়া দলটি মহিরুহ আকার ধারন করে। নতুন দলের নতুন নেতা তো খুশিতে আটখানা। এই বুঝি সরকারের পতন ঘটিয়ে নিজেরাই সরকার গঠন করছে। বয়সের কারনে হোক বা রাজনৈতীক অনবিজ্ঞতার কারনে হোক, বুঝতেই পারেনি দেশ ও জনগনের তারা কতবড় ক্ষতি করছে। মুল নেতৃত্ব সবাই মুক্তিযোদ্ধা এবং মুক্তি যোদ্ধের চেতনা ধারনকারি মনেপ্রানে।এতে কোন সন্দেহ নাই।মূল সাম্রাজ্যবাদের এজেন্ট মেজর জলিল।সাম্রাজ্যবাদী চক্র এবং পরাজিত শত্রুদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই।জাসদ ক্ষমতায় যাক তারও প্রয়োজন নেই, প্রয়োজন জাতির জনকের ভাবমূর্তি দেশে বিদেশে ক্ষুন্ন করে, দেশে অরাজক পরিস্হিতি তৈরী করে ,তাদের বিশ্বস্হ মীর জাপরদের হাতে ক্ষমতা দিয়ে, বাংলাদেশকে তাঁদের তাবেদার রাষ্ট্রে পরিনত করা। রব জলিলদের ক্ষমতায় বসানো নয়। তাঁদের চক অনুযায়ী জাসদ রাজনৈতীক শক্তি হিসাবে মাঠে থেকে তাদের পরিকল্পিত কর্মসূচি পালন করবে।বিচ্ছিন্নতা বাদীরা দেশব্যাপি এলাকা ভিত্তিক জনপ্রিয় দেশপ্রেমিক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নেতাদের, শ্রনী শত্রু খতমের নামে হত্যা করবে।এই দায়িত্ব গ্রহন করে সিরাজ শিকদার,তোহা,আবদুল হক নিশিদ্ধ ঘোষিত সর্বহারা দলের নেতৃবৃন্দ এবং জাসদের নতুন সৃষ্ট গনবাহিনী।রাজাকার, আলবদর বাহীনি সারা দেশে লুটতরাজ,পাটের গুদামে আগুন,নাশকতা,ডাকাতি ইত্যাদি অপকর্ম করে জনজীবন অতিষ্ট করবে, জাসদ হঠকারী রাজনৈতিক কর্মসূচি দিয়ে বংগবন্ধুকে কঠোর প্রসাশনিক সিন্ধান্ত নিতে বাধ্য করবে। সেনা বাহিনির একটা ক্ষুদ্র অংশ সুযোগ বুঝে বঙ্গবন্ধুকে হত্যা করবে। পরিকল্পনা অনুযায়ি কাজ এগিয়ে যাচ্ছে। জাসদ সমাজতন্ত্র কায়েমের জন্য। গনবাহিনী গঠন করে হাতে অস্র তুলে দিল।রাজাকারেরা লুটপাট শুরু করে দিল,বুদ্ধি বেশ্যারা অপপ্রচার শুরু করে দিল,।আওয়ামী লীগের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা মীর জাফরেরা খমতায় বসার জন্য ষডযন্ত্র অব্যাহত রাখলো। সেনাবাহিনী সকল শৃংখলা বঙ্গ করে ষডযন্ত্রে লিপ্ত হলো।সেনাবাহিনীর প্রধান সফি উল্লা এবং ডেপুটি চীপ মেজর জিয়া সব দেখেও না দেখার অভিনয় করে চলেছেন।বিশ্ব রাজনীতির জাদুকর জাতির জনক বঙ্গবন্ধুর সাম্রাজ্যবাদী কুচক্রের রাজনৈতীক অভিলাস বুঝতে সামান্যতম বেগ পেতে হয়নি। তিনি যেমনি ভাবে যুদ্ধ বিধস্হ দেশকে পুর্নগঠনের জন্য দেশের শাসন ভার হাতে নিয়েই সবুজ বিপ্লবের ডাক দিয়ে কৃষি প্রধান দেশকে স্বনির্ভর করার প্রয়াস নিয়েছিলেন তেমনি ভাবে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী সাম্রাজ্যবাদী শক্তিকে চিরতরে নির্মুল করার মানষে এবার দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন। এতে দেশী বিদেশী ষড়যন্ত্র কারিরা প্রমাদ গুনলেন।তারা বুঝতে দেরী করেন নাই বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে কি সংকেত দিতে চেয়েছেন। জাতীর জনক বুঝতে পেরেছিলেন স্বাধিনতা বিরোধী শক্তিকে শুধু রাজনৈতিক ভাবে বা নৈতিক ভাবে পরাজিত করলেই হবেনা, এদের চিরতরে নিচ্ছিন্ন না করলে যখনি তাঁরা সুযোগ পাবে বিষধর সর্পের ন্যায় ফনাতুলে দাঁড়াবে। তারা বাংলাদেশকে মেনে নেয়নি,ভবিষ্যতেও নিবে না। পদে পদে বাংলাদেশেকে বিপদের সম্মুখিন করছে ভবিষ্যতে ও করতে থাকবে। এদের ছোবল থেকে রক্ষা করতে না পারলে বাংলা দেশের অস্হিত্বই তাঁরা বিলীন করে দেবে।জাতীর জনক দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে বসে রইলেন না। তিনি প্রথমেই জাতীয় ঐক্যের দিকে মনোযোগ দিলেন। দেশের সকল শ্রেনীর কৃষক,মজুর,পেশাজীবি, সাংবাদিক,শ্রমিক কুলি সকল শ্রেনীপেশার মানুষকে এক কাতারে আনার জন্য একটা জাতীয় প্লাটফমের প্রয়োজনীয়তা অনুভব করলেন।যেই ভাবা সেই কাজ।তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের পোষিত আকাঙ্ক্ষা বাঙ্গলী জাতীর অর্থনৈতিক মুক্তি সনদ মৌলিক গনতান্ত্রিক সমাজ তন্ত্রের দর্শন।পশ্চিমা শোষনের গনতন্ত্র নয় আবার সৌভিয়েত ইউনিয়নের সমাজ তান্ত্রিক ব্যবস্থা ও নয়।পরিপক্ষ রাজনীতিবিদের পোষন করা একান্ত নিজস্ব মতবাদ।তিনি জানতেন সংখ্যা গরীষ্ট মুসলিম অধ্যুষিত দেশে ইসলামের আলোকে দেশ শাষনের নীতি না হলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।তাই তিনি খোলাফায়ে রাশেদীনের সময়কার নির্বাচনী রীতিকে সামান্য পরিবর্তন করে "বৈঠকের স্থলে ব্যালটের" মাধ্যমে নির্বাচনের বিধান গ্রহন করেন।তৎকালীন অব্জারভার পত্রিকা তাঁর এই নতুন নীতির নাম দিলেন (বাকশাল) বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। সব রাজনৈতিক দল শ্রমজীবি পেশাজীবি ব্যক্তি ও সংগঠনকে নিয়ে গঠন করলেন ""বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামক জাতীয় দল সংক্ষেপে বাকশাল""। উদ্দেশ্য(১)স্বাধীনতা বিরুধী রাজাকার আলবদরের রাজনৈতিক উত্থানের উৎসমুখ চিরতরে বন্ধ করে সমাজ থেকে নিচ্ছিন্ন করা। মুক্তি যুদ্ধের চেতনা সমৃদ্ধ দেশ গঠনে ভবিষ্যত প্রজম্মের পথ মসৃন করা(২)সাম্রাজ্য বাদের কালো হাতকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে শোষন মুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গিকারের পথে বাঁধা অপসারন(৩) সকল ধর্মের জন্য সমান সুযোগ দিয়ে স্ব স্ব ধর্ম পালনের অধিকার প্রতিষ্ঠিত করা।(৪) ব্যক্তি মালিকানার বড় বড় শিল্প কারখানা, ব্যাংক, বীমা, জাতীয়করন করে জনগনের সম্পত্তিতে রুপান্তরীত করা। জনগনের মালিকানার অধিকার প্রতিষ্ঠিত করা(৫) রাজনীতিকে এলিট শ্রেনীর কবল থেকে মুক্ত করে স্ব-স্ব শ্রেনী ও পেশা ভিত্তিক প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সকল জনগোষ্টিকে রাষ্ট্রিয় ক্ষমতার অংশিদারিত্ব প্রদান করে প্রভুত্ব বাদী রাজনীতির চির অবসান করা। (৬)তৃনমুল পয্যায় প্রশাসনিক বিকন্দ্রিকরনের মাধ্যমে সম্পদের সুসম বন্টন নিচ্ছিত কল্পে প্রতিটি জেলায় নির্বাচিত জেলা গভর্নর প্রথা চালু করা।প্রশাসনকে জনগনের দৌড়্গোড়ায় নিয়ে এসে, সকল সরকারি সেবা, উন্নয়ন নিচ্ছিত করা।(৭)দেশের সকল কল কারখানা সেতু ব্রিজ রাস্তা ঘাট পুনগঠন পূননির্মান,নির্মান ওমেরামত করে অথনৈতিক চাকা সচল করা। স্বল্প সময়ে স্বাবলম্বি অর্থনীতি অর্জন। (৮) আটক যুদ্ধ অপরাধিদের বিচার কাজ বাধাহীন করে, পলাতক যুদ্ধ অপরাধিদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা।(৯) ভোগ নয় ত্যাগের মহিমায় জাতিকে উৎবুদ্ধ করে আত্ম নির্ভর শীল বাংলা দেশ গঠন। (১০)জমির মালিকানা স্ব-স্ব মালিকের নিকট রেখে সমবায় ভিত্তিতে চাষাবাদের ব্যাবস্থা করা,উদ্দেশ্য সমাজের প্রত্যেক কর্মক্ষম মানুষকে উৎপাদনে শরিক করে দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নেয়া। তিনি তাঁর একাদিক বক্তৃতা বিবৃতিতে "বাকশাল একটি সাময়িক ব্যবস্থা"বলে উল্লেখ করেছেন।সংবিধানের আলোকে সবাই মিলে দেশ শাষনের নীতি জাতীয় দল বাকশাল।তিনি একাদিক বার বলেছেন,আর নয় দলবাজি,এবার সবাই মিলে দেশ গড়ার পালা।দেশের উন্নতি হলে সবাই রাজনীতি করার সুযোগ থাকবে। দলে দলে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বাকশালে যোগ দেয়ার জন্য হুমড়িখেয়ে ফুলের তোড়া নিয়ে ৩২নম্বরে লাইন ধরে যোগ দিয়ে এলেন।নাটের গুরু জিয়া চিঠি দিয়ে আমলাদের বাকশালে যোগ দেয়ার আহব্বান জানালেন।তিনি নিজেও যোগ দিয়েছেন চিঠিতে উল্লেখ করলেন। বাংলার এই অবিসংবাদিত নেতাকে হত্যা করে ঘাতকেরা বাংলার মাটি থেকে তাঁর নাম-নিশানা, আদর্শ মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু ঘাতকের ষড়যন্ত্র সফল হয়নি। বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জাতির পিতা আজ জীবন্ত। প্রতিটি বাঙালির হূদয়ে তিনি বেঁচে আছেন, থাকবেন। তিনি সার্বজনীন। তিনি অমর। তিনি আমাদের জাতির জনক।জাতির পিতা বলেছিলেন, ‘সাত কোটি বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না।’ আসলেই বাঙালিকে দাবায়ে রাখা যায়নি, আর দাবায়ে রাখা যাবেও না। পদে পদে সে চেষ্টা করা হয়েছে, তবে বাংলার শত্রুদের জেনে রাখা প্রয়োজন আমাদেরকে দাবায়ে রাখার দিন শেষ। আমরা এখন অনেক পথ পাড়ি দিয়ে একটি অগ্রসরমান জাতিতে পরিণত হয়েছি। জাতির পিতার আদর্শ ধারণ করে তাঁরই কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা তরুণ প্রজন্ম একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সক্ষম হব ইনশাল্লাহ। "" জয়বাংলা জয়বঙ্গবন্ধু জয়তু দেশরত্ম শেখহাসিনা"

মুখস্ত বিদ্যার অর্থই হল, জোর করে গেলানো---- লিখেছেন--Nipa Das ________________________________________________ দশম শ্রেণির পাঠ্যবইয়ে প্রমথ চৌধুরীর " বই পড়া " নামক একটা প্রবন্ধ রয়েছে ! প্রবন্ধ টিতে মুখস্থ বিদ্যার কুফল তুলে ধরা হয়েছিল , সেখানে বলা হয়েছিল , পাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় , পাঠ্যবই মুখস্থ করে পাস করে শিক্ষিত হওয়া যায় না , পাঠ্যবইয়ের বাইরেও অনেক কিছু শেখার আছে ! আমি সবসময় এই প্রবন্ধটা পড়তাম ! এই প্রবন্ধটি আমার প্রিয় ছিল কারণ এতে আমার মনের কথাগুলো উল্লেখ করা ছিল ! মুখস্থ বিদ্যা সম্পর্কে আমি একটা উদাহরণ দিতে চাই -- মুখস্থ বিদ্যা মানে শিক্ষার্থীদের বিদ্যা গেলানো হয় , তারা তা জীর্ণ করতে পারুক আর না পারুক ! এর ফলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শক্তি হীন হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে ! উদাহরণ :: আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বলবৃদ্ধির উপায় মনে করেন ! কিন্তু দুধের উপকারিতা যে ভোক্তার হজম করবার শক্তির ওপর নির্ভর করে তা মা জননীরা বুঝতে নারাজ ! তাদের বিশ্বাস দুধ পেটে গেলেই উপকার হবে ! তা হজম হোক আর না হোক ! আর যদি শিশু দুধ গিলতে আপত্তি করে তাহলে ঐ শিশু বেয়াদব , সে বিষয়ে কোনো সন্দেহ নেই ! আমাদের স্কুল - কলেজের শিক্ষা ব্যবস্থাও ঠিক এরকম , শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যা হজম করতে পারুক আর না পারুক , কিন্তু শিক্ষক তা গেলাবেই ! তবে মাতা এবং শিক্ষক দুজনের উদ্দেশ্যেই কিন্তু সাধু , সে বিষয়ে কোনও সন্দেহ নেই ! সবাই ছেলেমেয়েদের পাঠ্যবইয়ের শিক্ষা দিতে ব্যস্ত , পাঠ্যবইয়ের বাইরেও যে শেখার অনেক কিছু আছে তা জেনেও , শিক্ষার্থীদের তা অর্জনে উৎসাহিত করে না , কারণ পাঠ্যবইয়ের বাইরের শিক্ষা অর্থ অর্জনে সাহায্য করে না , তাই পাঠ্যবইয়ের বাইরের শিক্ষার গুরুত্ব নেই ! শুধু পাঠ্যবই পড়ে কেবল একের পর এক ক্লাস পাস করে যাওয়াই শিক্ষা না ! আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে ! পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় , এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই ! বিঃদ্রঃ মাছরাঙা টেলিভিশনের সাংবাদিকের জিপিএ ফাইভ নিয়ে প্রতিবেদনের সাথে আমার পোস্টের কোনো সম্পর্ক নেই ! http://maguratimes.com/wp-content/uploads/2016/02/12743837_831291133666492_4253143191499283089_n-600x330.jpg