স্থানীয় সরকার নির্বাচন,দলীয় প্রতিকে--রাজনৈতিক দলের দায়িত্ব এড়ানো যুগের অবসান

স্থানীয় সরকারের নির্বাচন,দলীয় প্রতিকে--রাজনৈতিক দল সমুহের দায়িত্ব এড়ানোর যুগের অবসান
===============================
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই ও মনোনয়নের কোনো পদ্ধতি ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ কোন দলের গঠনতন্ত্রেই নেই।ইহা একটা নতুন অবশ্যম্ভাবি অধিকতর গনতান্ত্রিক পদ্ধতি হতে পারে, যদি দল গুলি নিয়মাতান্ত্রিকভাবে স্বতস্ফুর্ত, আনন্দঘন পরিবেশে অংশগ্রহন করে।নির্বাচনের কয়টি দিন জাতিয় আনন্দ দিবস হিসেবেও গন্য করা হলে অতুক্তি হবেনা বলে আমি মনে করি।যেহেতু স্থানীয় পরিষদ নির্বাচন গুলিতে দেশের প্রত্যেক নাগরিক জড়িয়ে পড়েন।প্রত্যেকে প্রত্যেকের স্বার্থ এই স্থানীয় পরিষদে নিহিত আছে মনে করেন।নীজেদের লোক নির্বাচিত করে আনার জন্য তাই তাঁদের আত্মিয় স্বজন, বন্ধু-বান্ধবেরা মরিয়া হয়ে নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়ে।যাহা জাতিয় নির্বাচন সমুহে চোখে পড়ে না।
বর্তমান সরকার স্থানীয় পরিষদের নির্বাচন দলীয় প্রতিকে করার সিন্ধান্ত নিয়ে কয়েক যুগের জাতিগত ভাবে মিথ্যা,শঠতা,ভন্
ডামির অবসান ঘটিয়ে, দায়িত্বহীন রাজনৈতিক দল সমুহের কাঁধে দায়িত্বের বোঝা তুলে দিতে সক্ষম হলেন।এযাবৎ কাল স্থানীয় পরিষদের কোন নিররাচনে, কেন্দ্র দখল,ত কারচুপি,হামলা মামলার দায়িত্ব রাজনৈতিক দল সমুহ নিতে দেখা যায়নি।নির্বাচিত প্রতিনিধিদের দলিয় ভাবে ফুলের তোড়া দিয়ে জাঁকজমকের সহিত বরন করে নিতে দেখা গেছে।নির্বাচিতদের সংখ্যাধিক্য নিয়ে বড়াই করতে দেখা গেছে কিন্তু কেন্দ্রে বোমাবাজি,ব্যলট চিনতাইয়ের মত ন্যক্কারজনক কোন বিষয়ের দায়িত্ব নিতে দেখা যায়নি।এই দায়িত্ব শুধু সরকারকে একাই বহন করতে হত।এখন থেকে দায়িত্ব দল গুলীর উপর বর্তাবে আমি মনে করি।জাতিয় নির্বাচনে কারচুপির জন্য আন্দোলন সংগ্রাম করা যত কঠিন,স্থানিয় নির্বাচনে এহেন কর্মকান্ডে আন্দোলন সংগ্রাম সংগঠিত করা ততসহজ হবে বলেও আমি মনে করি।যেহেতু স্থানীয় নির্বাচনে জনস্বার্থ জাতিয় নির্বাচন থেকে আরও গভীরে প্রোথিত।নির্বাচনে কারচুপির মাত্রা অনেকাংশে কমে আসবে,কারন সকল দলের জাতীয় নেতারা তাঁদের দলীয় স্বার্থে নীজ এলাকার প্রার্থীর পক্ষে প্রচারনায় অংশ নিতে পারবেন। প্রয়োজনীয় কেন্দ্রে অবস্থান গ্রহন করে ভোট পয্যবেক্ষন করার আইনগত ভাবে সিদ্ধতা পাবেন।নির্বাচন কমিশন কতৃক নিয়োগ কৃত কর্মকর্তা কর্মচারিরাও ভি,আই,পির উপস্থিতিতে সাহষ নিয়ে ভোট পরিচালনা সহ আনুষাঙ্গিক কর্মকান্ড সুষ্ঠ ভাবে করতে পারবেন।
অনেক দল এবং ব্যাক্তি বিভ্রান্তিতে আছেন পদ্ধতিটি কেমন হতে পারে।দল গুলিও এই মনোনয়ন কীভাবে হবে, তা ঠিক করতে শিগগিরই দলের কার্যনির্বাহী সংসদ সভা ডাকার প্রস্তুতি নিচ্ছেন।কোন কোন দল ইতিমধ্যে এই নির্বাচনকে ঘিরে নীজেদের দলীয় শক্তি সামর্থ্য যাচাই করার নিমিত্তে ইতিমধ্যে তৃন্মুল পয্যায়ে নির্বাচন করার ইঙ্গিত দিয়ে রেখেছেন মাঠ পয্যায়ের নেতা কর্মিদের। এদিকে, দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের পরই সরকারি দলের আগ্রহী প্রার্থীরা মন্ত্রী, নেতা ও সাংসদদের পেছনে ছোটাছুটি শুরু করে দিয়েছেন। প্রতিটি পৌরসভায় পাঁচের অধিক দলীয় নেতা নির্বাচন করতে চাওয়ায়, এবার প্রার্থী বাছাই করা কঠিন হবে বলে মনে করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।বি,এন,পিতেও প্রার্থীর চড়াচড়ি হবে অবসঘা দৃষ্টে মনে হচ্ছে।
স্থানীয় নির্বাচন বিশেষজ্ঞরা মনে করেন, সব ধরনের নির্বাচনই রাজনৈতিক দলে গতি আনে। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্তে আওয়ামী লীগের তৃণমূলে চাঙাভাব এসেছে। সাত বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে দলীয় কার্যক্রম দিবস ভিত্তিক হয়ে পড়েছিল। অনেকে টাকা বানানোর পেছনে ছুটেছেন। এখন স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে সবাই তৎপর হয়
স্থানীয় নির্বাচন জোটগতভাবে হবে নাকি আলাদা হবে—এ নিয়ে তৃনমুলের নেতা কর্মিদের মনে
দলের নীতিনির্ধারণী একটি সূত্র জানিয়েছে, দলীয়ভাবে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে দলে এখনো সিদ্ধান্ত হয়নি। শিগগিরই কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক করে প্রার্থী বাছাইয়ের রূপরেখা নিয়ে আলোচনা হবে। সূত্র আরও জানায়, প্রতীক ও দলীয় প্রার্থী মনোনয়নের মাধ্যমে নির্বাচনের বিষয়টি সরকারের অনেক ভাবনার ফসল। এ জন্য দলীয় প্রার্থী বাছাই এবং সেসব প্রার্থীকে বিজয়ী করার জন্য দল থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই সারা দেশের মেয়াদোত্তীর্ণ ২৪৫টি পৌরসভায় নির্বাচন শুরু হয়ে যাবে। এরপর মার্চ-এপ্রিল থেকে শুরু হবে ৪ হাজার ৫৫৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এসব নির্বাচন এত দিন নির্দলীয় হিসেবে বিবেচিত হয়ে আসছিল।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য নূহ-উল-আলম লেনিন প্রথম আলোকে বলেন, দলীয় প্রতীক ও প্রার্থী বাছাই পদ্ধতি ঠিক করার জন্য সাংগঠনিক প্রস্তুতির বিষয় আছে। দলীয় ফোরামে আলোচনা করেই ঠিক করা হবে। দলের মধ্যে মনোনয়নের জন্য সুস্থ প্রতিযোগিতা সব সময় থাকে। এবার হয়তো প্রতিযোগিতা আরও বাড়বে। সবচেয়ে যোগ্য প্রার্থীটাই যাতে দলীয় মনোনয়ন পান, সেই পদ্ধতিই অবলম্বন করা হবে।
দলীয় প্রতীকে ভোট হলে প্রার্থী বাছাইয়ে সাংসদদের ভূমিকা কিছুটা কমে আসবে। কারণ, সাংসদ সব পৌরসভা ও ইউনিয়নে নিজের লোকদের বসাতে পারতেন। এখন একটি কমিটি বা বোর্ডের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এ ক্ষেত্রে সাংসদ হয়তোবা বোর্ড বা কমিটির গুরুত্বপূর্ণ অংশ হবেন। তাই সব সিদ্ধান্ত নিজের পক্ষে হয়তো নিতে পারবেন না।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় নির্বাচনের জন্য ১১ সদস্যের একটি সংসদীয় বোর্ড থাকে। দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সংসদীয় দলের নেতা পদাধিকার বলে সদস্য। অন্যরা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হন। কিন্তু তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কমিটি কেমন হবে, তা গঠনতন্ত্রে নেই।
যতটুকু অনুমান করা যায়, এ মাসে বা আগামী মাসের শুরুতে কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে। এ বৈঠকে স্থানীয় নির্বাচনের প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া এবং কমিটি কেমন হবে, এর রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে। কার্যনির্বাহী সংসদে নেওয়া সিদ্ধান্তের ফলে গঠনতন্ত্রে কোনো কিছু যোগ করার থাকলে তা পরবর্তী কাউন্সিলে অনুমোদন করিয়ে নেওয়ার নিয়ম আছে। এ ক্ষেত্রে সংসদীয় বোর্ডের আদলে জেলা পর্যায়ে কমিটি করে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছিনা। স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্ব, সাংসদ ও কেন্দ্রীয় প্রতিনিধি রাখা হতে পারে। চূড়ান্তভাবে তালিকা কেন্দ্রীয় সংসদীয় কমিটি থেকে অনুমোদন করা হবে।
বর্তমানে পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই করে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া চালু আছে। বর্তমানে জেলার নেতা, স্থানীয় সাংসদ, দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং ক্ষেত্রবিশেষে অঞ্চলভিত্তিক বড় নেতারা এ কাজ করেন। কিছু কিছু স্থানে তৃণমূলের ভোটের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়। বেশির ভাগ ক্ষেত্রেই কেন্দ্রীয় নেতারা সমঝোতার ভিত্তিতে একজনকে নির্বাচন করেন।
ভোটের মালিক জনগন।নেতৃত্ব দেন ওই এলাকার নেতারা।কর্মি সৃষ্টি করেন নেতারা।উন্নয়ন মুলক কাজ করেন স্ব-স্ব এলাকার দায়িত্ব প্রাপ্ত সংসদ সদস্যের মাধ্যমে স্থানীয় সরকারের প্রতিনীধিরা,সাথে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাগনও অংশগ্রহন করেন।কে ভাল কে মন্দ এলাকার নেতাকর্মিদের চাইতে বেশি আর কেহই জানার সুযোগ নেই।স্বানীয় কর্মিদের দ্বারা নির্বাচিত নেতাকে মনোনয়ন অগ্রাধিকার ভিত্তিতে দেয়া যায়,তবে মনোনয়ন বানিজ্য কমে আসার সম্ভাবনা আছে।উদ্বতন নেতাদের মনোনয়নে সম্পৃত্ত রাখার অর্থই হবে, তৃনমুলের নেতাদের শোষন করে মনোনয়ন বানিজ্যের মাধ্যমে লক্ষ কোটি টাকা হাতিয়ে নেয়া।এমনিতে তৃনমুলের নেতাকর্মিরা দলের উপর রাগ ক্ষোভ নিয়ে কোনক্রমে দিনাতিপাত করছেন।বানিজ্যের সুযোগ দিলে ক্ষোভ বিক্ষোভে পরিনত হয়ে দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি হওয়ার আশংকা উড়িয়ে দিতে পারি না।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় নির্বাচনের জন্য ১১ সদস্যের একটি সংসদীয় বোর্ড থাকে। দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সংসদীয় দলের নেতা পদাধিকার বলে সদস্য। অন্যরা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হন। তদ্রুপ ইউনিয়ন,পৌর সভা,ওয়ার্ডের নির্বাচনে নেতৃত্ব বাচাইয়ের প্রক্রিয়ার মত একই রীতি অনুস্মরন করা বাঞ্চনীয়।
নিম্নের মতামতটি একান্তই আমার নিজস্ব মতামত,কোন ক্রমেই দল বা জোটকে,নেতৃবৃন্দকে বিভ্রান্ত করার জন্য নহে,বিবেচনা করার জন্য আবেদন মাত্র।
"ধরা যাক ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী বাছাইয়ে ঐ ওয়ার্ডের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক ব্যতিত আরও মনোনীত দশ জন কাউন্সিলর নিয়ে বাছাই কমিটি করা যেতে পারে।সর্বমোট বার জনের ভোটে যিনি প্রথম হবেন তিনি দলীয় নমিনেশন পাবেন।যিনি দ্বিতীয় হবেন তিনি পাইপ লাইনে থাকবেন,কোন কারনে প্রথম জনের নমিনেশন বাতিল হলে দ্বিতীয়জন ভোটে অংশ গ্রহন করার সুযোগ থাকবে।তেমনী ভাবে প্রত্যেক ওয়ার্ডের ঐ বার জন করে নয় ওয়ার্ড থেকে ১২*৯=১০৮ সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সর্বমোট ১১০ জনের ভোটে যিনি প্রথম হবেন তিনি দলীয় নমিনিশনের জন্য বিবেচিত হবেন,দ্বিতীয় জন প্রথম জনের নমিনিশন কোন কারনে বাতিল হলে দ্বিতীয় জন নমিনেশন পেয়েছেন ধরে নিতে হবে।প্রক্রিয়াটি উপজেলা পয্যায় পয্যন্ত একইভাবে অনুস্মরন করা যেতে পারে।
প্রক্রিয়াটিতে জেলা,উপজেলা,সংসদ সদস্যদের কোনক্রমেই রাখা যাবে না।যদি উদ্ধতনের হস্তক্ষেপের সুযোগ দেয়া হয়, গনতন্ত্রকে সুদৃড ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার সরকারের যে ইচ্ছা, এতে বড় রকমের বাঁধার সৃষ্টি হবে,দল ক্রমশ নেতা নির্ভর হতে বাধ্য হয়ে যাবে।দলীয় তৃনমুলের নেতাদের শোষন করে উদ্ধতন নেতারা গাড়ী বাড়ীর মালিক হবে, দলের বিকাশ ঘটবে না।ইহা কোন অবস্থায় একজন সত্যিকারের মুজিব আদর্শের বিশ্বাসী সৈনীকের কাম্য হতে পারে না।"
বর্তমানে পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই করে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া চালু আছে। বর্তমানে জেলার নেতা, স্থানীয় সাংসদ, দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং ক্ষেত্রবিশেষে অঞ্চলভিত্তিক বড় নেতারা এ কাজ করেন। কিছু কিছু স্থানে তৃণমূলের ভোটের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়। বেশির ভাগ ক্ষেত্রেই কেন্দ্রীয় নেতারা সমঝোতার ভিত্তিতে একজনকে নির্বাচন করেন। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মনোনয়ন ঠিক করা হয়নি এই যাবৎ।এবার তাও সম্ভব হবে একই প্রক্রিয়ায়।
উল্লেখিত প্রক্রিয়াটিতে তোষন নীতি স্পষ্ট।বেশ ত্রুটি পরিলক্ষিত হওয়ার কারনে তা কিছুটা রদবদল আনায়ন জরুরী মনে করি।কোন অবস্থায় উদ্ধতন নেতাদের হস্তক্ষেপ করার সুযোগ দেয়া উচিৎ হবে না,উদ্ধতন নেতাদের বাছাই পর্বে অংশগ্রহন,"" অংশটিতে সংশোধনী এনে কর্মীদের ভোটে নেতা নির্বাচন পদ্ধতি অনুমোদন করা আওয়ামী লীগের মত বড় সংগঠনের একান্ত কাম্য।""
এতে দলের অভ্যন্তরীন কোন্দল অনেকাংশে নির্মুল করা যাবে বলে আমি বিশ্বাস করি।সর্বক্ষেত্র
ে কর্মিদের উপর নির্ভরতা থাকা প্রয়োজন।এতে দলের ত্যাগী,কর্মিবান্ধব,জনগনের জন্য নিবেদিত ব্যাক্তিরাই নেতৃত্বে উঠে আসবেন।দল যেমন উপকৃত হবে জনগন ও দলের কতিপয় হাইব্রিডের অত্যাচার থেকে রক্ষা পাবে বলে আমি বিশ্বাস করি।
সকলের নিবিড়ভাবে মনে রাখা প্রয়োজন যে, দলীয় প্রতিকে নির্বাচনের অর্থই হচ্ছে,সফলত বিফলতার সম্পুওর্ন দায় দলের উপর বর্তানো।কারো খেয়াল খুশিমত আত্মীয়করন,স্বজনপ্রীতি,মনোনয়ন বানিজ্যের কারনে দলের ভরা ডুবি কাম্য হতে পারেনা।
তৃনমুলের নেতাকর্মিদের হাতে মনোনয়নের দায়িত্ব থাকার অর্থই হচ্ছে মরিয়া হয়ে তাঁদের প্রার্থীকে জিতিয়ে আনা।সকল দিক বিবেচনা করলে দেখা যাবে স্ব-স্ব এলাকার নির্বাচক মন্ডলি কতৃক মনোনয়ন হবে গন্তান্ত্রিক, জনগন নির্ভর,দায়িত্বশীল রাজনৈতিক দলের মহতি উদ্যোগ।প্রাথমিক অবস্থায় প্রার্থী বাছাইয়ে ত্রুটি থেকে গেলে,তা রক্ষনাবেক্ষন করা পয্যন্ত দলের ব্যাপক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে।
উল্লেখ্য করা প্রয়োজন যে অতীতের মত রাজনৈতিক দল গুলীর, প্রার্থীদের ইতিবাচক দিক গ্রহন করে, নেতিবাচক দিক কৌশলে এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না।কারন নৌকার হার মানেই আওয়ামী লীগের হার,আওয়ামী লীগের হার মানেই মুক্তিযুদ্ধের চেতনার হার,স্বাধীনতার হার,সর্বপুরী দেশরত্ম শেখ হাসিনার হার।
উল্লেখিত আইন এর অধিনে নির্বাচনের ভাল মন্দ দিক সমুহ সর্বতোভাবে,সরকার,রাজনৈতিক দল,প্রার্থী সকলের কাঁধে সমভাবে সফলতা বিফলতার অংশ বর্তাবে।কৌশলে এড়িয়ে যাওয়ার যুগের অবসান ঘটালেন মাননীয় প্রধান মন্ত্রী জাতির জনকের কন্যা দেশরত্ম শেখ হাসিনা।
জয়বাংলা জয়বঙ্গবন্ধু
জয়তু দেশরত্ম শেখ হাসিনা

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

ছবি

বিশ্ব রাজনীতির জাদুকর জাতির জনক বঙ্গব্বন্ধু শেখ মজিবুর রহমান।===<=========================১৯৭২ ইং ১০ই জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্হানের কারাগার থেকে মুক্তিপেয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।সাম্রাজ্যবাদি এবং তাঁদের এদেশীয় দোষর চক্র প্রমাদ গুনলেন। মুক্তি দেয়ার আগে জনাব ভূট্রু বিভিন্ন ভাবে বঙ্গবন্ধুর সাথে এবং তাদের এদেশীয় দালালদের সাথে কমপক্ষে একটা কনফেডারেশন গঠন করার যে চেষ্টা করে যাচ্ছিলেন।জেল গেটে মার্কিন রাষ্ট্রদূত প্রস্তাব নিয়ে গেলে বঙ্গবন্ধু তাঁর সাথে দেখাও করেননি।পাকিস্তান থেকে মুক্তি পেয়ে বিদায়লগ্নে সাংবাদিকদের এহেন এক প্রশ্নের জবাবে পরিস্কার ভাবে বলে দিলেন,আমার বাঙ্গালী ভাইদের সাথে আলোচনা করা ছাড়া এই মুহুর্তে কোন মন্তব্য আমি করতে পারি না।তাঁর আগে ইয়াহিয়া বিভিন্ন ভাবে চেষ্টা করে ৬দফার ক্ষেত্রে বঙ্গবন্ধকে নমনীয় করতে না পেরে সাজানো বিচারের নাটক মঞ্চস্থ করে ফাঁসির আদেশ দিলেন।সেনাবাহিনীর বদৌলতে ভুট্রু ক্ষমতায় আসার আগে ইয়াহিয়া সেই ফাঁসীর আদেশে শেষ অনুমোদনের সই করে দিতে পেরেছিলেন ফাসি দেয়ার সময় পাননি।এবার তারা নতুন ভাবে চক কষতে থাকে। কি করে জাতীর জনকের ভাব মূর্তি ক্ষুন্ন করে দেশে অরাজগতা সৃষ্টি করা যায়। যেমন ভাবনা তেমন করে শুরু হল নতুন আঙ্গিকে ষড়যন্ত্র। যুগে যুগে পরাধিন থাকা জাতি কি করে স্বাধীনতার স্বাদ বা মর্ম বুঝবে।হাজার বছর বিভিন্ন জাতি গুষ্টির শাসন শোষনে আমাদের অস্থি মজ্জাতো আগেই বিজাতীয় ভাব ধারায় পরিপুষ্ট হয়ে আছে। লোকবল সৃষ্টি করতে তাদের আর দেরী কেন। বঙ্গ বন্ধুর স্নেহভাজন চার খলিফার মধ্য হতে দুই খলিফা , বঙ্গবন্ধুর যাদের পুত্রের মত স্নেহ করতেন,মুক্তি যুদ্ধের অন্যতম সিপাহশালার এম,এ জলিল সহ আরও কতেক মুক্তি যোদ্ধাকে তারা বঙ্গবন্ধু থেকে আলাদা করতে সক্ষম হলেন।বৈজ্ঞানীক সমাজতন্ত্রের স্লোগান দিয়ে তারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন।"(এখানে একটা কথা বলে রাখি, সমাজ তন্ত্রের দর্শনতো বিজ্ঞান ভিত্তিক--আবার বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি? লাল পতাকাকে লাল পতাকা দিয়ে ঠেকানোর কৌশল)"শুরুতে গুটি কয়েক হলে কি হবে,অচিরে দলটি বিপ্লবী স্লোগানের কারনে, তরুনদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়। দেশের বৃহৎ একটা যুবক শ্রেনী আ,স,ম রব ও শাহাজাহান সিরাজের(দাদা ভাই) কারনে নতুন দলে ভিড়ে যায়। সাম্রাজ্যবাদী চক্র তাদের দাবার গুটি চালাতে আর দেরী করেনি। তাদের পুরাতন বন্ধু রাজাকার, আলবদর,আলশামস্, মুসলিম লীগের ঝানু নেতা,তল্পিবাহক বুদ্ধি বেশ্যাদের কৌশলে নতুন দলের সাথে একিভুত করে দিতে সক্ষম হয়। অচিরেই নতুন জম্ম নেয়া দলটি মহিরুহ আকার ধারন করে। নতুন দলের নতুন নেতা তো খুশিতে আটখানা। এই বুঝি সরকারের পতন ঘটিয়ে নিজেরাই সরকার গঠন করছে। বয়সের কারনে হোক বা রাজনৈতীক অনবিজ্ঞতার কারনে হোক, বুঝতেই পারেনি দেশ ও জনগনের তারা কতবড় ক্ষতি করছে। মুল নেতৃত্ব সবাই মুক্তিযোদ্ধা এবং মুক্তি যোদ্ধের চেতনা ধারনকারি মনেপ্রানে।এতে কোন সন্দেহ নাই।মূল সাম্রাজ্যবাদের এজেন্ট মেজর জলিল।সাম্রাজ্যবাদী চক্র এবং পরাজিত শত্রুদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই।জাসদ ক্ষমতায় যাক তারও প্রয়োজন নেই, প্রয়োজন জাতির জনকের ভাবমূর্তি দেশে বিদেশে ক্ষুন্ন করে, দেশে অরাজক পরিস্হিতি তৈরী করে ,তাদের বিশ্বস্হ মীর জাপরদের হাতে ক্ষমতা দিয়ে, বাংলাদেশকে তাঁদের তাবেদার রাষ্ট্রে পরিনত করা। রব জলিলদের ক্ষমতায় বসানো নয়। তাঁদের চক অনুযায়ী জাসদ রাজনৈতীক শক্তি হিসাবে মাঠে থেকে তাদের পরিকল্পিত কর্মসূচি পালন করবে।বিচ্ছিন্নতা বাদীরা দেশব্যাপি এলাকা ভিত্তিক জনপ্রিয় দেশপ্রেমিক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নেতাদের, শ্রনী শত্রু খতমের নামে হত্যা করবে।এই দায়িত্ব গ্রহন করে সিরাজ শিকদার,তোহা,আবদুল হক নিশিদ্ধ ঘোষিত সর্বহারা দলের নেতৃবৃন্দ এবং জাসদের নতুন সৃষ্ট গনবাহিনী।রাজাকার, আলবদর বাহীনি সারা দেশে লুটতরাজ,পাটের গুদামে আগুন,নাশকতা,ডাকাতি ইত্যাদি অপকর্ম করে জনজীবন অতিষ্ট করবে, জাসদ হঠকারী রাজনৈতিক কর্মসূচি দিয়ে বংগবন্ধুকে কঠোর প্রসাশনিক সিন্ধান্ত নিতে বাধ্য করবে। সেনা বাহিনির একটা ক্ষুদ্র অংশ সুযোগ বুঝে বঙ্গবন্ধুকে হত্যা করবে। পরিকল্পনা অনুযায়ি কাজ এগিয়ে যাচ্ছে। জাসদ সমাজতন্ত্র কায়েমের জন্য। গনবাহিনী গঠন করে হাতে অস্র তুলে দিল।রাজাকারেরা লুটপাট শুরু করে দিল,বুদ্ধি বেশ্যারা অপপ্রচার শুরু করে দিল,।আওয়ামী লীগের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা মীর জাফরেরা খমতায় বসার জন্য ষডযন্ত্র অব্যাহত রাখলো। সেনাবাহিনী সকল শৃংখলা বঙ্গ করে ষডযন্ত্রে লিপ্ত হলো।সেনাবাহিনীর প্রধান সফি উল্লা এবং ডেপুটি চীপ মেজর জিয়া সব দেখেও না দেখার অভিনয় করে চলেছেন।বিশ্ব রাজনীতির জাদুকর জাতির জনক বঙ্গবন্ধুর সাম্রাজ্যবাদী কুচক্রের রাজনৈতীক অভিলাস বুঝতে সামান্যতম বেগ পেতে হয়নি। তিনি যেমনি ভাবে যুদ্ধ বিধস্হ দেশকে পুর্নগঠনের জন্য দেশের শাসন ভার হাতে নিয়েই সবুজ বিপ্লবের ডাক দিয়ে কৃষি প্রধান দেশকে স্বনির্ভর করার প্রয়াস নিয়েছিলেন তেমনি ভাবে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী সাম্রাজ্যবাদী শক্তিকে চিরতরে নির্মুল করার মানষে এবার দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন। এতে দেশী বিদেশী ষড়যন্ত্র কারিরা প্রমাদ গুনলেন।তারা বুঝতে দেরী করেন নাই বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে কি সংকেত দিতে চেয়েছেন। জাতীর জনক বুঝতে পেরেছিলেন স্বাধিনতা বিরোধী শক্তিকে শুধু রাজনৈতিক ভাবে বা নৈতিক ভাবে পরাজিত করলেই হবেনা, এদের চিরতরে নিচ্ছিন্ন না করলে যখনি তাঁরা সুযোগ পাবে বিষধর সর্পের ন্যায় ফনাতুলে দাঁড়াবে। তারা বাংলাদেশকে মেনে নেয়নি,ভবিষ্যতেও নিবে না। পদে পদে বাংলাদেশেকে বিপদের সম্মুখিন করছে ভবিষ্যতে ও করতে থাকবে। এদের ছোবল থেকে রক্ষা করতে না পারলে বাংলা দেশের অস্হিত্বই তাঁরা বিলীন করে দেবে।জাতীর জনক দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে বসে রইলেন না। তিনি প্রথমেই জাতীয় ঐক্যের দিকে মনোযোগ দিলেন। দেশের সকল শ্রেনীর কৃষক,মজুর,পেশাজীবি, সাংবাদিক,শ্রমিক কুলি সকল শ্রেনীপেশার মানুষকে এক কাতারে আনার জন্য একটা জাতীয় প্লাটফমের প্রয়োজনীয়তা অনুভব করলেন।যেই ভাবা সেই কাজ।তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের পোষিত আকাঙ্ক্ষা বাঙ্গলী জাতীর অর্থনৈতিক মুক্তি সনদ মৌলিক গনতান্ত্রিক সমাজ তন্ত্রের দর্শন।পশ্চিমা শোষনের গনতন্ত্র নয় আবার সৌভিয়েত ইউনিয়নের সমাজ তান্ত্রিক ব্যবস্থা ও নয়।পরিপক্ষ রাজনীতিবিদের পোষন করা একান্ত নিজস্ব মতবাদ।তিনি জানতেন সংখ্যা গরীষ্ট মুসলিম অধ্যুষিত দেশে ইসলামের আলোকে দেশ শাষনের নীতি না হলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।তাই তিনি খোলাফায়ে রাশেদীনের সময়কার নির্বাচনী রীতিকে সামান্য পরিবর্তন করে "বৈঠকের স্থলে ব্যালটের" মাধ্যমে নির্বাচনের বিধান গ্রহন করেন।তৎকালীন অব্জারভার পত্রিকা তাঁর এই নতুন নীতির নাম দিলেন (বাকশাল) বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। সব রাজনৈতিক দল শ্রমজীবি পেশাজীবি ব্যক্তি ও সংগঠনকে নিয়ে গঠন করলেন ""বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামক জাতীয় দল সংক্ষেপে বাকশাল""। উদ্দেশ্য(১)স্বাধীনতা বিরুধী রাজাকার আলবদরের রাজনৈতিক উত্থানের উৎসমুখ চিরতরে বন্ধ করে সমাজ থেকে নিচ্ছিন্ন করা। মুক্তি যুদ্ধের চেতনা সমৃদ্ধ দেশ গঠনে ভবিষ্যত প্রজম্মের পথ মসৃন করা(২)সাম্রাজ্য বাদের কালো হাতকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে শোষন মুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গিকারের পথে বাঁধা অপসারন(৩) সকল ধর্মের জন্য সমান সুযোগ দিয়ে স্ব স্ব ধর্ম পালনের অধিকার প্রতিষ্ঠিত করা।(৪) ব্যক্তি মালিকানার বড় বড় শিল্প কারখানা, ব্যাংক, বীমা, জাতীয়করন করে জনগনের সম্পত্তিতে রুপান্তরীত করা। জনগনের মালিকানার অধিকার প্রতিষ্ঠিত করা(৫) রাজনীতিকে এলিট শ্রেনীর কবল থেকে মুক্ত করে স্ব-স্ব শ্রেনী ও পেশা ভিত্তিক প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সকল জনগোষ্টিকে রাষ্ট্রিয় ক্ষমতার অংশিদারিত্ব প্রদান করে প্রভুত্ব বাদী রাজনীতির চির অবসান করা। (৬)তৃনমুল পয্যায় প্রশাসনিক বিকন্দ্রিকরনের মাধ্যমে সম্পদের সুসম বন্টন নিচ্ছিত কল্পে প্রতিটি জেলায় নির্বাচিত জেলা গভর্নর প্রথা চালু করা।প্রশাসনকে জনগনের দৌড়্গোড়ায় নিয়ে এসে, সকল সরকারি সেবা, উন্নয়ন নিচ্ছিত করা।(৭)দেশের সকল কল কারখানা সেতু ব্রিজ রাস্তা ঘাট পুনগঠন পূননির্মান,নির্মান ওমেরামত করে অথনৈতিক চাকা সচল করা। স্বল্প সময়ে স্বাবলম্বি অর্থনীতি অর্জন। (৮) আটক যুদ্ধ অপরাধিদের বিচার কাজ বাধাহীন করে, পলাতক যুদ্ধ অপরাধিদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা।(৯) ভোগ নয় ত্যাগের মহিমায় জাতিকে উৎবুদ্ধ করে আত্ম নির্ভর শীল বাংলা দেশ গঠন। (১০)জমির মালিকানা স্ব-স্ব মালিকের নিকট রেখে সমবায় ভিত্তিতে চাষাবাদের ব্যাবস্থা করা,উদ্দেশ্য সমাজের প্রত্যেক কর্মক্ষম মানুষকে উৎপাদনে শরিক করে দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নেয়া। তিনি তাঁর একাদিক বক্তৃতা বিবৃতিতে "বাকশাল একটি সাময়িক ব্যবস্থা"বলে উল্লেখ করেছেন।সংবিধানের আলোকে সবাই মিলে দেশ শাষনের নীতি জাতীয় দল বাকশাল।তিনি একাদিক বার বলেছেন,আর নয় দলবাজি,এবার সবাই মিলে দেশ গড়ার পালা।দেশের উন্নতি হলে সবাই রাজনীতি করার সুযোগ থাকবে। দলে দলে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বাকশালে যোগ দেয়ার জন্য হুমড়িখেয়ে ফুলের তোড়া নিয়ে ৩২নম্বরে লাইন ধরে যোগ দিয়ে এলেন।নাটের গুরু জিয়া চিঠি দিয়ে আমলাদের বাকশালে যোগ দেয়ার আহব্বান জানালেন।তিনি নিজেও যোগ দিয়েছেন চিঠিতে উল্লেখ করলেন। বাংলার এই অবিসংবাদিত নেতাকে হত্যা করে ঘাতকেরা বাংলার মাটি থেকে তাঁর নাম-নিশানা, আদর্শ মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু ঘাতকের ষড়যন্ত্র সফল হয়নি। বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জাতির পিতা আজ জীবন্ত। প্রতিটি বাঙালির হূদয়ে তিনি বেঁচে আছেন, থাকবেন। তিনি সার্বজনীন। তিনি অমর। তিনি আমাদের জাতির জনক।জাতির পিতা বলেছিলেন, ‘সাত কোটি বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না।’ আসলেই বাঙালিকে দাবায়ে রাখা যায়নি, আর দাবায়ে রাখা যাবেও না। পদে পদে সে চেষ্টা করা হয়েছে, তবে বাংলার শত্রুদের জেনে রাখা প্রয়োজন আমাদেরকে দাবায়ে রাখার দিন শেষ। আমরা এখন অনেক পথ পাড়ি দিয়ে একটি অগ্রসরমান জাতিতে পরিণত হয়েছি। জাতির পিতার আদর্শ ধারণ করে তাঁরই কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা তরুণ প্রজন্ম একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সক্ষম হব ইনশাল্লাহ। "" জয়বাংলা জয়বঙ্গবন্ধু জয়তু দেশরত্ম শেখহাসিনা"

মুখস্ত বিদ্যার অর্থই হল, জোর করে গেলানো---- লিখেছেন--Nipa Das ________________________________________________ দশম শ্রেণির পাঠ্যবইয়ে প্রমথ চৌধুরীর " বই পড়া " নামক একটা প্রবন্ধ রয়েছে ! প্রবন্ধ টিতে মুখস্থ বিদ্যার কুফল তুলে ধরা হয়েছিল , সেখানে বলা হয়েছিল , পাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় , পাঠ্যবই মুখস্থ করে পাস করে শিক্ষিত হওয়া যায় না , পাঠ্যবইয়ের বাইরেও অনেক কিছু শেখার আছে ! আমি সবসময় এই প্রবন্ধটা পড়তাম ! এই প্রবন্ধটি আমার প্রিয় ছিল কারণ এতে আমার মনের কথাগুলো উল্লেখ করা ছিল ! মুখস্থ বিদ্যা সম্পর্কে আমি একটা উদাহরণ দিতে চাই -- মুখস্থ বিদ্যা মানে শিক্ষার্থীদের বিদ্যা গেলানো হয় , তারা তা জীর্ণ করতে পারুক আর না পারুক ! এর ফলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শক্তি হীন হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে ! উদাহরণ :: আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বলবৃদ্ধির উপায় মনে করেন ! কিন্তু দুধের উপকারিতা যে ভোক্তার হজম করবার শক্তির ওপর নির্ভর করে তা মা জননীরা বুঝতে নারাজ ! তাদের বিশ্বাস দুধ পেটে গেলেই উপকার হবে ! তা হজম হোক আর না হোক ! আর যদি শিশু দুধ গিলতে আপত্তি করে তাহলে ঐ শিশু বেয়াদব , সে বিষয়ে কোনো সন্দেহ নেই ! আমাদের স্কুল - কলেজের শিক্ষা ব্যবস্থাও ঠিক এরকম , শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যা হজম করতে পারুক আর না পারুক , কিন্তু শিক্ষক তা গেলাবেই ! তবে মাতা এবং শিক্ষক দুজনের উদ্দেশ্যেই কিন্তু সাধু , সে বিষয়ে কোনও সন্দেহ নেই ! সবাই ছেলেমেয়েদের পাঠ্যবইয়ের শিক্ষা দিতে ব্যস্ত , পাঠ্যবইয়ের বাইরেও যে শেখার অনেক কিছু আছে তা জেনেও , শিক্ষার্থীদের তা অর্জনে উৎসাহিত করে না , কারণ পাঠ্যবইয়ের বাইরের শিক্ষা অর্থ অর্জনে সাহায্য করে না , তাই পাঠ্যবইয়ের বাইরের শিক্ষার গুরুত্ব নেই ! শুধু পাঠ্যবই পড়ে কেবল একের পর এক ক্লাস পাস করে যাওয়াই শিক্ষা না ! আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে ! পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় , এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই ! বিঃদ্রঃ মাছরাঙা টেলিভিশনের সাংবাদিকের জিপিএ ফাইভ নিয়ে প্রতিবেদনের সাথে আমার পোস্টের কোনো সম্পর্ক নেই ! http://maguratimes.com/wp-content/uploads/2016/02/12743837_831291133666492_4253143191499283089_n-600x330.jpg