সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
খালেদা জিয়ার 'রুপকল্প২০৩০'---জাতির জনকের কন্যার ঘোষিত "রুপকল্পের" ফাঁকের ফাঁকি ______!!
♥_________________________________♥
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা '২০০৮ইং সালে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে বিভোর করে নতুন প্রজম্মের ভোটারদের ভোট পক্ষে এনে বিপুল ভোটে জিতে সরকার গঠন করেন।সরকারে বসে ক্ষমতা উপভোগ করার চাইতে ক্ষমতাকে জনগনের কল্যানে ব্যবহার করার উদ্দেশ্যে কঠিন এক সংগ্রামের প্রস্তুতি গ্রহন করেন। তাঁর সরকারকে এই কঠিন সংগ্রামে সর্বতোভাবে নিয়োজিত করেন। তিনি দেশ উন্নয়নের ধারনাকে তিনভাগে ভাগ করে সুদুরপ্রসারী, বাস্তব মুখী চিন্তাচেতনার এক কল্পিত উন্নয়ন রেখচিত্র অংকন করে অগ্রসর হওয়ার মানসে সরকারের প্রাথমিক সংস্কার শুরু করেন। সফলভাবে সরকারের সংস্কার কায্যক্রম শেষে তিনি তাঁর কল্পিত চিন্তার ফসল 'রুপকল্প ২০২১' ঘোষনা করেন।তিনি উক্ত 'রুপকল্প'বাস্তবায়নে স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্প গ্রহন করে বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকতা কর্মচারি, মন্ত্রী পরিষদের সদস্যদেরকে স্ব-স্ব কাজে মনোযোগী হতে উৎসাহীত করে তোলেন।
স্বল্প সময়ের মধ্যে বিগত জোট সরকারের পাঁছবারের দুর্নীতিতে শীর্ষে থাকা দেশটিকে রাষ্ট্রের সকল সুচকে উন্নয়নের দৃশ্যমান পয্যায় নিতে সক্ষম হন।ফলে ২০১৪/ ১৫ সালের বিএনপি জোট কতৃক লাগাতার আন্দোলন, লুটপাট, অগ্নিসংযোগ, রাহাজানি, আগুন সন্ত্রাস সত্বেও দেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নিত করেন।
২০১৪ সালের সাধারন নির্বাচনকে সামনে রেখে জাতির জনকের কন্যা তদ্রুপভাবে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ দেশে রুপান্তর করে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর আর একটি "রুপকল্প ২০৪১" ঘোষনা করে তিন ধাপে ইতিমধ্যে প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।
প্রথম প্রথম জোটের শীর্ষনেতারা ডিজিটাল বাংলাদেশকে ব্যঙ্গাত্বকভাবে জাতির সামনে উপস্থাপন করার চেষ্টায় ব্যর্থ হয়ে' 'রুপকল্প২০২১'কে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়।তাঁরা দেশে বিদেশে অপপ্রচার চালাতে থাকে যে-- জাতির জনকের কন্যা শেখ হাসিনা '২০২১'সাল পয্যন্ত ক্ষমতা ছাড়বেনা।
২০১৪ সালের সাধারন নির্বাচনে অংশ না নিয়ে গনতন্ত্রকে নস্যাৎ এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মানসে ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচনে অংশ না নিয়ে লাগাতার সন্ত্রাসের দিকে ঝুকে পড়ে চারদলীয় জোট। দেশে বিদেশে অপপ্রচার চালাতে থাকে যে, নির্বাচনে অংশ নিয়ে কোন লাভ হবেনা '২০৪১'সাল পয্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বেনা। অপপ্রচারকে সঙ্গী করে দেশব্যাপি শ্বেতসন্ত্রাসের কালোথাবা বিস্তার ঘটায়। তাঁদের এই ষড়যন্ত্রে যোগ দেয় নব্য রাজাকার শিবির, '৭১এর রাজাকার জামায়াত, সাম্প্রদায়িক উগ্র জঙ্গী গোষ্টি হেফাজত, চরম ডান-বাম গোষ্টি সমুহ।
জাতির জনকের কন্যার অসিম ধৈয্য,রাষ্ট্র নায়কোচিত মনোভাবের কারনে চরমভাবে পরাজিত হয়ে লেজগুটিয়ে আগুন সন্ত্রাসের নেত্রী আন্দোলন বন্ধ করে বাসায় চলে যান।তাঁর ঘোষিত অসযোগের কর্মসুচি আজও প্রত্যাহারভকরেননি। নেত্রী দরজা জানালা বন্ধ করে স্বেচ্ছায় বন্দি থাকেন দীর্ঘ দিন। ইতিমধ্যে আন্দোলন ব্যার্থতার কারনে জোট ও দলে নিষ্ক্রিয়তা দেখা দেয়ায় নতুন এবং অভিনব এক উপায় খুজে বের করেন।
দেশ ইতিমধ্যে তাঁদের ব্যংঙ্গকে উপেক্ষা করে মধ্যম আয়ের দেশের রুপান্তরিত হয়ে জনমনে স্বস্তি-শান্তি, আনন্দ-উল্লাসের জোয়ার আসে। সরকারের প্রতি অতীতের যে কোন সময়ের তুলনায় আস্থা ও বিশ্বাস অবিশ্বাস্যভাবে বেড়ে যাওয়ায় আন্দোলন সংগ্রামে জনসম্পৃত্ততা পাওয়া যাচ্ছিলনা।
উপায়ান্তর না পেয়ে বিএনপি তাঁদের দলীয় কাউন্সিলের আয়োজন করে। উক্ত কাউন্সিলে বেগম জিয়া 'জাসদের' আন্দোলনের হাতিয়ার 'দ্বি-কক্ষ' বিশিষ্ট আইনসভা এবং আওয়ামীলীগের উন্নয়নের দর্শন' 'রুপকল্প' হাইজ্যাক করে 'চোখের লজ্জা' বিসর্জন দিয়ে 'রুপকল্প ২০৩০' খসড়া ঘোষনা প্রকাশ করে।
""উল্লেখ্য যে আওয়ামীলীগের ঘোষিত,('রুপকল্প ২০২১--২০৪১' মধ্যম--উন্নত, সমৃদ্ধ) বাংলাদেশের পরিকল্পিত স্বপ্ন-রেখচিত্র। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা বলেননি যে '২০৩০' আগে বা পরে বাংলাদেশ "উন্নত মধ্যম' আয়ের" দেশে রুপান্তরীত হবে।"এই ফাঁক টুকুকে কাজে লাগিয়ে জ্ঞানের সাগর খালেদা জিয়া 'উন্নত-মধ্যম' আয়ের 'রুপকল্প ২০৩০' ঘোষনা করেছেন।এই এক জনতার সঙ্গে প্রতারনার নয়া কৌশল বটে!!"
সৃষ্টিতে দলটি বন্দুকের নলে ক্ষমতা পেয়েছিল। ন্যাশানাল আওয়ামীপার্টির মার্কা 'ধানের শীষ' হাইজ্যাক করে দল বানিয়েছিল।বিভিন্ন দলের সুযোগ সন্ধানী নেতাদের ভাগিয়ে এবং দালাল, রাজাকারদের সমন্বয়ে সরকার বানিয়েছিল খুনি মেজর জিয়াউর রহমান।
তাঁরই ধারাবাহিকতা রক্ষাকল্পে তাঁরপত্নি উৎসের সাথে সামঞ্জস্য রেখে পতন বিলম্ভীত করার উদ্দেশ্যে অন্য রাজনৈতিক দলের দর্শন হাইজ্যাক প্রক্রিয়ায় নিলজ্জ ভাবে নিজেকে নিয়োজিত করেছেন।
*এবার জনরোষের কবলে পড়ে দীর্ঘদিন স্বেচ্ছায় গৃহবন্দি থেকে নতুন ফন্দি-ফিকিরের অংশ হিসেবে আওয়ামী লীগের ঘোষিত 'রুপকল্প ২০৪১'এবং 'রুপকল্প ২০২১'এর মাঝামাঝি 'রুপকল্প ২০৩০' কে "মধ্যম উন্নত" নামকরন করে বাহবা নেয়ার অপ-কৌশল গ্রহন করেছেন।*
____________________________________
সত্যের জয় হোক______প্রতারক চক্র নিপাত যাক
জয় বাংলা জয়বঙ্গবন্ধু
জয়তু জাতির জনকের কন্যা
♥প্রধান মন্ত্রী শেখ হাসিনা♥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন