২৫ মার্চ সারাদেশে হেফাজতের বিক্ষোভ ~~স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি গভীর চক্রান্তের ঈঙ্গিত ---!! ~~~~~~~~~~~♥~~~~~~~~~ ২৫ মার্চ সারাদেশে হেফাজতের বিক্ষোভ মিছিলের ঘোষনা। বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ এনে এর প্রতিবাদে আগামী ২৫ মার্চ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। বেগম খালেদা জিয়ার হাসিনা মুক্ত নির্বাচনের ঘোষনা দেয়ার এক দেড় দেড় ঘন্টার মধ্যেই পুর্ব প্রস্তুতি বা কোনরুপ আলাপ আলোচনা ছাড়া ঘোষনাটি দেয়া হয়। সরকার কতৃক এইরুপ কোন উদ্যোগ নেয়া হয়েছে বা হচ্ছে আলোচনা না থাকলেও হেফাজত কোন সুত্র থেকে খবরটি পেয়েছেন তা উল্লেখ করেন নাই।তাছাড়া ২৫ই মার্চ ১৯৭১ ইং সালে পাকিস্তানী দখলদার বাহিনী কতৃক যে নারকীয় আক্রমন চালানো হয়েছিল বাঙ্গালী এবং বাংলাদেশের উপর- সেই বেদনা বিদুর দিনটিকে হেফাজতিরা বিক্ষোবের জন্য বেছে নেয়ায় এইরুপ কর্মসুচি ঘোষনায় যথেষ্ট সন্দেহ উদ্রেক না হয়ে পারেনা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কিঞ্চিত পরিমান আন্তরীকতা পোষন কারি কোন সংগঠন মার্চের ২৫/২৬ তারিখ কোন রাজনৈতিক বা সামাজিক কর্মসুচি দিতে পারেনা।এই অশুভ চক্রের ষড়যন্ত্র অংকুরেই ধ্বংশের সকল প্রস্তুতি গ্রহন করার দাবি জানাচ্ছি।প্রয়োজনে স্বাধীনতা বিরুধী চক্রান্ত রুখতে রাষ্ট্র শক্তি ব্যবহার করার আহব্বান জানাই। ___________________ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু জাতির জনকের কন্যা ♥মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা♥

মন্তব্যসমূহ