লুটপাট, ঘুষ, দূর্নীতি'র মূল উৎপাটন বর্তমান সময়ের জনপ্রিয় জনদাবী--

   গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম 'শেখ হাসিনা' বিশ্বের সৎ সরকার প্রধানদের মধ্যে তৃতীয় সৎ সরকার প্রধান হিসেবে স্বিকৃতি পেয়েছেন। তৃতীয় বিশ্বের একটি উন্নয়নকামী দেশের সরকার প্রধানের এমন স্বিকৃতি অর্জন নি:সন্দেহে বাংলাদেশের জনগনের জন্যে অত্যান্ত গৌরব এবং মায্যদার বিষয়।তিনি এবং তাঁর পরিবার কোনরুপ দুর্নীতি বা' স্বজনপ্রীতি'র সঙ্গে জড়িত আছে--তেমনটি তাঁর ঘোর শত্রুও বলবে না। কিন্তু তাঁর সরকার দূর্নীতি মুক্ত--হলফ করে কেউ বলতে পারবে না। ইতিমধ্যে কয়েক মন্ত্রী এবং এমপি'র বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতি, স্বজনপ্রীতি, দখলবাজী, চাঁদাবাজী, টেন্ডারবাজী, হত্যা, গুম, খুনের অভিযোগ পত্র- পত্রিকায় প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়--'চলমান মাদক বিরুধী সাড়াষি অভিযানের তালিকায় কয়েকজন মন্ত্রী পুত্র, এমপি, সরকার দলীয় উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামীলীগের দলীয় নেতার নাম শীর্ষে রয়েছে'। র্যাবের মাদক বিরুধী অভিযানে টেকনাফ জেলা যুবলীগের সভাপতি এবং পৌর কমিশনার 'একরামূল হক' বন্দুক যুদ্ধে নিহত হওয়ার পর অভিযোগের সত্যতা দৃড়তা পেয়েছে।

  তাছাড়া--'এমপি বা মন্ত্রী' যোগ্যতা সম্পন্ন দলীয় নেতাদের মনতুষ্টি'র লক্ষে ক্ষমতাসীন সরকারের অফিস আদেশে--যে সমস্ত নেতাদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাষিত সংস্থায় চেয়ারম্যান, সভাপতি, সদস্য বা পরিচালক পদে বহাল করেছেন, 'তাঁদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে'। চলতি বছর এইরুপ কয়েক ব্যাংক পরিচলকের বিরুদ্ধে ব্যাপক অভিযোগের ভিত্তিতে 'দুদক' জিজ্ঞাসাবাদের উদ্যোগ গ্রহন করে। দুদকে'র জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতিষ্ঠিত হলে--তাঁরা স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হন'।

     তাছাড়া--মন্ত্রী, প্রতিমন্ত্রী'দের ব্যাক্তিগত সচিব পদে দলীয় নেতাদের নিয়োগ দানের একটি মহাসুযোগ পুর্ব থেকে সকল সরকারের সময় ছিল। বর্তমান সরকার দ্বিতীয়বার সরকার গঠন করার পর--'যে সমস্ত নেতা'দের উক্ত সুযোগ প্রদান করেছে,তাঁদের বেশীর ভাগই স্ব-স্ব মন্ত্রনালয়ের মন্ত্রীর জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে উক্ত মন্ত্রনালয়কে দূর্নীতি, স্বজনপ্রীতি'র আখড়ায় পরিণত করেছে। সঙ্গতকারনে মন্ত্রী'র দুর্বলতার সুযোগে উক্ত মন্ত্রনালয়ের সচিব সহ অন্যান্ন কর্মকর্তাগন ঘুষ, দুর্নীতি'তে আকন্ঠ নিমজ্জিত হতে পেরেছেন।

   ১৯৯৬ ইং সালে আওয়ামীলীগ ২১ বছর নিরবিচ্ছিন্ন সংগ্রাম, অসীম ত্যাগ, একাগ্রচিত্তে সাধনার পর সরকার গঠন করার সুযোগ পেয়েছিল।  উল্লেখিত বছরে'ই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শেয়ার বাজার লুটের ঘটনা ঘটেছিল। পত্র পত্রিকার খবর অনুযায়ী এবং বিভিন্ন তদন্ত সংস্থার রিপোর্ট অনুযায়ী আওয়ামীলীগের কতিপয় শীর্ষ স্থানীয় এমপি এবং বড়মাপের নেতা--বিএনপি', জাতীয় পার্টির কতিপয় সাবেক মন্ত্রী, এমপি এবং শীর্ষস্থানীয় নেতাদের যোগসাজসে--শেয়ার বাজার লুটের এই কলংকজনক অধ্যায়ের সৃষ্টি করেছিল। আওয়ামীলীগ সরকার তৎসময়ে বার বার জনগনের নিকট ওয়াদা করেছিল--"শেয়ার বাজার লুটেরাদের উপযুক্ত বিচার করবেন,জড়িত কাউকে ছাড় দিবেন না"। বিচারের লক্ষে সরকার একটি শক্তিশালী তদন্ত কমিশনও গঠন করেছিলেন। দু:খ্যজনক হলেও সত্য--উক্ত তদন্ত কমিশনের রিপোর্ট আজব্দি আলোর মুখ দেখেনি, জড়িত কারো বিচার হয়েছে তেমনটি শুনাও যায়নি।

  ২০০১ ইং সালের 'বিএনপি-জামায়াতে'র মধ্যযুগীয় অত্যাচার, নিয্যাতন সহ্য করে আওয়ামীলীগের লক্ষলক্ষ কর্মী ২০০৮ইং সালে আওয়ামীলীগকে ভুমিধ্বস বিজয় উপহার দেয়। অত্যান্ত দু:খ্য ও পরিতাপের বিষয় আওয়ামীলীগ সরকার গঠন করার পর পরই ঠিক একই চক্র 'ঢাকা--চট্টগ্রাম' উভয়  শেয়ার বাজার লুটপাটের নজীর বিহীন ঘঠনার জম্ম দেয়। এবার অভিনব উপায় এবং সু-পরিকল্পিত ভাবে গ্রাম-গঞ্জের লক্ষ লক্ষ কৃষক, শ্রমিক, ক্ষেতমজুরের সহজ সরল সন্তানদের প্রথমবস্থায় আলাদীনের চেরাগের লোভনীয় টোপ দেয়। তাঁরা কেউ কেউ জোর পুর্বক পিতার বহুকষ্টে অর্জিত জায়গা, জমি, বাড়ী ঘর বিক্রি করে পুঁজি বিনিয়োগে উৎসাহীত হয়ে পড়ে। পরবর্তিতে শহুরে চালবাজী'র ঘুর্ণায়নে কোটিপতির দিবাস্বপ্নে বিভোর এবং আগামী কালই প্রাডো গাড়ী'র শৌখিন মালিক গ্রামের সহজ, সরল যুবকদের সর্বসান্ত করে শেয়ার বাজারে অকল্পনীয় ধ্বস নামিয়ে দেয়। অবশেষে উপায়ন্তর না দেখে স্বপ্নচারী 'গ্রাম-গঞ্জে'র যুবক ভাইয়েরা--'চোখে জল, পেটে ক্ষুদা নিয়ে স্বপ্নের রাজধানী ঢাকা ছেড়ে অনেকে'ই হাঁটাপথে নীজনীজ বাড়ীতে পৌঁছেন। বাড়ী'তে এসে দেখেন--কারো মা, কারো বাবা পুত্রের করুন পরিণতি দেখার আগেই, হারানো সম্পত্তির শোক সইতে না পেরে--"ইহধাম ত্যাগ করে পরপারে চলে গেছেন"।

   অত্যান্ত পরিতাপের বিষয়--লুটেরে'রা দীর্ঘদিনের পরিকল্পনায়, ধীরলয়ে, অনেকদিন সময় নিয়ে শেয়ার বাজার লুটপাটের নাটক মঞ্চস্ত করেছে। অথছ  '৯৬এর ন্যাক্কারজনক অভিজ্ঞতায় সরকার সমৃদ্ধ থাকা সত্বেও তৎক্ষনাৎ বা কিছু সময়ক্ষেপন করেও কোনরুপ প্রটেকশনের উদ্যোগ গ্রহন করতে পারেনি। '৯৬ইং সালে যেমন আওয়ামীলীগ, বিএনপি'র নেতাদের যোগসাজসে লুটপাট সম্পন্ন করা হয়েছিল, ২০০৮ইং সালেও তদ্রুপ "আওয়ামীলীগ--বিএনপি"র মিলিতকারে লুটপাটের ন্যাক্কারজনক ইতিহাস সৃষ্টি করা হল। অভিজ্ঞ জনদের অভিমত-৯৬এর স্বল্পাকারে'র শেয়ার বাজার লুটপাটের বিচার হলে-২০০৮ ইং সালের বৃহদাকারের শেয়ার বাজার লুটের কাল অধ্যায়ের সৃষ্টি হতোনা।

  তবে আশার কথা-৯৬ ইং সালের শেয়ার বাজার লুটের বিচার প্রাপ্তি না ঘটলেও ২০০৮ ইং সালে বেশ কিছু ব্যাক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচার প্রক্রিয়ার দীর্ঘ সুত্রিতার কারনে কাংক্ষিত ফলাফল প্রাপ্তি যথাসময়ে হচ্ছেনা ঠিক, মামলা যে আজও চলমান আছে, এতেই সন্তুষ্টি প্রকাশে দোষ কি?

  আওয়ামীলীগ সরকারের দ্বিতীয়বার সরকার গঠনের পর থেকে আর একটি ভয়াবহ দুর্নীতি'র চিত্র জনমনে বিরুপ প্রতিক্রিয়ার জম্ম দিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান, জনগনের বিশ্বস্ততা'র প্রতিক ব্যাংক ব্যবস্থাপনা।আর এই ব্যাংকগুলীতে ২০১৮ ইং সালের জানুয়ারী মাসের পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী দেশের শীর্ষ ২০ ঋন খেলাফি'র নিকট পাওনা ৩২ হাজার ৪৩৫ কোটি টাকা। ২০১৭ ইং সালের সেপ্টেম্বর পয্যন্ত ব্যাংকগুলীতে মোট ঋনের পরিমাণ ৭লাখ ৫২ হাজার ৭৩০ কোটি টাকা।এর মধ্যে ৮০ হাজার ৩০৭ কোটি টাকা খেলাফি ঋন, অর্থাৎ ঋন গ্রহিতা যথারীতি আছেন, কিন্তু ব্যাংকের পাওনা টাকা দিচ্ছেন না। এর বাইরে ৪০ হাজার কোটি টাকা অবলোপন করা হয়েছে।

  অবলোপনকৃত ঋন সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করা প্রয়োজন মনে করি। অবলোপনের অর্থগত দিক হচ্ছে--এই টাকা আর কখনও পাওয়া যাবেনা। সুতারাং ব্যাংক স্বেচ্ছায় উক্ত টাকা ঋন গ্রহিতাদের মাফ করে দিয়েছে। কি সাংঘাতিক কথা--দেশের ১৬ কোটি মানুষের রক্তঝরা টাকা, গুটি কয়েক কোটিপতিকে বিনা গ্যারান্টিতে বন্টন করে দিল!! আদায় করতে না পেরে আবার মাফও করে দিল!! একজন কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে। সেই ফসল উৎপাদনে'র ক্ষেত্রে কখনও দৈব দুর্বিপাকে ১০হাজার টাকাও যদি ঋন গ্রহন করে, সেই টাকা আদায়ের জন্যে নির্দিষ্ট সময়ান্তে ব্যাংক কতৃপক্ষ কোমরে রশি লাগাতে দ্বিধা করেনা। আর সেই কৃষকের উৎপাদিত ফসলে'র ভাত খেয়ে, কৃষক, শ্রমিকের তিলে তিলে জমানো টাকা কোটিপতি ঋনগ্রহিতাদের ঋন দিয়ে মাফ করে দেয়া হয়! কিন্তু কেন? অর্থাৎ ঋন গ্রহিতাকে ঠিকানা অনুযায়ী পাওয়া যাচ্ছে না, অথবা ঋনের বিপরীতে বন্ধকী সম্পত্তি নিতান্তই কম। আমার মনে প্রশ্ন জাগে-- "যিনি বা যে ব্যাংক কর্মকর্তাগন উক্ত খাতককে ঋনের সুপারিশ করেছিলেন, তাঁর বা তাঁদের নিকট থেকে উক্ত টাকা আদায় করা হবে না কেন"?

   আর একটি ভয়াবহ চিত্র পত্রপত্রিকার খবরে উঠে এসেছে--ব্যাংক মালিকদের পক্ষ থেকে মনোনীত এবং সরকার কতৃক নিয়োগকৃত পরিচালকদের ক্ষেত্রে। পরিচালকগনের নীজেদের মধ্যে খেলাপি ঋনের পরিমান ৪হাজার কোটি টাকা। তম্মধ্যে নতুন প্রজম্মের সাউথ এগ্রিকালচারাল এন্ড কমার্স ব্যাংকের পরিচালক মাকসুদুর রহমান-তিনি উক্ত ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি'র চেয়ারম্যানও বটে।২০১৫ ইং সালে তাঁর "রতনপুর গ্রুপে"র নামে গ্রহন করা ৬টি ব্যাংকে ৯২৮কোটি টাকা ঋন পূণ:গঠন করেছেন। পূণ:গঠনের মাধ্যমে কম সুদ ও অন্যান্ন সুবিধা পেলেও ঐ ঋনের উল্লেখযোগ্য অংশ এখন পয্যন্ত তাঁর নামের বিপরীতে খেলাপীর খাতায় রয়ে গেছে।

 আর এক নতুন ব্যাংক "এন আর বি কমার্শিয়াল ব্যাংকে"র পরিচালক কামরুন নাহার সাথী।তিনি ৯টি ব্যাংক থেকে "সিলভিয়া গ্রুপে"র নামে হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।তিনি শিপ ব্রেকিং কোম্পানী এবং ব্যবসায়ী জনাব মিজানুর রহমান সাহেবের স্ত্রী। শুধুমাত্র ব্যাংক পরিচালকদের সেপ্টেম্বর ২০১৭ ইং তারিখ পয্যন্ত ৪৭ হাজার ৫২৯কোটি টাকা গৃহিত ঋন। যাহা ব্যাংকের সাড়ে ৭লাখ কোটি টাকার মধ্যে ১৯'৬০%।  পরিচালক নন এমন ২৯টি ব্যাংক থেকে ঋন নিয়েছেন  ৩ হাজার ৮২২ কোটি টাকা। এমন ৫৩টি ব্যাংকে ৪৩ হাজার ৭০৭ কোটি টাকা ঋন রয়েছে।

  ২০০৮ ইং সালে শেয়ার বাজার থেকে লুট করা হয়েছে ৪০ হাজার গ্রামগঞ্জের বিনিয়োগকারীর প্রায় দুই কোটি সংশ্লিষ্ট ব্যাক্তির ৪৩ হাজার কোটি টাকা। উক্ত টাকা "আওয়ামীলীগ-বিএনপি''র ১১টি "সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে"র কতিপয় কর্মকর্তার কারসাজিতে লুটপাট করা হয়েছে। '৯৬ ইং সালে ১৫টি কোম্পেনীর বিরুদ্ধে মামলা করা হলেও বিচারকায্য আজও সম্পন্ন হয়নি।

  ২০১৬ ইং সালের ৪ঠা ফেব্রুয়ারী বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক-- 'বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে ১০কোটি ১০লাখ ডলার, প্রায় বাংলাদেশী টাকায় ৮০৮ কোটি টাকা হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়ে যায়। যাহা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত ছিল। উক্ত গচ্ছিত অর্থের ১০০ মিলিয়ন ডলার ফিলিফাইনস্ত জুয়ার বোর্ডে পাওয়া যায়।ঐ অর্থ পাচার ফিলিফাইনের ইতিহাসে সর্ববৃহৎ অর্থ পাচারের ঘটনা। ফেডারেল রিজার্ভ ব্যাংক ৮৭০ মিলিয়ন ডলার অবরোধ করে। শ্রিলংকায় যাওয়া ১কোটি ৪৫লাখ ডলার এবং ফিলিফাইনের ১কোটি ৪৫ লাখ ডলার কয়েকমাসের মধ্যে ফেরৎ আনা সম্ভব হলেও, বাদবাকী ৬কোটি ৬৪লাখ ডলার ফেরৎ আসবে কিনা--তাও কতৃপক্ষের জানা নেই। উক্ত হ্যাকিংয়ের ঘঠনায় বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত ছিল কিনা সরকারের গঠিত তদন্ত কমিটি'র রিপোর্ট--আজও আলোর মুখ দেখেনি।

   ইতিমধ্যে প্রমানীত হয়েছে ২০০৩ সালের অর্থ ঋন আইন-ঋন আদায়ের ক্ষেত্রে কায্যকর কোন ভুমিকা'ই পালন করছে না। দুর্নীতি দমন কমিশন কাগুজে বাঘে পরিণত হয়েছে। দুর্নীতি দমন কমিশনে'র অধিকাংশ কর্মকর্তা দুর্নীতিগ্রস্ততার খবর পত্রপত্রিকায় একাধিকবার চাপানো হয়েছে।তাছাড়া তাঁরা এতই অকর্মন্য, অথর্বতা'র পরিচয় বহন করছে যে--তাঁদের দেয়া নোটিশ অনুযায়ী ব্যাক্তি হাজির না হলে, পরবর্তি পদক্ষেপ নিতেও তাঁরা দ্বিধাগ্রস্ততায় ভুগেন। সুতারাং অর্থ ঋন আইন দিয়ে অর্থ আদায় সম্ভব নয়, দুদক দিয়েও দুর্নীতি দমন সম্ভব নয়।বরঞ্চ তাঁরা আইনের বড় বড় ফাঁক সৃষ্টি করে রাখে--'সেই ফাঁক গলিয়ে দুর্নীতিগ্রস্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠান, ব্যাংক লুটেরা বের হয়ে যাওয়ার পথ সৃষ্টি হয়'।

   ইতিপুর্বে দেখা গেছে--অর্থ সংক্রান্ত যে কোন বিষয় সংসদে আলোচিত হ'ত। সাংসদগন জাতীয় সংসদে অন্তত: হৈচৈ করে হলেও দেশের জনগনকে প্রকৃত ঘটনা সম্পর্কে সঠিক ধারনা দিতে পারতেন। এবারকার সংসদে গৃহপালিত  বিরুধী দলের অবস্থানের কারনে--সে জানাটুকু থেকেও দেশের মানুষ বঞ্চিত রয়েছে। ফলে সত্য মিথ্যার বহু মিথ বাতাসে ঘুরপাক খাচ্ছে। ইহা একান্ত সত্য যে--'ঢাকনা দেয়া বস্তু সকলেরই দেখার আগ্রহ থাকে, যতক্ষন ঢাকনায় থাকে ততক্ষন হরেক রকম আলোচনাও হয়। যখনই ঢাকনা খুলে দেয়া হয়, তখন হয়ত দেখা যায়, তেমন কিছুই সেখানে নেই"। বাংলাদেশের বর্তমান অবস্থাও দাঁড়িয়েছে তাই।

   উল্লেখিত আলোচনার সুত্রধরে একটি কথাই বলতে চাই--জাতির জনক বঙ্গবন্ধু'র বহু জনপ্রিয় উক্তির মধ্যে একটি বাস্তব সত্য উক্তি ছিল--"সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি"। প্রচলিত আইন এবং বিধি অনুযায়ী ঘুষ, দুর্নীতি, ব্যাংক ঋন আদায়, শেয়ার বাজার লুট কোনক্রমে'ই বন্ধ করা যাবে না। নিয়ন্ত্রনের জন্যে দ্রুত গতিতে সকল অফিস আদালত আধুনিক প্রযুক্তি নির্ভর করতে হবে, আইন ও বিধিবিধান যুগ উপযোগী করে সংস্কার এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে।

  সব কিছুর আগে মাদক নির্মূলের চলমান রীতি অনুসরন করে, সরকার সর্বশক্তি নিয়োগ করে একটি সাড়াষি ক্রাশ প্রোগ্রামের ব্যাবস্থা গ্রহন করা সময়ের দাবীতে পরিণত হয়েছে। স্বাধীনতা পরবর্তি বিগত ৪৭ বছরেও কায্যকর দুর্নীতি দমনের উদ্যোগ কোন সরকার গ্রহন করেনি।ফলে সমাজ ব্যবস্থা দীর্ঘ সময়ে জবাবদিহীতার অভাবে সম্পূর্ণ অনৈতিকতার পঙ্কিলতায় ডুবে গেছে। এই অবস্থা থেকে জাতিকে পরিত্রান দেয়া বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী 'শেখ হাসিনা'র নৈতিক দায়িত্ব।যেহেতু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙ্গালী জাতির জনক, তাঁর পিতা বঙ্গবন্ধু মুজিবের আরাধ্য বাংলাদেশ ছিল সুখী, সমৃদ্ধশালী, বৈশম্যহীন, আধুনিক বাংলাদেশ। স্বপ্নের সেই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধাই হচ্ছে দুর্নীতি। দীর্ঘ বছরের চর্চিত ঘুষ খোর, দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরা, শেয়ার বাজার লুটেরাদের যেহেতু প্রমান ব্যাতিত বন্দুক যুদ্ধে হত্যা করা সম্ভব নয়--সেহেতু নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে একাধিক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যায় কিনা, একান্ত নিবিড় ভাবে  ভেবে দেখা দরকার। প্রয়োজনে প্রমানীত দুর্নীতিবাজ লুটেরার সম্পদ রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত এবং দুর্নীতির মাধ্যমে ১০কোটি টাকার উপরে আহরিত সম্পদের মালিকদের মৃত্যুদন্ডের বিধান রেখে নতুন করে আইন প্রনয়ন করা যায় কিনা, ভেবে দেখা যেতে পারে।১০কোটি'র নিম্নতম দুর্নীতিবাজদের পয্যায়ক্রমে জেল, জরিমানা, সম্পদ বাজেয়াপ্তের বিধান রাখা উচিৎ মনে করি। সম্পূর্ণ প্রক্রিয়া অনধিক ১বছরের মধ্যে সীমাবদ্ধ রেখে আইনপ্রণয়ন করা ব্যাতিত এই বটবৃক্ষের মুলৎপাটন সম্ভব হবে না।

   উল্লেখিত তিন খাত থেকে কোটি কোটি টাকা লুটপাটের পরও বঙ্গবন্ধুকন্যার অক্লান্ত পরিশ্রম, সততার গুনে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মায্যদা লাভ করেছে। জনগনের মাথাপিছু আয় বেড়ে ৭শ ডলার থেকে ১৬৭০ ডলারে পৌঁছেছে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে হয়েছে তিন চার গুন, জীবন যাত্রার মান বেড়েছে অকল্পনীয়। গ্রামের স্কুল ছুটির পর বুঝা যায়না--"এই সমস্ত ছাত্র/ছাত্রীরা আমাদের সময়ের গ্রামের স্কুলের, নাকি ঢাকা শহরের অভিজাত এলাকার কোন বিদ্যালয়ের। পদ্মাসেতুর মত মেঘা প্রকল্প বিশ্ব ব্যাংককে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। দেশব্যাপী চলছে উন্নয়নের জোয়ার। তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে  ঘটেছে বৈপ্লবিক পরিবর্তন। নারী পুরুষ, দিন মজুর, কৃষক, কৃষানী, শ্রমিক সর্বশ্রেনী- পেশার মানুষের হাতে হাতে এনড্রয়েড ফোন। বর্তমানে প্রায় সাড়ে ৮কোটি মানুষ সরাসরি ইন্টানেটের সাথে সংযুক্ত। ১৬কোটি মানুষের দেশে ১৪কোটির উপরে সীম ব্যবহাহৃত হচ্ছে। এই প্রথম বাংলাদেশ মহাকাশে 'বঙ্গবন্ধু স্যাটেলাইট' পাঠিয়েছে, স্যাটেলাইট তাঁর নির্দিষ্ট কক্ষপথে সফল ঘুর্ণয়ন শুরু করে দিয়েছে। গড়ে উঠছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঘরে ঘরে পৌঁছে গেছে সভ্যতার প্রধান বাহন বিদ্যুতের আলো। ৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সমুদ্র জয়, স্থল সীমান্তচুক্তি বাস্তবায়নের ফলে একলক্ষ দশ হাজার বর্গ মাইলে পরিণত হয়েছে। বিশাল ভুখন্ড তত্বাবধানে ক্রয় করা হয়েছে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, জঙ্গি বিমান, ফ্রিগেট সহ অত্যাধুনিক সাবমেরিন।

     কোন কিছুই কারো দয়ার দান নয়, মন্ত্রী এমপি, নেতাদের কারো গুনেও নয়। "এই সব কিছুই সম্ভব হয়েছে একমাত্র এবং একমাত্র বঙ্গবন্ধুকন্যার অক্লান্ত পরিশ্রম, সততা, ধৈয্য, প্রজ্ঞার গুনে। আরও একটি বিশেষ দিক অন্ধকারে রয়ে গেছে--"তাঁর পরিবার এবং নিকটাত্মীয়দের ক্ষমতার বৃত্তের বাইরে রাখতে তিনি কৌশলি ভুমিকা পালন করতে সফলভাবে সক্ষম হয়েছেন। ফলাফল--শুধুমাত্র নীজের দেশ নয়, বিশ্বব্যাপী সুনামের শীর্ষ স্থানটি এককভাবে তিনি উপভোগের ভাগিদার হতে পেরেছেন।

    বঙ্গবন্ধুকন্যা "তৃতীয় সৎ সরকার প্রধানে"র খ্যাতি অর্জনের পর অতিসংক্ষেপে শুধু একলাইন কথা ইঙ্গিতে বলেছিলেন--"মাথায় যেহেতু পঁচন ধরেনি-শরীরের পঁচন ঠেকাতে কতক্ষন"। বাংলাদেশের মানুষ তাঁর এই ইঙ্গিতপূর্ণ বক্তব্য যথারীতি হৃদয়ঙ্গম করেছে। মানুষ আশায় বুক বেঁধে আছে-- "বঙ্গবন্ধুকন্যা যেহেতু মুখ দিয়ে বলে দিয়েছেন, সেহেতু অবশ্যই দুর্নীতি'র বিরুদ্ধে তিনি একটি বড়সড় যুদ্ধ ঘোষনা করবেন, শুধুই সময়ের অপেক্ষা"।

  

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

ছবি

বিশ্ব রাজনীতির জাদুকর জাতির জনক বঙ্গব্বন্ধু শেখ মজিবুর রহমান।===<=========================১৯৭২ ইং ১০ই জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্হানের কারাগার থেকে মুক্তিপেয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।সাম্রাজ্যবাদি এবং তাঁদের এদেশীয় দোষর চক্র প্রমাদ গুনলেন। মুক্তি দেয়ার আগে জনাব ভূট্রু বিভিন্ন ভাবে বঙ্গবন্ধুর সাথে এবং তাদের এদেশীয় দালালদের সাথে কমপক্ষে একটা কনফেডারেশন গঠন করার যে চেষ্টা করে যাচ্ছিলেন।জেল গেটে মার্কিন রাষ্ট্রদূত প্রস্তাব নিয়ে গেলে বঙ্গবন্ধু তাঁর সাথে দেখাও করেননি।পাকিস্তান থেকে মুক্তি পেয়ে বিদায়লগ্নে সাংবাদিকদের এহেন এক প্রশ্নের জবাবে পরিস্কার ভাবে বলে দিলেন,আমার বাঙ্গালী ভাইদের সাথে আলোচনা করা ছাড়া এই মুহুর্তে কোন মন্তব্য আমি করতে পারি না।তাঁর আগে ইয়াহিয়া বিভিন্ন ভাবে চেষ্টা করে ৬দফার ক্ষেত্রে বঙ্গবন্ধকে নমনীয় করতে না পেরে সাজানো বিচারের নাটক মঞ্চস্থ করে ফাঁসির আদেশ দিলেন।সেনাবাহিনীর বদৌলতে ভুট্রু ক্ষমতায় আসার আগে ইয়াহিয়া সেই ফাঁসীর আদেশে শেষ অনুমোদনের সই করে দিতে পেরেছিলেন ফাসি দেয়ার সময় পাননি।এবার তারা নতুন ভাবে চক কষতে থাকে। কি করে জাতীর জনকের ভাব মূর্তি ক্ষুন্ন করে দেশে অরাজগতা সৃষ্টি করা যায়। যেমন ভাবনা তেমন করে শুরু হল নতুন আঙ্গিকে ষড়যন্ত্র। যুগে যুগে পরাধিন থাকা জাতি কি করে স্বাধীনতার স্বাদ বা মর্ম বুঝবে।হাজার বছর বিভিন্ন জাতি গুষ্টির শাসন শোষনে আমাদের অস্থি মজ্জাতো আগেই বিজাতীয় ভাব ধারায় পরিপুষ্ট হয়ে আছে। লোকবল সৃষ্টি করতে তাদের আর দেরী কেন। বঙ্গ বন্ধুর স্নেহভাজন চার খলিফার মধ্য হতে দুই খলিফা , বঙ্গবন্ধুর যাদের পুত্রের মত স্নেহ করতেন,মুক্তি যুদ্ধের অন্যতম সিপাহশালার এম,এ জলিল সহ আরও কতেক মুক্তি যোদ্ধাকে তারা বঙ্গবন্ধু থেকে আলাদা করতে সক্ষম হলেন।বৈজ্ঞানীক সমাজতন্ত্রের স্লোগান দিয়ে তারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন।"(এখানে একটা কথা বলে রাখি, সমাজ তন্ত্রের দর্শনতো বিজ্ঞান ভিত্তিক--আবার বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি? লাল পতাকাকে লাল পতাকা দিয়ে ঠেকানোর কৌশল)"শুরুতে গুটি কয়েক হলে কি হবে,অচিরে দলটি বিপ্লবী স্লোগানের কারনে, তরুনদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়। দেশের বৃহৎ একটা যুবক শ্রেনী আ,স,ম রব ও শাহাজাহান সিরাজের(দাদা ভাই) কারনে নতুন দলে ভিড়ে যায়। সাম্রাজ্যবাদী চক্র তাদের দাবার গুটি চালাতে আর দেরী করেনি। তাদের পুরাতন বন্ধু রাজাকার, আলবদর,আলশামস্, মুসলিম লীগের ঝানু নেতা,তল্পিবাহক বুদ্ধি বেশ্যাদের কৌশলে নতুন দলের সাথে একিভুত করে দিতে সক্ষম হয়। অচিরেই নতুন জম্ম নেয়া দলটি মহিরুহ আকার ধারন করে। নতুন দলের নতুন নেতা তো খুশিতে আটখানা। এই বুঝি সরকারের পতন ঘটিয়ে নিজেরাই সরকার গঠন করছে। বয়সের কারনে হোক বা রাজনৈতীক অনবিজ্ঞতার কারনে হোক, বুঝতেই পারেনি দেশ ও জনগনের তারা কতবড় ক্ষতি করছে। মুল নেতৃত্ব সবাই মুক্তিযোদ্ধা এবং মুক্তি যোদ্ধের চেতনা ধারনকারি মনেপ্রানে।এতে কোন সন্দেহ নাই।মূল সাম্রাজ্যবাদের এজেন্ট মেজর জলিল।সাম্রাজ্যবাদী চক্র এবং পরাজিত শত্রুদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই।জাসদ ক্ষমতায় যাক তারও প্রয়োজন নেই, প্রয়োজন জাতির জনকের ভাবমূর্তি দেশে বিদেশে ক্ষুন্ন করে, দেশে অরাজক পরিস্হিতি তৈরী করে ,তাদের বিশ্বস্হ মীর জাপরদের হাতে ক্ষমতা দিয়ে, বাংলাদেশকে তাঁদের তাবেদার রাষ্ট্রে পরিনত করা। রব জলিলদের ক্ষমতায় বসানো নয়। তাঁদের চক অনুযায়ী জাসদ রাজনৈতীক শক্তি হিসাবে মাঠে থেকে তাদের পরিকল্পিত কর্মসূচি পালন করবে।বিচ্ছিন্নতা বাদীরা দেশব্যাপি এলাকা ভিত্তিক জনপ্রিয় দেশপ্রেমিক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নেতাদের, শ্রনী শত্রু খতমের নামে হত্যা করবে।এই দায়িত্ব গ্রহন করে সিরাজ শিকদার,তোহা,আবদুল হক নিশিদ্ধ ঘোষিত সর্বহারা দলের নেতৃবৃন্দ এবং জাসদের নতুন সৃষ্ট গনবাহিনী।রাজাকার, আলবদর বাহীনি সারা দেশে লুটতরাজ,পাটের গুদামে আগুন,নাশকতা,ডাকাতি ইত্যাদি অপকর্ম করে জনজীবন অতিষ্ট করবে, জাসদ হঠকারী রাজনৈতিক কর্মসূচি দিয়ে বংগবন্ধুকে কঠোর প্রসাশনিক সিন্ধান্ত নিতে বাধ্য করবে। সেনা বাহিনির একটা ক্ষুদ্র অংশ সুযোগ বুঝে বঙ্গবন্ধুকে হত্যা করবে। পরিকল্পনা অনুযায়ি কাজ এগিয়ে যাচ্ছে। জাসদ সমাজতন্ত্র কায়েমের জন্য। গনবাহিনী গঠন করে হাতে অস্র তুলে দিল।রাজাকারেরা লুটপাট শুরু করে দিল,বুদ্ধি বেশ্যারা অপপ্রচার শুরু করে দিল,।আওয়ামী লীগের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা মীর জাফরেরা খমতায় বসার জন্য ষডযন্ত্র অব্যাহত রাখলো। সেনাবাহিনী সকল শৃংখলা বঙ্গ করে ষডযন্ত্রে লিপ্ত হলো।সেনাবাহিনীর প্রধান সফি উল্লা এবং ডেপুটি চীপ মেজর জিয়া সব দেখেও না দেখার অভিনয় করে চলেছেন।বিশ্ব রাজনীতির জাদুকর জাতির জনক বঙ্গবন্ধুর সাম্রাজ্যবাদী কুচক্রের রাজনৈতীক অভিলাস বুঝতে সামান্যতম বেগ পেতে হয়নি। তিনি যেমনি ভাবে যুদ্ধ বিধস্হ দেশকে পুর্নগঠনের জন্য দেশের শাসন ভার হাতে নিয়েই সবুজ বিপ্লবের ডাক দিয়ে কৃষি প্রধান দেশকে স্বনির্ভর করার প্রয়াস নিয়েছিলেন তেমনি ভাবে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী সাম্রাজ্যবাদী শক্তিকে চিরতরে নির্মুল করার মানষে এবার দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন। এতে দেশী বিদেশী ষড়যন্ত্র কারিরা প্রমাদ গুনলেন।তারা বুঝতে দেরী করেন নাই বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে কি সংকেত দিতে চেয়েছেন। জাতীর জনক বুঝতে পেরেছিলেন স্বাধিনতা বিরোধী শক্তিকে শুধু রাজনৈতিক ভাবে বা নৈতিক ভাবে পরাজিত করলেই হবেনা, এদের চিরতরে নিচ্ছিন্ন না করলে যখনি তাঁরা সুযোগ পাবে বিষধর সর্পের ন্যায় ফনাতুলে দাঁড়াবে। তারা বাংলাদেশকে মেনে নেয়নি,ভবিষ্যতেও নিবে না। পদে পদে বাংলাদেশেকে বিপদের সম্মুখিন করছে ভবিষ্যতে ও করতে থাকবে। এদের ছোবল থেকে রক্ষা করতে না পারলে বাংলা দেশের অস্হিত্বই তাঁরা বিলীন করে দেবে।জাতীর জনক দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে বসে রইলেন না। তিনি প্রথমেই জাতীয় ঐক্যের দিকে মনোযোগ দিলেন। দেশের সকল শ্রেনীর কৃষক,মজুর,পেশাজীবি, সাংবাদিক,শ্রমিক কুলি সকল শ্রেনীপেশার মানুষকে এক কাতারে আনার জন্য একটা জাতীয় প্লাটফমের প্রয়োজনীয়তা অনুভব করলেন।যেই ভাবা সেই কাজ।তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের পোষিত আকাঙ্ক্ষা বাঙ্গলী জাতীর অর্থনৈতিক মুক্তি সনদ মৌলিক গনতান্ত্রিক সমাজ তন্ত্রের দর্শন।পশ্চিমা শোষনের গনতন্ত্র নয় আবার সৌভিয়েত ইউনিয়নের সমাজ তান্ত্রিক ব্যবস্থা ও নয়।পরিপক্ষ রাজনীতিবিদের পোষন করা একান্ত নিজস্ব মতবাদ।তিনি জানতেন সংখ্যা গরীষ্ট মুসলিম অধ্যুষিত দেশে ইসলামের আলোকে দেশ শাষনের নীতি না হলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।তাই তিনি খোলাফায়ে রাশেদীনের সময়কার নির্বাচনী রীতিকে সামান্য পরিবর্তন করে "বৈঠকের স্থলে ব্যালটের" মাধ্যমে নির্বাচনের বিধান গ্রহন করেন।তৎকালীন অব্জারভার পত্রিকা তাঁর এই নতুন নীতির নাম দিলেন (বাকশাল) বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। সব রাজনৈতিক দল শ্রমজীবি পেশাজীবি ব্যক্তি ও সংগঠনকে নিয়ে গঠন করলেন ""বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামক জাতীয় দল সংক্ষেপে বাকশাল""। উদ্দেশ্য(১)স্বাধীনতা বিরুধী রাজাকার আলবদরের রাজনৈতিক উত্থানের উৎসমুখ চিরতরে বন্ধ করে সমাজ থেকে নিচ্ছিন্ন করা। মুক্তি যুদ্ধের চেতনা সমৃদ্ধ দেশ গঠনে ভবিষ্যত প্রজম্মের পথ মসৃন করা(২)সাম্রাজ্য বাদের কালো হাতকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে শোষন মুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গিকারের পথে বাঁধা অপসারন(৩) সকল ধর্মের জন্য সমান সুযোগ দিয়ে স্ব স্ব ধর্ম পালনের অধিকার প্রতিষ্ঠিত করা।(৪) ব্যক্তি মালিকানার বড় বড় শিল্প কারখানা, ব্যাংক, বীমা, জাতীয়করন করে জনগনের সম্পত্তিতে রুপান্তরীত করা। জনগনের মালিকানার অধিকার প্রতিষ্ঠিত করা(৫) রাজনীতিকে এলিট শ্রেনীর কবল থেকে মুক্ত করে স্ব-স্ব শ্রেনী ও পেশা ভিত্তিক প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সকল জনগোষ্টিকে রাষ্ট্রিয় ক্ষমতার অংশিদারিত্ব প্রদান করে প্রভুত্ব বাদী রাজনীতির চির অবসান করা। (৬)তৃনমুল পয্যায় প্রশাসনিক বিকন্দ্রিকরনের মাধ্যমে সম্পদের সুসম বন্টন নিচ্ছিত কল্পে প্রতিটি জেলায় নির্বাচিত জেলা গভর্নর প্রথা চালু করা।প্রশাসনকে জনগনের দৌড়্গোড়ায় নিয়ে এসে, সকল সরকারি সেবা, উন্নয়ন নিচ্ছিত করা।(৭)দেশের সকল কল কারখানা সেতু ব্রিজ রাস্তা ঘাট পুনগঠন পূননির্মান,নির্মান ওমেরামত করে অথনৈতিক চাকা সচল করা। স্বল্প সময়ে স্বাবলম্বি অর্থনীতি অর্জন। (৮) আটক যুদ্ধ অপরাধিদের বিচার কাজ বাধাহীন করে, পলাতক যুদ্ধ অপরাধিদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা।(৯) ভোগ নয় ত্যাগের মহিমায় জাতিকে উৎবুদ্ধ করে আত্ম নির্ভর শীল বাংলা দেশ গঠন। (১০)জমির মালিকানা স্ব-স্ব মালিকের নিকট রেখে সমবায় ভিত্তিতে চাষাবাদের ব্যাবস্থা করা,উদ্দেশ্য সমাজের প্রত্যেক কর্মক্ষম মানুষকে উৎপাদনে শরিক করে দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নেয়া। তিনি তাঁর একাদিক বক্তৃতা বিবৃতিতে "বাকশাল একটি সাময়িক ব্যবস্থা"বলে উল্লেখ করেছেন।সংবিধানের আলোকে সবাই মিলে দেশ শাষনের নীতি জাতীয় দল বাকশাল।তিনি একাদিক বার বলেছেন,আর নয় দলবাজি,এবার সবাই মিলে দেশ গড়ার পালা।দেশের উন্নতি হলে সবাই রাজনীতি করার সুযোগ থাকবে। দলে দলে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বাকশালে যোগ দেয়ার জন্য হুমড়িখেয়ে ফুলের তোড়া নিয়ে ৩২নম্বরে লাইন ধরে যোগ দিয়ে এলেন।নাটের গুরু জিয়া চিঠি দিয়ে আমলাদের বাকশালে যোগ দেয়ার আহব্বান জানালেন।তিনি নিজেও যোগ দিয়েছেন চিঠিতে উল্লেখ করলেন। বাংলার এই অবিসংবাদিত নেতাকে হত্যা করে ঘাতকেরা বাংলার মাটি থেকে তাঁর নাম-নিশানা, আদর্শ মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু ঘাতকের ষড়যন্ত্র সফল হয়নি। বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জাতির পিতা আজ জীবন্ত। প্রতিটি বাঙালির হূদয়ে তিনি বেঁচে আছেন, থাকবেন। তিনি সার্বজনীন। তিনি অমর। তিনি আমাদের জাতির জনক।জাতির পিতা বলেছিলেন, ‘সাত কোটি বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না।’ আসলেই বাঙালিকে দাবায়ে রাখা যায়নি, আর দাবায়ে রাখা যাবেও না। পদে পদে সে চেষ্টা করা হয়েছে, তবে বাংলার শত্রুদের জেনে রাখা প্রয়োজন আমাদেরকে দাবায়ে রাখার দিন শেষ। আমরা এখন অনেক পথ পাড়ি দিয়ে একটি অগ্রসরমান জাতিতে পরিণত হয়েছি। জাতির পিতার আদর্শ ধারণ করে তাঁরই কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা তরুণ প্রজন্ম একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সক্ষম হব ইনশাল্লাহ। "" জয়বাংলা জয়বঙ্গবন্ধু জয়তু দেশরত্ম শেখহাসিনা"

মুখস্ত বিদ্যার অর্থই হল, জোর করে গেলানো---- লিখেছেন--Nipa Das ________________________________________________ দশম শ্রেণির পাঠ্যবইয়ে প্রমথ চৌধুরীর " বই পড়া " নামক একটা প্রবন্ধ রয়েছে ! প্রবন্ধ টিতে মুখস্থ বিদ্যার কুফল তুলে ধরা হয়েছিল , সেখানে বলা হয়েছিল , পাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় , পাঠ্যবই মুখস্থ করে পাস করে শিক্ষিত হওয়া যায় না , পাঠ্যবইয়ের বাইরেও অনেক কিছু শেখার আছে ! আমি সবসময় এই প্রবন্ধটা পড়তাম ! এই প্রবন্ধটি আমার প্রিয় ছিল কারণ এতে আমার মনের কথাগুলো উল্লেখ করা ছিল ! মুখস্থ বিদ্যা সম্পর্কে আমি একটা উদাহরণ দিতে চাই -- মুখস্থ বিদ্যা মানে শিক্ষার্থীদের বিদ্যা গেলানো হয় , তারা তা জীর্ণ করতে পারুক আর না পারুক ! এর ফলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শক্তি হীন হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে ! উদাহরণ :: আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বলবৃদ্ধির উপায় মনে করেন ! কিন্তু দুধের উপকারিতা যে ভোক্তার হজম করবার শক্তির ওপর নির্ভর করে তা মা জননীরা বুঝতে নারাজ ! তাদের বিশ্বাস দুধ পেটে গেলেই উপকার হবে ! তা হজম হোক আর না হোক ! আর যদি শিশু দুধ গিলতে আপত্তি করে তাহলে ঐ শিশু বেয়াদব , সে বিষয়ে কোনো সন্দেহ নেই ! আমাদের স্কুল - কলেজের শিক্ষা ব্যবস্থাও ঠিক এরকম , শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যা হজম করতে পারুক আর না পারুক , কিন্তু শিক্ষক তা গেলাবেই ! তবে মাতা এবং শিক্ষক দুজনের উদ্দেশ্যেই কিন্তু সাধু , সে বিষয়ে কোনও সন্দেহ নেই ! সবাই ছেলেমেয়েদের পাঠ্যবইয়ের শিক্ষা দিতে ব্যস্ত , পাঠ্যবইয়ের বাইরেও যে শেখার অনেক কিছু আছে তা জেনেও , শিক্ষার্থীদের তা অর্জনে উৎসাহিত করে না , কারণ পাঠ্যবইয়ের বাইরের শিক্ষা অর্থ অর্জনে সাহায্য করে না , তাই পাঠ্যবইয়ের বাইরের শিক্ষার গুরুত্ব নেই ! শুধু পাঠ্যবই পড়ে কেবল একের পর এক ক্লাস পাস করে যাওয়াই শিক্ষা না ! আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে ! পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় , এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই ! বিঃদ্রঃ মাছরাঙা টেলিভিশনের সাংবাদিকের জিপিএ ফাইভ নিয়ে প্রতিবেদনের সাথে আমার পোস্টের কোনো সম্পর্ক নেই ! http://maguratimes.com/wp-content/uploads/2016/02/12743837_831291133666492_4253143191499283089_n-600x330.jpg